মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত পালাক্রমে কুকুরের আক্রমণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আহতরা হলেন নিহার বালা দাশ (৫৫), ফেয়ারা বেগম (৫৬), আফনান বিন আয়ান (৩), জাবেদুল ইসলাম (১০), জান্নাতুল ফেরদাউস (২৩), আসলাম খান (১২) ও আফরোজ জেরিন (৭)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মারুফ হাসান বলেন, শনিবার সকাল থেকে হঠাৎ করে আমার ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০ জন নারী-শিশুসহ আহত হয়েছে। কুকুরের আক্রমণে পুরো এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
মিরসরাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, ধুম ইউনিয়নে কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার বিষয়টি একজন আমাকে জানিয়েছেন। আমি তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি এবং কুকুরটিকে না মেরে অন্যত্র তাড়িয়ে দেয়ার জন্য বলেছি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, কুকুরের কামড়ে আহত হয়ে ৫ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর না হওয়ায় আহত সবাই বাড়ি ফিরে গেছেন।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








