জাতীয়

  দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের মৃত্যুতে নির্মূল কমিটির শোক প্রকাশ

শোক বিজ্ঞপ্তি  মুক্তিযুদ্ধে শহীদ সলিমউল্লাহর পুত্র বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। আজ ১৪ মার্চ (২০২৪) সংগঠনের এক শোক বিবৃতিতে বলা হয়- ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। গতকাল ১৩ মার্চ (২০২৪) বুধবার রাত ৯টায় শিল্পী নূরজাহান রোডের বাসায় মৃত্যুবরণ করেন। ‘সাদি মহম্মদ ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্ব। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন প্রগতিশীল সংগঠন এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতের ওপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ্বভারতীতে শান্তিদেব ঘোষ ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শেখেন তিনি। ‘২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে সাদি মহম্মদ সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তাঁর ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তাঁর ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়। অসংখ্য রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর কণ্ঠে। সঙ্গে আধুনিক গানও করেছেন তিনি। ‘এই গুণীশিল্পী সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ সালে তাঁকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। ‘শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত যুদ্ধাপরাধীদের বিচারের নাগরিক আন্দোলনের সূচনা থেকে নির্মূল কমিটির বিভিন্ন কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন। ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আন্দোলনে আমাদের সহযোদ্ধা সুহৃদ শিল্পী সাদি মহম্মদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবার পাশাপাশি আমরা তাঁর পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’ স্বাক্ষরদাতাÑ বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা মাহফুজা খানম, জননেতা ঊষাতন তালুকদার, চলচ্চিত্রনির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, ক্যাপ্টেন (অবঃ) আলমগীর সাত্তার বীরপ্রতীক, ক্যাপ্টেন (অবঃ) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অবঃ), অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, মানবাধিকার নেত্রী আরমা দত্ত এমপি, সমাজকর্মী কাজী মুকুল, কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, যাত্রাশিল্পী মিলন কান্তি দে, আবৃত্তিশিল্পী মোঃ শওকত আলী, অধ্যাপক মেজবাহ কামাল, ড. মেঘনা গুহঠাকুরতা, ডাঃ ইকবাল কবীর, সমাজকর্মী সুব্রত চক্রবর্ত্তী, ভূতত্ত্ববিদ মকবুল-ই এলাহী চৌধুরী, সমাজকর্মী শফিকুর রহমান শহীদ, এডভোকেট আবদুস সালাম, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গাফ্ফার, কবি জয়দুল হোসেন, সমাজকর্মী কাজী লুৎফর রহমান, সমাজকর্মী কামরুননেসা মান্নান, এডভোকেট আজাহার উল্লাহ্ ভূঁইয়া, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, সাংবাদিক শওকত বাঙালি, অধ্যক্ষ কামরুজ্জামান, লেখক আলী আকবর টাবী, এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, এডভোকেট দীপক ঘোষ, অনলাইন এ্যাক্টিভিস্ট ড. কানিজ আকলিমা সুলতানা, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, লেখক সাংবাদিক সাব্বির খান, মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া, লেখক অনলাইন এ্যাক্টিভিস্ট অমি রহমান, সংস্কৃতিকর্মী পিন্টু সাহা, এডভোকেট আবদুল মালেক, লেখক কলামিস্ট মিথুশিলাক মুর্মু, কলামিস্ট অনলাইন এ্যাক্টিভিস্ট লীনা পারভীন, মানবাধিকারকর্মী রহমান খলিলুর, সমাজকর্মী হারুণ অর রশীদ, এডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সাংবাদিক দিলীপ মজুমদার, সমাজকর্মী রাশেদুল ইসলাম, সমাজকর্মী ইস্রাফিল খান বাপ্পি, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল, লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি, সমাজকর্মী ফয়সাল হাসান তানভীর প্রমুখ।

Read moreDetails

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে শান্তর সেঞ্চুরিতে ভর করে জয় তুলে নিলো টাইগাররা

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিলো বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে...

Read moreDetails

৮ বিভাগে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের আটটি বিভাগে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ মার্চ)...

Read moreDetails

সেই জাহাজের সঙ্গে তৃতীয়পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকদের ফেরত আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....

Read moreDetails

বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন

রমজান উপলক্ষ্যে বিকেল ৫টার পরিবর্তে সিএনজি স্টেশনসমূহ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও...

Read moreDetails

৩ জন মহাপরিচালক ২৮ মাসেও নিয়োগ বিধিমালা সংশোধন করতে পারেনি রেলওয়ের নতুন মহাপরিচালক কি পারবেন?

প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়েতে গত ২৮ মাসে ৩ জন মহাপরিচালক পরিবর্তন হলেও এখনো অদৃশ্য কারণে “রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ...

Read moreDetails

জিততে হলে ২৫৬ রান করতে হবে বাংলাদেশকে

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে সফরকারী শ্রীলঙ্কা। বুধবার (১৩ মার্চ)...

Read moreDetails

নাবিকদের উদ্ধারে বিভিন্ন জায়গার কথা বলছেন প্রধানমন্ত্রী

সোমালীয় জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার...

Read moreDetails

সোমালিয়ান জনদস্যুদের কবলে জাহাজ জিম্মি ২৩ বাংলাদেশি নাবিকের পরিচয় প্রকাশ

সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি একটি জাহাজ। জলদস্যুরা জাহাজে থাকা ২৩ নাবিককে জিম্মি করেছে। জানা গেছে, জাহাজটির নাম এমভি আবদুল্লাহ।আফ্রিকার...

Read moreDetails
Page 490 of 1020 1 … 489 490 491 … 1,020

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.