জাতীয়

অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: ৩৮তম ফোবানা সম্মেলন হবে ইতিহাসের সেরা সম্মেলন। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর...

Read moreDetails

মুক্তিযুদ্ধের সংগঠক শেখ তজমুল আলী চেয়ারম্যানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সফল সংগঠক মরহুম জননেতা শেখ তজমুল আলী চেয়ারম্যানের ২৫ তম মৃত্যবার্ষিকী আজ। ১৯৯৯ সালের ১১ই ফেব্রুয়ারি, এই...

Read moreDetails

সরকার গঠনের পরিকল্পনা সাজাচ্ছে ইমরান খানের দল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা মিলে সরকার গঠনের পরিকল্পনা করছে। শনিবার এ...

Read moreDetails

বিসিবির বোর্ড সভা কোচ-নির্বাচক নিয়োগসহ আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। এর মাঝেও বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ কে? তাসকিন, শরিফুল, মোস্তাফিজদের পরবর্তী বোলিং...

Read moreDetails

মিয়ানমার সীমান্তে জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ

জনবিচ্ছিন্ন সরকারের নতজানু অবস্থানে ঝুঁকিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব-ছাত্রশিবির বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির গুরুতর অবনতিতে বিঘ্নিত হয়েছে জননিরাপত্তা। ইতোমধ্যে সীমান্ত এলাকার গোলাগুলিতে প্রাণ...

Read moreDetails

‘তরুণ প্রজন্মকে মৃক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে’ -প্রধান বিচারপতি

প্রেস বিজ্ঞপ্তি অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা ও আলোচনা সভায় আজ ৯ ফেব্রুয়ারি (২০২৪) বিকেল ৩টায় ধর্মনিরপেক্ষ মানবতাবাদী আন্দোলনের পুরোগামী নেতা প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। অনুষ্ঠানে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল এবং সঞ্চালনা করেন নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান নাট্যজন আসিফ মুনীর। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট’-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টে র সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী। বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে নিজস্ব আইনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রমের এখতিয়ার ও বৈধতা এবং স্বচ্ছতা ও মান প্রশ্ন্নাতীত এবং যে কোন বিভ্রান্তিমুক্ত। জেনোসাইড ও মানবতাবিরোধী অপরাধ তা বিশে^র যেখানেই সংঘটিত হোক না কেন সেটির বিচার হতেই হবে। অপরাধীদের বিচারের আওতায় আনতেই হবে। বাংলাদেশের ভূ-খন্ডে ১৯৭১ এ কোন অঞ্চলে কি মাত্রায় জেনোসাইড হয়েছে সেই নির্মম সত্যটিকে বের করে আনতে হবে। আমরা খুলনার চুকনগর, গল্লামারি, বটিয়াঘাটার নানা বধ্যভূমির কথা জেনেছি। আমার মনে হয় আজও আমাদের দেশের অনেক বধ্যভূমি অনাবিস্কৃত রয়ে গেছে। আমার এবং জাতির প্রত্যাশা বিশেষজ্ঞ, গবেষক ও বিশিষ্টজন তাঁদের সক্রিয় ও সক্ষম গবেষণায় এই সত্য তুলে আনতে পারবেন। বধ্যভূমিগুলোর সংরক্ষণ ও সুরক্ষা নির্মম সত্যের প্রতীক হয়ে রইবে। আর এই সত্য জাতিকে ও নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি সদা শ্রদ্ধাবনত রাখবে। সেই সাথে তারা থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় সদা সক্রিয় ।’ তিনি আরও বলেন, ‘যে নির্মম সত্য ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বেরিয়ে এসেছে এবং আসছে সেটি তরুণ প্রজন্মকে জানতে হবে যেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যায় এবং এক সুরক্ষিত মানবিক মানবগোষ্ঠি ও মানবিক এক বিশে^র জন্য এই উচ্চরাণে সদা উচ্চকিত থাকে যেÑ ‘নেভার এগেইন’। আসুন সবাই বিনম্র্র শ্রদ্ধা জানাই ৩০ লাখ শহিদদের ও ২ লাখ মা বোনদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে, স্বাধীন মাতৃভূমি বাংলাদেশে।’ অধ্যাপক কবীর চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে জনাব ওবায়দুল হাসান আরো বলেন, ‘কবীর চৌধুরী আজীবন ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সাম্প্রদায়িকতা ছড়ায় তারা অধ্যাপক কবির চৌধুরীকে নিয়ে গুজব ছড়াতো। তাঁকে নাস্তিক আখ্যা দিয়ে হুমকি দিতো। তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতি করে। সমাজে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়। অথচ বঙ্গবন্ধু তাঁর দল থেকে মুসলিম শব্দটি ১৯৫৫ সালে বাদ দিয়ে একটি অসাম্প্রদায়িক দল গঠন করেছিলেন। মুক্তিযুদ্ধের পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছেন। এখন দায়িত্ব আমাদের নতুন প্রজন্মের। মুক্তাযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মান করার জন্য তরুণদেরকে কাজ করে যেতে হবে।’ অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি ট্রাইব্যুনালে ৩০টি মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং একটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এই মামলাগুলোতে আনুমানিক ২০০ জন অভিযুক্ত আসামি রয়েছেন। এই মামলাগুলোতে সাক্ষ্য প্রদান করবেন ২০০ থেকে ২৫০ সাক্ষী। তদন্ত সংস্থার কাছে আরো ৫০০ থেকে ৬০০ মামলা তদন্তের জন্য অপেক্ষমাণ রয়েছে। মামলা সমূহের আসামি এবং সাক্ষী সকলেই এখন ৭০-ঊর্ধ্ব। প্রাকৃতিক নিয়মেই হয়তো আর তিন চার বছর পর এদের কাউকেই আমরা বিচারের জন্য পাবো না। অথচ ভুক্তভোগীদের বিচার পাওয়ার অধিকার তখনও অপূর্ণ থেকে যাবে।  তাই খুব দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সমাপ্ত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ চলমান ছিল। পূর্বের ন্যায় দুইটি বা প্রয়োজনে তিনটি ট্রাইব্যুনাল করে অত্যন্ত দ্রুততার সাথে চলমান মামলাগুলো নিষ্পন্ন করা প্রয়োজন। অন্যথায় বিচারের বাণী নিভৃতে কেঁদে যাবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিচারের দাবি বা সত্য জানার অধিকার অপূর্ণ থেকে যাবে। এই বিচারের বিরুদ্ধে দেশে ও বিদেশে বহু ষড়যন্ত্র হয়েছে, বিচারক ও প্রসিকিউটরদের বাড়িতে হামলা হয়েছে, সাক্ষীদের ভয়ভীতি দেখানো হয়েছে, গুম করা হয়েছে,এমনকি দুজন সাক্ষীকে হত্যাও করা হয়েছে। এতদসত্ত্বেও, ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও তদন্ত সংস্থা অত্যন্ত সাহস, সততা ও দক্ষতার সঙ্গে এই বিচারকার্য পরিচালনা করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন।’ ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট’-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘অধ্যাপক কবীর চৌধুরীর মতো এত অনুবাদ বোধ হয় আমাদের দেশে কেউ করেননি। তাঁর বাংলা থেকে ইংরেজি অনুবাদ গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক এবং ইংরেজি থেকে বাংলা গ্রন্থ ৭৫-এর কম নয়। একদিকে যেমন তিনি বাংলাদেশের সহিত্যকে অনুবাদের মাধ্যমে বিদেশে পরিচিত করিয়েছেন, অপরদিকে বিশ্বসাহিত্যকে বাঙালি পাঠকের কাছে নিয়ে এসেছেন। একই সাথে তিনি চিন্তাশীল প্রবন্ধ রচনা করে গেছেন নিরলসভাবে। বিশেষ উপলক্ষে বিভিন্ন পত্রপত্রিকার অনুরোধে তিনি নিবন্ধ লিখেছেন, সারগর্ভ লিখিত বক্তৃতাও করেছেন অনেক।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী অধ্যাপক কবীর চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে বলেন,...

Read moreDetails

গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ২

বায়েজিদ গাইবান্ধা জেলা প্রতিনিধি :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে ৷ আহতদের একজন...

Read moreDetails

যশোরের বালিয়াডাঙ্গা থেকে অাধাপোড়া লাশ উদ্ধার।।প্রাথমিক ধারণা সুদের টাকার জন্য হত্যাকান্ড।। 

জীবন আচার্য্য : যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি মসজিদের পাশ থেকে মহসিন নামের এক ব্যাক্তির অর্ধপোড়া লাশ উদ্ধার করেছে...

Read moreDetails

রায়পুরে প্রশাসনের অভিযানে জব্দ প্রায় ৩ টন জাটকা

মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা স‌ংবাদাতা বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে জাটকাগুলো জব্দ করা...

Read moreDetails

নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত চালক পালিয়ে গেছে ট্রাকটি জব্দ 

উজ্জ্বল রায়. জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত চালক পালিয়ে গেছে। নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কে দুর্ঘটনায়...

Read moreDetails
Page 512 of 1020 1 … 511 512 513 … 1,020

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.