রংপুর বিভাগীয় প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলার ৩৩টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে ৩০২টি। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ার জন্য রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের থেকে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আজ রবিবার (২৬ নভেম্বর) মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বর্তমান সংসদ সদস্যদের কয়েকজন বাদ পড়ছেন বলে একটি নিভরযোগ্য সুত্রে জানা গেছে। রংপুর বিভাগের সংসদীয় আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ¯িপকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ দলের হেবিওয়েট নেতারা মনোনয়ন ক্রয় করেছেন। দলের তৃণমূলের নেতাকর্মীরা বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমন নেতাকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দেওয়া হয়। এক্ষেত্রে নৌকা প্রতীকে নতুন নতুন মুখের সম্ভাবনা রয়েছে। মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের আগমুহূর্তে নির্বাচনী আলোচনায় তৃণমূল পর্যায়েও চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। জোটগত ভোটের নানা সমীকরণ আর বিদ্রোহীতার বাইরে আওয়ামী লীগের প্রার্থিতায় এবার চমক থাকতে পারে। গাইবান্ধার ৫টি আসনের বিপরীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৫২টি মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। নৌকার বৈঠা ধরতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক সাইফুল আলম সাকা বলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ১৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১৪ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নৌকার বৈঠা ধরতে ১০ জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রয়াত সংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বোন মিসেস আফরুজা বারী, সাধারণ স¤পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফুল ইসলাম রঞ্জু, উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ও প্রয়াত সংসদ সদস্য গোলাম মোস্তফার পুত্র মো. মেহেদী মোস্তফা মাসুম, প্রচার ও প্রকাশনা স¤পাদক মো. আখতারুজ্জামান আকন্দ শাকিল, জেলা পরিষদ সদস্য মো. এমদাদুল হক নাদিম এবং মো. মতিউর রহমান সালু। গাইবান্ধা-২ (সদর) আসনে নবম, দশম ও একাদশ জাতীয় সংবাদ নির্বাচনে মাহাবুব আরা বেগম গিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহাবুব আরা বেগম গিনির পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হিরু, সাধারণ স¤পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সহ সভাপতি ও গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাংগঠনিক স¤পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর এবং সাংগঠনিক স¤পাদক ও ঘগোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুর জামান রিংকু গাইবান্ধা-২ আসনের মনোনয়ন দৌড়ে রয়েছেন। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন। তারা হলেন,বর্তমান সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম সরকার লিপন, জেলা আওয়ামী লীগ সদস্য ও পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মো. জরিদুল হক, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-স¤পাদক মো. আজিজুর রহমান সরকার, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সাহারিয়া খান বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মো. জাকারিয়া খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সহকারী অধ্যাপক সহীদুল্যাহেল কবির ফারুক, আজিজার রহমান বিএসসি এবং জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক অধ্যক্ষ এসএম আব্দুর রহমান। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নৌকার কান্ডারি হতে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়মী লীগের সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক মো. আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মো. মোকাদ্দেস আলী প্রধান বাদু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. নাজমুল হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইবনে আজিজ মো. নুরুল হুদা ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক প্রধান আতাউর রহমান বাবলু, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাধারণ স¤পাদক ডা. মো. শাহজাহান আলী সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ এ কে এম আব্দুর নূর, এম এ শামীম, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম প্রধান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. কামরুল হাসান ফাহিয়ান এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বর্তমান সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাধারণ স¤পাদক ও প্রয়াত ডেপুটি ¯পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলি, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহবুর রহমান লিটল, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা স¤পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা, জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ স¤পাদক মো. আল মামুন এবং সাঘাটা উপজেলা যুবলীগের সদস্য সুশীল চন্দ্র সরকার নৌকার মাঝি হতে চান।
রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সংসদীয় আসন ভিত্তিক কয়েক জনের নাম হচ্ছে, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু ও গঙ্গাচড়া উপজেলার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৩ (সদর ও সিটি) আসনে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ স¤পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা রেজাউল করিম মিলন, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য রোজী রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নবী উল্লাহ পান্না, স্বেচ্ছাসেবক লীগের মহানগর সভাপতি আতাউউজ্জামান বাবু, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে টিপু মুনশি, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে রাশেক রহমান এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ¯িপকার শিরীন শারমিন চৌধুরীসহ মনোনয়নপত্র ক্রয় করেছেন।
পঞ্চগড়-১ আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আনোয়ার সাদাত সম্রাট ও সহ-সভাপতি নাইমুজ্জামান মুক্তা এবং পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন, আব্দুল মালেক ও ব্রিগেডিয়ার (অব.) শাহাজাহানসহ পঞ্চগড় জেলার ২টি আসনে ১৫ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন।
ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো ও বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ঠাকুরগাঁও-২ আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ দবিরুল ইসলাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক দীপক কুমার রায়সহ জেলার ৩টি আসনে আওয়ামী লীগের ৩৩ নেতা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু হুসাইন বিপু। দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দিনাজপুর-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-স¤পাদক ফারুকুজ জামান চৌধুরী মাইকেল। দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, সাবেক হুইপ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ স¤পাদক মো. মিজানুর রহমান। দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আলতাফুজ্জামান মিতাসহ জেলার ৬টি সংসদীয় আসনে ৪৪ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসনে (সদর) বর্তমান সংসদ
সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, নীলফামারী ৩ (জলঢাকা) সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৈেসয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল মমিনসহ জেলার ৪টি আসনে আওয়ামী লীগের ৩১ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেন, সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং লালমনিরহাট-৩ (সদর) আসনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিয়ার রহমানসহ জেলার ৩টি আসনে ১৬ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
কুড়িগ্রাম-১ আসনে বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। কুড়িগ্রাম-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম -৩ আসনে বর্তমান সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু এবং কুড়িগ্রাম-৪ আসনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, রাজিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিউল আলমসহ জেলার ৪টি আসনে ৪৯ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








