আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী দক্ষিনপাড়ার কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। এ উপলক্ষে হাইস্কুলের সভাপতি গোলাম রহমান মুকুল এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন রায়, প্রধান শিক্ষক ছবি রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন ইউপির প্যানেল চেয়ারম্যান রায়হান কবির সাধন, আ’লীগ নেতা আইনুর রহমান, আমিরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম, রুহুল আমিন, হামিদুর রহমান, শহিদুল ইসলা, শ্যামলী বেগম, জাকিউল আলম, আবু হোরাইরা, আমিনুল ইসলাম, রুকসানা পারভীন, ইউপি সদস্য ফারুক হোসেন, আবু তালেব মিঠু, বুুলু মিয়া সহ শিক্ষক-কর্মচারী ও অভিভাবক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
ক্যাপশন ১। গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী দক্ষিনপাড়ার কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। ছবি আল আমিন মন্ডল
২। গতকাল বগুড়া গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। ছবি আল আমিন মন্ডল








