আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চলনায় বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুল আলম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন, ব্র্যাক প্রতিনিধি সিরাজুম মুনিরা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজিব আহম্মেদ, সমবায় অফিসার মোঃ লুৎফর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








