ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বটচুনা চান্দের হাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই বিএসএফ সদস্যকে আটক করে চান্দের হাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফে কন্সটেবল পদে কর্মরত। বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্যকে আটক করেন বিজিবির সদস্যরা। দুপুর আড়াইটায় এ বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের পর বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে। ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এক বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছে। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
Read moreDetailsযুক্তরাষ্ট্রে গিয়ে জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভাষণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন নতুন কিছু নয় ড. ইউনূসের জন্য।...
Read moreDetailsতোফাজ্জেল আমার ফুফাতো ভাই + দুধ ভাই (আমরা একই মায়ের দুধ খেয়ে আমরা বড় হইছি ) তোফাজ্জেলকে যারা মেরে ফেলেছে...
Read moreDetails"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা।" কিন্তু বেশ্যা চরিত্রটা...
Read moreDetailsপিনাকী ভট্টাচার্য এই টিপস আমার সাথে ডিল করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। শিবিরের সাথে কোন প্রেজুডিস নিয়ে মিশতে যাবেন না।...
Read moreDetailsঢাকা: ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’- ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার...
Read moreDetailsসব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১...
Read moreDetailsঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আজ। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের...
Read moreDetailsগাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সুলতান কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা...
Read moreDetailsবিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। গত ডিসেম্বরে ১০০ বিলিয়ন ডলার ছুঁয়েছিল বিদেশি ঋণ। মাঝে কিছুটা কমলেও ফের তা বেড়েছে। বর্তমানে...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob