admin

admin

ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে

ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে

মতামত- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে। -      মেজর এ কে এম শাকিল নেওয়াজ (অব.), ঢাকা শুধু ভূমিকম্পের ঝুঁকিতে নেই; অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ভবন, সরু রাস্তা, যানজট, গ্যাসলাইন, পানির সংকট, ঘনবসতি এবং সমন্বয়হীন জরুরি ব্যবস্থাপনা; সব মিলিয়ে আমরা যেন প্রতিদিন একটি সম্ভাব্য মহাবিপর্যয়ের মঞ্চ প্রস্তুত করছি। ভূমিকম্প দরজায় কড়া নেড়ে আসে না। আগুনের মতো তার ধোঁয়া দেখা যায় না, বন্যার মতো পানি বাড়ার পূর্বাভাসও মেলে না। কয়েক সেকেন্ডের কম্পনেই একটি শহরের বহু বছরের উন্নয়ন, হাজারো পরিবারের স্বপ্ন এবং একটি রাষ্ট্রের সক্ষমতা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়তে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করেছেন- বড় ভূমিকম্পে ঢাকার বহু এলাকায় উদ্ধারকারী দলের পৌঁছানো কঠিন হবে; কোথাও কোথাও উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। তার এ বক্তব্যকে একটি সংস্থার সীমাবদ্ধতার স্বীকারোক্তি হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে আমাদের নগরসভ্যতার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন; যেখানে রোগ বহু পুরোনো, কিন্তু চিকিৎসা এখনো খণ্ডিত। দশ মিনিটের পথ যেখানে এক ঘণ্টা: ঢাকার দুর্যোগঝুঁকির সবচেয়ে নির্মম দিক হলো, বিপদ শুধু ভবনধসে সীমাবদ্ধ থাকবে না। বড় ভূমিকম্পের পর ধসে পড়া ভবন, বন্ধ সড়ক, বিচ্ছিন্ন বিদ্যুৎ-সংযোগ, ক্ষতিগ্রস্ত গ্যাসলাইন, অগ্নিকাণ্ড, পানির সংকট, আতঙ্কিত জনতা এবং হাসপাতালের ওপর অস্বাভাবিক চাপ; সবকিছু একই সময়ে ঘটতে পারে। সাধারণ অবস্থায় যে পথ অতিক্রম করতে ১০ মিনিট লাগার কথা, যানজটে সেখানে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার বেশি সময় লেগে যেতে পারে। ভূমিকম্পের পর সেই রাস্তা ধ্বংসস্তূপ, পরিত্যক্ত গাড়ি কিংবা ক্ষতিগ্রস্ত উড়ালসড়কের কারণে আদৌ চলাচলযোগ্য থাকবে কি না, সেটিই বড় প্রশ্ন। ফায়ার সার্ভিস ঢাকার ৪১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে রেখেছে। সারা দেশের ১০০টি ফায়ার স্টেশনও চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে প্রয়োজন হলে রাজধানীতে সহায়তা পাঠানো হবে। উদ্যোগগুলো সময়োপযোগী। কিন্তু, ঢাকার প্রবেশপথ, সেতু ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হলে বাইরের দল কীভাবে পৌঁছাবে? একই সময়ে শত শত বা হাজারো স্থানে সাহায্যের প্রয়োজন হলে ৪১টি সরঞ্জামকেন্দ্র কি সচল থাকবে? সেখানে কি প্রশিক্ষিত জনবল, বিকল্প বিদ্যুৎ, যোগাযোগ এবং পরিবহনের ব্যবস্থা থাকবে? দুর্যোগ প্রস্তুতিতে সরঞ্জাম কেনা তুলনামূলক সহজ: কঠিন হলো সরঞ্জামের চারপাশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। একটি কাটার, ক্যামেরা, ড্রোন বা উদ্ধারযন্ত্র নিজে জীবন বাঁচায় না। জীবন বাঁচায় প্রশিক্ষিত মানুষ, দ্রুত সিদ্ধান্ত, নিরাপদ প্রবেশপথ, নির্ভরযোগ্য যোগাযোগ এবং সমন্বিত নেতৃত্ব। ফায়ার সার্ভিস একা পুরো রাষ্ট্রকে উদ্ধার করতে পারবে না। আমাদের মধ্যে একটি বিপজ্জনক ধারণা রয়েছে। আগুন লাগলে ফায়ার সার্ভিস, ভবন ধসলে ফায়ার সার্ভিস, রাসায়নিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস; এমনকি ভূমিকম্পে পুরো মহানগর বিপর্যস্ত হলেও যেন ফায়ার সার্ভিসই সব সামলে নেবে। ফায়ার সার্ভিস নিঃসন্দেহে উদ্ধার অভিযানের অগ্রবর্তী ও অপরিহার্য শক্তি। কিন্তু, বড় ভূমিকম্পে তাদের স্টেশনও ক্ষতিগ্রস্ত হতে পারে, কর্মীরা হতাহত হতে পারেন, গাড়ি বের করার পথ বন্ধ হয়ে যেতে পারে, পানির উৎস অকার্যকর হতে পারে এবং যোগাযোগব্যবস্থা ভেঙে পড়তে পারে। এমন পরিস্থিতিতে একা ফায়ার সার্ভিসের ওপর দায়িত্ব চাপানো উত্তাল সমুদ্রে একটি লাইফবোট দিয়ে পুরো জাহাজের যাত্রীদের বাঁচানোর চেষ্টা করার মতো। ধ্বংসস্তূপে শুধু ফায়ার সার্ভিস নয়, নামতে হবে গোটা রাষ্ট্রকে। প্রয়োজন জাতীয় ভূকম্পন জরুরি অভিযানব্যবস্থা: বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা ও কমিটি রয়েছে। কিন্তু, একটি মহানগরব্যাপী ভূমিকম্পের জন্য প্রয়োজন স্থায়ী, সক্রিয় এবং মহড়ায় পরীক্ষিত একটি জাতীয় ভূকম্পন জরুরি অভিযানব্যবস্থা। এটি নতুন কোনো

মোরেলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মোরেলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের সম্মাননা এস. এম. সাইফুল ইসলাম কবির,সিনিয়র স্টাফ রিপোর্টার,...

অটোপাস ফিরবে না, শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান হুইপ আখতারুজ্জামানের

অটোপাস ফিরবে না, শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান হুইপ আখতারুজ্জামানের

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: "অটোপাস আর ফিরে আসবে না। তাই শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান জানিয়েছেন মহান জাতীয় সংসদের হুইপ...

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তিতাসে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তিতাসে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস থানার আয়োজনে সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে রক্ষা করার প্রত্যয়ে একটি বর্ণাঢ্য...

২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’

২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’

গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত আরপিসিএলের (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড) ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত...

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা। তার সাফল্যের শিক্ষা হোক আমাদের প্রজন্মের অনুপ্রেরণা।

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা। তার সাফল্যের শিক্ষা হোক আমাদের প্রজন্মের অনুপ্রেরণা।

স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করা, আর নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করা। সেই স্বপ্ন পূরণের পথে একের পর এক সাফল্য অর্জন করেছেন ফাহমিদা আক্তার চৌধুরী ইভা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে পূর্ণ স্কলারশিপ এ মাস্টার্স করার সুযোগ পান। সেখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণাকর্মেও তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন একাডেমিক ও বৈজ্ঞানিক সম্মেলনে তিনি তাঁর গবেষণাকর্ম উপস্থাপন করেছেন এবং গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন। এভাবে একজন বাংলাদেশি তরুণ গবেষক হিসেবে আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলেও নিজের পরিচিতি তৈরি করছেন তিনি। গবেষণার পাশাপাশি একাডেমিক ফলাফলেও সাফল্য ধরে রাখেন ফাহমিদা। মাস্টার্স সফলভাবে সম্পন্ন করার পরপরই একই বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে পূর্ণ স্কলারশিপে পিএইচডির অফার পেয়েছেন তিনি। এই পিএইচডির ফান্ডিংয়ের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকারও বেশি। তাঁর এই অর্জন নিঃসন্দেহে একজন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গর্বের। বিশেষ করে বিজ্ঞান ও গবেষণার মতো কঠিন ক্ষেত্রে তাঁর এই সাফল্য দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার। ফাহমিদার এই পথচলার শুরুতে ছিলেন তাঁর বাবা। নানা বাধা ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও বাবা তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান এবং সবসময় পড়াশোনায় উৎসাহ ও সহযোগিতা করেন। বাবার সেই বিশ্বাস ও সমর্থনেই তিনি স্নাতক সম্পন্ন করেন এবং বড় স্বপ্ন দেখার সাহস পান। আর বিয়ের পর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছেন তাঁর স্বামী। বিদেশে পড়াশোনা করা এবং নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করার স্বপ্নকে তিনি সবসময় সম্মান করেছেন, সাহস দিয়েছেন এবং এগিয়ে যেতে উৎসাহিত করেছেন। ফাহমিদার গল্প শুধু একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। স্বপ্নকে ছোট করে দেখার কোনো কারণ নেই। সুযোগ সীমিত মনে হলেও চেষ্টা, মেধা ও অধ্যবসায় থাকলে বাংলাদেশের একজন শিক্ষার্থীও বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নিতে পারেন। বিশেষ করে বাংলাদেশের মেয়েদের জন্য ফাহমিদার পথচলা হতে পারে একটি সাহসী উদাহরণ। বিয়ে কোনো নারীর স্বপ্নের শেষ নয়। একজন নারী চাইলে সংসার ও দায়িত্বের পাশাপাশি নিজের পড়াশোনা, ক্যারিয়ার ও স্বপ্নকে এগিয়ে নিতে পারেন। প্রয়োজন নিজের প্রতি বিশ্বাস এবং এমন পরিবার ও জীবনসঙ্গী, যারা তাঁর স্বপ্নকে সম্মান করবে। আজকের ফাহমিদা আগামী দিনের অনেক বাংলাদেশি শিক্ষার্থীকে হয়তো নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবেন—বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা কিংবা বিজ্ঞানের জটিল কোনো ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। একজনের সাফল্য যখন অন্য হাজার জনকে স্বপ্ন দেখায়, তখন সেই সাফল্য আর শুধু ব্যক্তিগত থাকে না—তা হয়ে ওঠে একটি প্রজন্মের অনুপ্রেরণা। ফাহমিদা আক্তার চৌধুরী ইভার এই পথচলা তাই বাংলাদেশের তরুণ-তরুণীদের উদ্দেশে একটাই বার্তা দেয়—স্বপ্ন দেখুন, চেষ্টা করুন, বাধাকে ভয় পাবেন না। আপনার শুরুটা যত ছোটই হোক, আপনার গন্তব্য হতে পারে বিশ্বের যেকোনো প্রান্ত। বর্তমানে ফাহমিদা আক্তার চৌধুরী ইভা তার স্বামী ডাক্তার রোমান খাঁনের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে হরিণের মাংসসহ দুই ব্যবসায়ী আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে হরিণের মাংসসহ দুই ব্যবসায়ী আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে হরিণের মাংসসহ দুই ব্যবসায়ী আটক নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় অভিযান | জব্দ ৪৫ কেজি...

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \ সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে এক মানববন্ধন কর্মসূচি...

ডোমারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ডোমারে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ  "রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য পক্ষ...

Page 206 of 4586 1 … 205 206 207 … 4,586

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.