দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও ‘‘শেখ রাসেল দিবস’’-২০২৩ পালিত হয়েছে।
বুধবার(১৮ অক্টোবর) সকাল সাড়ে ১২টায় বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় প্রশাসনিক ভবনের সম্মুখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, পবিপ্রবি শাখা ছাত্রলীগ, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীগন।
এ সময় প্রধান অতিথি’র বক্তৃতায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শেখ রাসেল যদি আজ বেচে থাকতেন তাহলে শান্তির দূত হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনায় একজন বিশস্ত সহযোদ্ধা পেতেন। তিনি শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আলোচনা সভা শেষে কেক কাটা ও শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।
##
Post Views: 230
Related