মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বিদ্যুতায়িত হয়ে আবদুল কুদ্দুস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে একটি বসতবাড়িতে রংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস প্রকাশ কুদ্দুস মেস্ত্রী দীর্ঘদিন বারইয়ারহাট পৌর এলাকার সাগরিকা বোডিং ভবনে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়।
জানা গেছে, প্রতিদিনের মত সোমবার সকালে হিঙ্গুলী ইউনিয়নে একটি বসতবাড়িতে রংয়ের কাজ করতে যান আবদুল কুদ্দুস। সেখানে পানির টাংকি উপরে উঠার সময় হটাৎ পা পিছলে বৈদ্যুতিক তারে উপর পড়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, সোমবার সকালে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত এক ব্যাক্তি মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের সন্ধান পাওয়া যায়নি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







