মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির অধ্যাপক নুরুল আমিন বলেছেন, ’শেখ হাসিনা আজ কোথায়? তিনি নাকি গণতন্ত্রের মানসকন্যা, তিনি হচ্ছেন খুনি৷তিনি ৪৫ মিনিট সময়ের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন৷যত অন্যায়, অবিচার, খুন, গুম করেছেন দেশের মাটিতে তার বিচার অবশ্যই হবে দেশের মানুষ ঘুরে দাঁড়াবে।’ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মিরসরাই উত্তর আদর্শ থানা শাখার উদ্যোগে সাবেক ও বর্তমানদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে দেশের সাধারণ জনতা বিভিন্ন দল থেকে মুখ ফিরিয়ে জামায়াতের ওপর আস্থা রাখতে শুরু করেছে৷জামায়াতই এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে। এর প্রমাণ ইতোমধ্যে মানুষ দেখেছে।’
মিরসরাই উত্তর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ ইমাম হোসাইন সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসান জাবেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ জামায়েতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার এ্যাসিসস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাজিদ চৌধুরী, সেক্রেটারি মাঈনুদ্দিন রায়হান, অফিস স
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







