রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৮ এপ্রিল শনিবার মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের উদ্যোগে মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খাঁন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম মোস্তফা ,সম্পাদক আমির হোসেন আমিন,বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, এ্যাডঃ সাজেমান আলী, জিল্লুর রহমান, প্রভাষক মুন্সেফ আলী,উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম,কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু, নাহিদ হাসান, আরিফ রায়হান তপন, মেজর ডালিম, লালমোহাম্মদ ও মমিনুল ইসলাম মমিন প্রমুখ।এছাড়াও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, আগামি নির্বাচন হব চ্যালেন্জিং আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে নৌকা যার মাননীয় প্রধানমন্ত্রী তার, নৌকা যার আমরা তার, নৌকা যার ভোট তার, নৌকা প্রতিক ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দাবী করে তাহলে তাকে বিতাড়িত করতে হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক আমাদের একটার পরিচয় আমরা নৌকার কর্মী। এদিন বর্ধিত সভা শেষে এমপির নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।#








