বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের জিয়ল গ্রামের মৃত লাল লাইশ হেমরম এর পুত্র বীর মুক্তিযোদ্ধা আগাপিত হেমরম ২৭ এপ্রিল বৃহষ্পতিবার ভোর ৫টায় পত্নীতলা উপজেলার ঘোষনগর দূর্গাপুর মহলি পাড়ায় মেয়ের বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (আমিন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭০ বছর। ঐ দিন বিকাল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় ঘোষনগর দূর্গাপুরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে ১স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এসময় পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








