আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই জুলুমবাজ সরকারে পতন ঘটানো হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে নিরাপদে দেশে ফিরে আনতে হবে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না। সোমবার বিকালে নাড়ুয়ামলা ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় বাজারে বিদ্যুৎ, তেল-গ্যাস সহ দ্রব্যমূল্যের উদ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপির ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকু সভাপতিত্বে ও সাঃ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ এবং বিএনপির নেতা মতিয়ার রহমান মতির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ। আরো বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গদলের মধ্যে মোস্তাফিজার রহমান রঞ্জু, তছলিম উদ্দিন খোকা, শহিদুল ইসলাম, নুরুল্লাহ, সেকুল, শফিক, মাহারুফ সম্রাট, বেলাল হোসেন, সাগর, সীমান্ত, সজিব, রাসেল, বিজয়, সুমন, আরাফাত, নুর, হামিদ, সিয়াম, কাদের, স্বপন, খালেক, আরিফ, মানিক ও সনজু প্রমূখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







