মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা বিএনপির ১৩ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক ড. বেগম জেবুন্নেছার আদালত এ আদেশ দেন।
চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার এই মামলা হয়েছে। এতে ৪ টি মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে ৫০০-৬০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে কোতোয়ালী থানা পুলিশ। কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলো মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বর্তমান আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহি উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মাঈন উদ্দিন মাহমুদ, গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দীন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী সালেহ আহম্মদ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দীন সবুজ।
এ বিষয়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রামে বিএনপির সুশৃঙ্খল বিভাগীয় সমাবেশ চলাকালীন পুলিশ বাহিনী বিএনপির নেতাকর্মীদের উপর চড়াও হয়, মারমুখী আচরণ ও বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের গাড়িতে কোন নেতাকর্মী কোনপ্রকার হামলা করেনি। এসব আজগুবি মামলা অপরাজনীতির অংশ। আমি মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট নাজমুল হোসেন জানান, বিএনপির নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







