আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩টায় বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদি চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও ১নং সদস্য মোঃ গোলাম রাব্বানী মুকুল, সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক ও বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান কেটু, যুগ্ম সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হাসান, উপদেষ্টা মোঃ আবুল কালাম আজাদ, রেজাউন নবী সান্ডু প্রমূখ। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ সকলের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








