Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

আর একফোঁটও ঘৃণা নয়!

admin by admin
August 7, 2024
in বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

প্রিয়গণ, প্রতিশোধ ভুলে যান। কোন অপরাধ বা ভুলের জন্য প্রতিশোধ গ্রহণে
সংকীর্ণ প্রাপ্তি ঘটে। যদি ক্ষমা করতে পারেন তবে তার মহত্ত্ব বিস্তীর্ণ।
যদি আপনাকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা হয়রানি করা হয় তবে আইনের কাছে
ন্যায্যতা দাবি করেন। আজ সুযোগ পেয়ে কারো ওপর প্রতিশোধ নিতে চড়াও হলে
তার রেশ ভবিষ্যতেও থেকে যাবে। যারা ভুল করেছে তাদের বুঝিয়ে দিতে যদি
অনুরূপ ভুলের পুনরাবৃত্তি করি তবে আশরাফ আর আতরাফে পার্থক্য থাকলো
কোথায়? কোন দলের অন্ধ সমর্থকের চেয়ে মানবিকতার মানুষ হয়ে ওঠা জরুরি।
প্রতিহিংসা দিয়ে নয় বরং ভালোবাসে, আগলে রেখে এবং সমতা নিশ্চিত করে যাতে
সামনের দিনগুলোতে মিলিত হই। ভুল করলে ঘৃণা কতখানি বাড়ে, মানুষ কীভাবে
রিঅ্যাক্ট করে এবং কত গভীর উত্তাপ ছড়ায়- তার সবখানি দৃষ্টান্ত বোধহয় গত
কয়েকদিনে প্রতিষ্ঠিত হয়েছে। সম্পদ ধ্বংস করে, কাউতে পুড়িয়ে/গুলি করে মেরে
কিংবা অকথ্য নির্যাতনের পরে পেট ভরে ভাত খাওয়ালে, নরম বিছানায় শোওয়ালে
এবং গতিময় যানবাহনে চড়ালেও তার শোধ পূর্ণ হয় না বরং ক্ষোভ বাড়ে। কাজেই
ভবিষ্যতে জন্য যারাই যে সিদ্ধান্ত নিবেন তা ভেবে নিয়েন। যতটুকু পারেন জনতার
ভালোবাসার কামাইয়ের চেষ্টা করবেন; ভুলেও একফোঁটা ঘৃণা নয়। ঘৃণা জমতে
জমতে যখন গণবিস্ফোরণ ঘটে তখন অস্তিত্বই বিলুপ্ত করে দেয়।

কারো উপর চড়াও হলে, অন্যায্যভাবে অধিকার কেড়ে নিলে কিংবা জনসম্পদ
লুটপাট করলে কেমন পরিণতি ঘটে তা নতুন করে বলার নাই। পতনের
জ্বাজ্জল্যমান দৃষ্টান্ত সবার সামনে। অতীতের ভুলগুলো থেকে, ক্ষতগুলো দেখে
যাতে সবাই শিক্ষাগ্রহণ করে। পাঁচ কিংবা পঁচিশ বছর বাদে আবার মূল্যায়ণের
আয়নার সামনে দাঁড়াতে হবে। ভুলের পুনরাবৃত্তি হলে পাঁচ মাসেও পতন হতে পারে।
তখন যাতে বিদায়ের জন্য আসিটুকু বলার ফুসরত থাকে। যে বিদায় নেবে তারচেয়ে
যাতে যে বিদায় দেবে সে বেশি কাঁদে। অতীত দেখিয়েছে, আমরা ক্ষমতা পেলে
কর্তব্য ভুলে যাই। লাভের নামে লোভে ডুবি। গণধিকৃত হতে হতে রাষ্ট্র ছাড়া হতে

হয়। ভবিষ্যত শাসকদের সাবধান হওয়া ও শিক্ষা নেওয়া জরুরি। সব নীতকথা ভুলে
আবার যদি অতীতের অপশাসন আগতদের মস্তিষ্কেও চাপ তবে জনতার চেয়ে
ক্ষমতা বেশি ক্ষতিগ্রস্ত হবে। জনতার মতামতকে প্রাধান্য দিয়ে ক্ষমতায়
থাকাদের সিদ্ধান্ত নিতে হবে। আলোচনায় সমাধান মেলে না এমন কোন সমস্যা
নাই। অহমিকা, জেদ কিংবা গোঁয়ার্তুমিতে যাতে তরী না ডোবে। নতুন সূর্যের অপার
সম্ভাবনা যাতে লুটপাট না হয়। দুর্বৃত্তায়নের ফলে যা কিছু ভালো তা ধ্বংস না
হোক। শহীদ সাইদ কিংবা শন জয় করে যাওয়া মুগ্ধ এবং আরও অগণন তরুণ-
যাদের জীবনের বিনিময়ে মুক্তি, সেই শোক শক্তি হয়ে রাষ্ট্রের হাল শক্ত করে
ধরুক। জনতার রায়ে যারাই শাসনে আসবে তারা আর কোনদিন স্বৈরাচার হয়ে না
উঠুক।

কোন অর্জনের কৃতিত্বে আমি নয় বরং আমরা কিংবা কোন অধিকারে আমার নয়
বরং আমাদের- এই শপথে চলতে পারলে দেশটা সোনার দেশ হয়ে উঠবে। আমি
কিংবা আমিত্ব- ভয়ানক খারাপ শব্দ/ব্যাপার। দাঁড়ি টুপি দেখলেই জঙ্গি না ভেবে
কিংবা সংখ্যালঘু পেলেই চেপে না ধরে যদি সমতায় চলি, সর্বত্র সাম্য এবং
মানবিকতা রাখি তবে সোনার দেশ গড়া যাবে। অসাম্প্রদায়িক সম্প্রীতির সোনার
দেশে বৈষম্যের আঁচড়ে কোনভাবেই লাগতে দেওয়া যাবে না। আর কোন অশুভ শক্তি
যাতে ক্ষমতায় খুঁটি গাড়তে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। নয়তো
স্বপ্ন মুকুলেই ঝরে যাবে। তিপ্পান্ন বছরে কম জঞ্জাল জমেনি। তারুণ্যের
শক্তিতে এবার সেসব সাফ হবে- আশায় বুক বেঁধেছি। যদি অতীত আমাদের শেখাতে
পারে তবে এক পয়সা ঘুষ, কাউকে দমন-পীড়ন কিংবা ঘৃণা কামাইয়ের মত
বোকামিতে আর ভবিষ্যত জড়াবে না। অবিচারের ও অন্যায্যের ময়লা চিন্তা ও
কাজে লাগানো উচিত হবে না। তবে যদি প্রতিহিংসা মাথাচাড়া দেয়, অতীতের
দলান্ধের ভাবধারা বজায় থাকে তবে আবারও পালাতে হবে। এমনও হতে পারে,
পালানোর জন্য তখন কোন দেশে ঠাঁই পাওয়া যাবে না। এক আকাশ ঘৃণা কুড়াতে
হবে। এই যে বাড়াবাড়ি, রাষ্ট্রীয় সম্পদের বিনাশ, লুটতরাজ কিংবা নির্যাতন-
এসবও ইতিহাসের দলিল হবে। এমন মহৎ অর্জনকে অল্পতেই বিনষ্ট হতে

দেওয়াটা বোকামি হবে। আমাদের উত্তরাধিকারী প্রজন্মের সামনে যাতে মুখ
লুকাতে না হয়। এই বাংলাদেশ আমাদের। ভুল থেকে শিখে যাতে আগামী দিনের
স্বপ্ন সাজাই। রাষ্ট্রের প্রত্যেকটা সিদ্ধান্ত মানুষের বৃহত্তর স্বার্থে হোক।

যেখানে সম্ভাবনা প্রকট তার উল্টোপাশেই শঙ্কা প্রবল। ভালোবাসার বদলে ভয়
নয়, শাসনের নামে শোসন নয় কিংবা ক্ষমতার বদলে ঘৃণা যেন আর না জমে। যে
তরুণেরা জিতিয়েছে তারা উদ্দেশ্যে পৌঁছানোর আগেই যাতে হেরে না যায়। খোলা
চোখে চারদিকে সচেতন দৃষ্টি পড়ুক। ঘৃণা নিয়েও কিছুদিন থাকা যায় কিন্তু টেকা
যায় না- এই সত্য যাতে কারো বিস্মরণ না হয়। সুদিন সমাগত হলে তবেই এই জয়
জনতার। ইচ্ছাকৃত কিংবা লোভ-মোহের ভোগে অনুশোচনা এলে তবে আত্মহত্যা
শ্রেয় হবে। রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনা, সংখ্যালঘু এবং তাদের সম্পদ, ধর্মীয়
উপাসনালয়, ভিনদেশী এবং ব্যক্তিগত আক্রোশ- এসবে কারো প্রভাব ও কারো
কুমন্ত্রণায় কোন ধ্বংসযজ্ঞে মাতবে না। মনে রেখো, ভুলের ফয়সালায় আবার
ভুল করলে সেটারও খেসারত দিতে হয়। হিংসাত্মক এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড
চরমভাবে নিন্দনীয় ও বর্জনীয়। সময় আবর্তিত হতেই থাকে। সুদিন দুর্দিনে
বদলে যায় আবার দুর্দিন সুদিন নিয়ে আসে- দু'দিনের ব্যবধানে। যে তারুণ্য
পরিবর্তন এনেছে তাদের নিন্দা হতে পারে এমন কোন কর্মকাণ্ড কোনভাবেই
করবে না। নতুন বাংলাদেশের সূচনা হোক। তারুণ্যের শক্তি হোক অগ্রনায়ক।
দুর্নীতিবাজ, লুটপাটকারী এবং ঘুষখোরের ঠাঁই সোনার দেশের মানচিত্রে আর না
হোক। প্রতিহিংসা কিংবা জিঘাংসা কোন মহৎ উদ্দেশ্যের অনুবর্তিকা নয়।

ভবিষ্যতে ক্ষমতা পেয়ে কিংবা ক্ষমতায় যেয়ে যারা অন্যায় করবে তারা যেন
ছাত্রসমাজের মুখগুলো মনে রাখে। অন্যায়ের প্রতিবাদ কখনোই থামে না বরং
দ্রোহ নিয়ে সামনে বাড়ে। কোন রাষ্ট্রীয় সেবা দেওয়ার নামে একপয়সা ঘুষ
চাওয়ার আগে ছাত্র-জনতার শক্তি যেন মনে পড়ে। এই দেশের অদ্ভূতুরে
নিয়মকানুন সংস্কার করার এইতো মোক্ষম সময়। জাতির সামনে শুধরে
যাওয়ার/দেওয়ার এবং নেওয়ার সুবর্ণ সুযোগ। শাসক যাতে দাম্ভিক হয়ে না উঠে,

কেউ যাতে ক্ষমা আঁকড়ে থাকতে না চায় কিংবা না পারে তার সুব্যবস্থা করতে
হবে। তারুণ্য যে দেশের নেতৃত্ব দেয় সে দেশ পথ হারবে না বলেই বিশ্বাস।
এরপরেও যদি পচন ধরে তবে আর কোন আশা বাকি রইবে না। আমাদের জন্মভূমি
সোনার বাংলাদেশ হয়ে উঠুক; কেবল কাগজ কলমের সোনার দেশ নয় বরং শাসক-
শাসিতের বৈষম্যমুক্ত বাস্তবিক স্বপ্নের বাংলাদেশ। বিশ্ববাসীর কাছে এক নতুন
বাংলাদেশের পরিচয় ঘটবে সেই আশাবাদে বুক বেঁধেছি। বুক ভাঙার ব্যথা আর যেন
সহ্য করতে না হয়। অতীত আমাদের যা শিখিয়েছে তার থেকে ভালোটুকু নিয়ে
ভবিষ্যত গড়ে তুলব এবং আলো আসবে- এমটাই জয় জনতার প্রত্যশা। আশা নয়
বিশ্বাস- এবারে নিরাশার কিছু ঘটবে না। ঘটতে চাইলেও আর ঘটতে দিয়েন না।
পরবর্তী শাসকদের ভবিষ্যত যাতে স্বর্ণাক্ষরে লিখতে পারি- সেই সৌভাগ্য হোক
জাতির।

রাজু আহমেদ, কলাম লেখক।
raju69alive@gmail.com

Post Views: 286

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
60

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d