আইন/আদালত

গৃহকর্মী মৃত্যুর মামলা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক স্ত্রীসহ ৪ দিনের রিমান্ডে

গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে করা মামলায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া...

Read moreDetails

কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্টে রিট

গত ৬ মাসে দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে...

Read moreDetails

এনআইডি জালিয়াতি: ডা. সাবরিনার বিরুদ্ধে চার্জগঠন

করোনার সনদ জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত ডা. সাবরিনার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির মামলায় চার্জগঠন করেছেন আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার...

Read moreDetails

‘তরুণ প্রজন্মকে মৃক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে’ -প্রধান বিচারপতি

প্রেস বিজ্ঞপ্তি অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা ও আলোচনা সভায় আজ ৯ ফেব্রুয়ারি (২০২৪) বিকেল ৩টায় ধর্মনিরপেক্ষ মানবতাবাদী আন্দোলনের পুরোগামী নেতা প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। অনুষ্ঠানে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল এবং সঞ্চালনা করেন নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান নাট্যজন আসিফ মুনীর। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট’-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টে র সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী। বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে নিজস্ব আইনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রমের এখতিয়ার ও বৈধতা এবং স্বচ্ছতা ও মান প্রশ্ন্নাতীত এবং যে কোন বিভ্রান্তিমুক্ত। জেনোসাইড ও মানবতাবিরোধী অপরাধ তা বিশে^র যেখানেই সংঘটিত হোক না কেন সেটির বিচার হতেই হবে। অপরাধীদের বিচারের আওতায় আনতেই হবে। বাংলাদেশের ভূ-খন্ডে ১৯৭১ এ কোন অঞ্চলে কি মাত্রায় জেনোসাইড হয়েছে সেই নির্মম সত্যটিকে বের করে আনতে হবে। আমরা খুলনার চুকনগর, গল্লামারি, বটিয়াঘাটার নানা বধ্যভূমির কথা জেনেছি। আমার মনে হয় আজও আমাদের দেশের অনেক বধ্যভূমি অনাবিস্কৃত রয়ে গেছে। আমার এবং জাতির প্রত্যাশা বিশেষজ্ঞ, গবেষক ও বিশিষ্টজন তাঁদের সক্রিয় ও সক্ষম গবেষণায় এই সত্য তুলে আনতে পারবেন। বধ্যভূমিগুলোর সংরক্ষণ ও সুরক্ষা নির্মম সত্যের প্রতীক হয়ে রইবে। আর এই সত্য জাতিকে ও নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি সদা শ্রদ্ধাবনত রাখবে। সেই সাথে তারা থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় সদা সক্রিয় ।’ তিনি আরও বলেন, ‘যে নির্মম সত্য ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বেরিয়ে এসেছে এবং আসছে সেটি তরুণ প্রজন্মকে জানতে হবে যেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যায় এবং এক সুরক্ষিত মানবিক মানবগোষ্ঠি ও মানবিক এক বিশে^র জন্য এই উচ্চরাণে সদা উচ্চকিত থাকে যেÑ ‘নেভার এগেইন’। আসুন সবাই বিনম্র্র শ্রদ্ধা জানাই ৩০ লাখ শহিদদের ও ২ লাখ মা বোনদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে, স্বাধীন মাতৃভূমি বাংলাদেশে।’ অধ্যাপক কবীর চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে জনাব ওবায়দুল হাসান আরো বলেন, ‘কবীর চৌধুরী আজীবন ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সাম্প্রদায়িকতা ছড়ায় তারা অধ্যাপক কবির চৌধুরীকে নিয়ে গুজব ছড়াতো। তাঁকে নাস্তিক আখ্যা দিয়ে হুমকি দিতো। তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতি করে। সমাজে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়। অথচ বঙ্গবন্ধু তাঁর দল থেকে মুসলিম শব্দটি ১৯৫৫ সালে বাদ দিয়ে একটি অসাম্প্রদায়িক দল গঠন করেছিলেন। মুক্তিযুদ্ধের পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছেন। এখন দায়িত্ব আমাদের নতুন প্রজন্মের। মুক্তাযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মান করার জন্য তরুণদেরকে কাজ করে যেতে হবে।’ অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি ট্রাইব্যুনালে ৩০টি মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং একটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এই মামলাগুলোতে আনুমানিক ২০০ জন অভিযুক্ত আসামি রয়েছেন। এই মামলাগুলোতে সাক্ষ্য প্রদান করবেন ২০০ থেকে ২৫০ সাক্ষী। তদন্ত সংস্থার কাছে আরো ৫০০ থেকে ৬০০ মামলা তদন্তের জন্য অপেক্ষমাণ রয়েছে। মামলা সমূহের আসামি এবং সাক্ষী সকলেই এখন ৭০-ঊর্ধ্ব। প্রাকৃতিক নিয়মেই হয়তো আর তিন চার বছর পর এদের কাউকেই আমরা বিচারের জন্য পাবো না। অথচ ভুক্তভোগীদের বিচার পাওয়ার অধিকার তখনও অপূর্ণ থেকে যাবে।  তাই খুব দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সমাপ্ত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ চলমান ছিল। পূর্বের ন্যায় দুইটি বা প্রয়োজনে তিনটি ট্রাইব্যুনাল করে অত্যন্ত দ্রুততার সাথে চলমান মামলাগুলো নিষ্পন্ন করা প্রয়োজন। অন্যথায় বিচারের বাণী নিভৃতে কেঁদে যাবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিচারের দাবি বা সত্য জানার অধিকার অপূর্ণ থেকে যাবে। এই বিচারের বিরুদ্ধে দেশে ও বিদেশে বহু ষড়যন্ত্র হয়েছে, বিচারক ও প্রসিকিউটরদের বাড়িতে হামলা হয়েছে, সাক্ষীদের ভয়ভীতি দেখানো হয়েছে, গুম করা হয়েছে,এমনকি দুজন সাক্ষীকে হত্যাও করা হয়েছে। এতদসত্ত্বেও, ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও তদন্ত সংস্থা অত্যন্ত সাহস, সততা ও দক্ষতার সঙ্গে এই বিচারকার্য পরিচালনা করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন।’ ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট’-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘অধ্যাপক কবীর চৌধুরীর মতো এত অনুবাদ বোধ হয় আমাদের দেশে কেউ করেননি। তাঁর বাংলা থেকে ইংরেজি অনুবাদ গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক এবং ইংরেজি থেকে বাংলা গ্রন্থ ৭৫-এর কম নয়। একদিকে যেমন তিনি বাংলাদেশের সহিত্যকে অনুবাদের মাধ্যমে বিদেশে পরিচিত করিয়েছেন, অপরদিকে বিশ্বসাহিত্যকে বাঙালি পাঠকের কাছে নিয়ে এসেছেন। একই সাথে তিনি চিন্তাশীল প্রবন্ধ রচনা করে গেছেন নিরলসভাবে। বিশেষ উপলক্ষে বিভিন্ন পত্রপত্রিকার অনুরোধে তিনি নিবন্ধ লিখেছেন, সারগর্ভ লিখিত বক্তৃতাও করেছেন অনেক।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী অধ্যাপক কবীর চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে বলেন,...

Read moreDetails

ড. ইউনূস ও ভিসা নীতি প্রসঙ্গে যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তর

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ ভ্রমণে...

Read moreDetails

জামালপুরে ভাতিজীকে ধর্ষণ চেস্টা মামলায় র‌্যাবের জালে চাচা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৫ফেব্রুয়ারি)...

Read moreDetails

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধুকে দলবদ্ধধর্ষণ: ১০ জনের মৃত্যুদন্ড, ৬ জনের যাবজ্জীবন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১৬ আসামীর মধ্যে ১০ জনের মৃত্যুদন্ড ও ছয়...

Read moreDetails

আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে হবে ড. ইউনূসকে

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজার বিরুদ্ধে আপিল শেষ না হওয়া পর্যন্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও...

Read moreDetails

ড. ইউনূসকে গ্রেপ্তার করা নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শ্রম আইন লঙ্ঘনের দায়ে সাজা পাওয়া শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অহেতুক গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই...

Read moreDetails
Page 164 of 227 1 163 164 165 227

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.