মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের খৈইয়াছড়া ঝর্ণার দুর্গম পাহাড়ের ভেতর পথ হারিয়ে ফেলা ৬ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পাহাড়ের ভেতরে ২ ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯ টার সময় তাদের উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। উদ্ধার হওয়া পর্যটকরা হলেন ঢাকা জেলার মীরপুর শেওড়াপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে আল আমিন (১৮), আমীর হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহি উদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওড়াপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), শামছুদ্দিন বেপারীর ছেলে আনিছুর রহমান অণিক (১৮)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে খৈইয়াছড়া ঝর্ণা এলাকার দুর্গম পাহাড়ের ভেতর প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে ৬ পর্যটককে সুস্থ্ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








