জাতীয়

শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বীরকন্যা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী আগামী কাল

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী কাল ৫মে ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে জন্মবার্ষিকীর...

Read moreDetails

শহীদজননী জাহানারা ইমামের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মূল কমিটির আলোচনা সভা

ঢাকা, ৩ মে, ২০২৩ প্রেস বিজ্ঞপ্তি  মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনে তরুণদের নেতৃত্ব দিতে হবে আজ ৩ মে (২০২৩), বুধবার, বিকেল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শহীদজননী জাহানারা ইমামের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাহানারা ইমামের আন্দোলন: তরুণদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার। উক্ত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার লেখক মারুফ রসূল এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সাধারণ সম্পাদক শহীদসন্তান অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, ঘাসফুল শিশু কিশোর সংগঠনের সভাপতি সমাজকর্মী হাসান আব্দুল্লাহ বিপ্লব এবং অনলাইন বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর সহকারী সম্পাদক লেখক সাংবাদিক সুশীল মালাকার। সভার প্রারম্ভিক বক্তব্যে নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘৩১ বছর আগে শহীদজননী জাহানারা ইমাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে নাগরিক আন্দোলনের সূচনা করেছেন বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে তা আজ বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলেও আমাদের আরও দীর্ঘ, কঠিন ও বিপদসঙ্কুল পথ অতিক্রম করতে হবে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অন্ধকার যেভাবে সমাজ ও রাজনীতিকে গ্রাস করেছে সেখান থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে, যেভাবে তরুণরা অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে ’৫২-এর ভাষা আন্দোলনে, ’৬৯-এর গণঅভ্যুত্থানে এবং ’৭১-এর মুক্তিযুদ্ধে।’ তিনি বলেন, ‘১৯৯২ সালের ২৬ মার্চ জামায়াত সমর্থিত খালেদা জিয়ার বিএনপি সরকারের যাবতীয় হুমকি ও বাধা অগ্রাহ্য করে জাহানারা ইমামের নেতৃত্বে শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযমের বিচারের জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে যে গণআদালত করেছিলামÑ অংশগ্রহণকারী নব্বুই ভাগ ছিল তরুণ। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে শাহবাগে তরুণদের নেতৃত্বেই যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে ঘটেছিল ছাত্র-জনতার মহাঅভ্যুত্থান। এখনও তরুণরাই এই আন্দোলনের প্রধান শক্তি।’ শাহরিয়ার কবির আরও বলেন, ‘১৯৭৫-এর পর মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা মুছে ফেলে বাংলাদেশে পাকিস্তানের মতো ধর্মের নামে রাজনীতি চালু করেছে, যার ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে আমরা দেখেছি কীভাবে জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের উদ্ভব ও বিকাশ ঘটেছে। সমাজ ও রাজনীতির মৌলবাদীকরণ ও সাম্প্রদায়িকীকরণ যেভাবে ঘটেছে, যেভাবে মানুষের মনোজগতে এর আধিপত্য বিস্তৃত হচ্ছে- এর বিরুদ্ধে লড়তে হলে জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত নাগরিক আন্দোলনের কোনও বিকল্প নেই।’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদজননী জাহানারা ইমামের ত্যাগ দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণ। ১৯৭১ সালে তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং বেশ কিছু সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে পাকিস্তানিদের হাতে নির্মমভাবে শহীদ হন। জাহানারা ইমাম ছিলেন ব্যক্তিত্বময়ী। আবার একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে মানুষের মনোজগতে তিনি ঠাঁই করে নিয়েছেন। তিনি একাধারে শহীদজননী, লেখিকা, শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের নেত্রী। সংসার জীবন এবং লেখক জীবনের পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। কলাম লিখতেন দৈনিক বাংলায়। তার একাত্তরের দিনগুলি শুধুই স্মৃতিচারণা নয়, ইতিহাসের অসামান্য দলিল। স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতার জন্য সাধারণ মানুষ পাকিস্তানিদের মাধ্যমে যে নিপীড়নের স্বীকার হয়েছেন তার হৃদয়গ্রাহী বয়ান। বাংলাদেশের নাগরিক আন্দোলনেও তার অবদান অনস্বীকার্য। এই আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা ছিল। আগামী দিনের বাংলাদেশ বিনির্মানেও তরুণদের ভূমিকা অনেক। তারাই দেশ ও জাতিকে পথ দেখাবে। আলোচনা সভার প্রধান বক্তা গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার লেখক মারুফ রসূল শহীদজননী জাহানারা ইমামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ইউটিউবে মুক্তিযুদ্ধের সেক্টরভিত্তিক ইতিহাসের একটি চ্যানেল করা হলো। সেখানে সেক্টরভিত্তিক ইতিহাসের দলিল-প্রমাণাদিসহ উপস্থাপনা করা হলো; কিন্তু তার ভিউ কম। এটা কি প্রমাণ করে যে, এ ইতিহাসের কোনো মূল্য নেই? সামাজিক যোগাযোগমাধ্যম দিনকে দিন আমাদের সেদিকে ধাবিত করছে। আমরা এখন ফলোয়ারের চক্করে পড়ে মূল তথ্য থেকে সরে আসছি। এই রোগে দেশের মূলধারার গণমাধ্যমও আক্রান্ত হয়েছে। সবার আগে সংবাদÑএমন নীতি তো আগেও ছিল; কিন্তু এখন সংবাদ দিলেই হয় না, তাকে ভাইরাল করতে হয়। এই ভাইরাল করতে গিয়ে ভুল সংবাদও প্রচারিত হচ্ছে। কিছুদিন আগে রিউমার স্ক্যানারের জরিপ অনুযায়ী, দেশের মূলধারার গণমাধ্যম কী পরিমাণ ভুল সংবাদ প্রচার করে, সেটা উঠে এসেছে।’ নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তরুণদের নিয়ে আমি অনেক আশাবাদী। তারা একদিন মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারবে। বাংলাদেশকে স্বাধীন করার পেছনে তাদের অনেক অবদান ছিল। এখনো এই প্রযুক্তি বিশ্বে তারা নিজেদের মত করে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশ, দেশটা আমাদের মত করে অসাম্প্রদায়িক চেতনায় গঠন করব।’...

Read moreDetails

সয়াবিনের দাম লিটারে ১২ টাকা বেড়ে ১৯৯

দেশের বাজারে আবারো বাড়লো সয়াবিন তেলের দাম। প্রতি লিটার ১২ টাকা বাড়িয়ে দাম ১৯৯ টাকা নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর...

Read moreDetails

বাংলাদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে: আইজিপি

বাংলাদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর মেরুল...

Read moreDetails

শুভ বুদ্ধপূর্ণিমা বৃহস্পতিবার

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা বৃহস্পতিবার (৪ মে)। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা,...

Read moreDetails

বঙ্গবন্ধুকে হত্যার পর অনেকদল ক্ষমতায় আসলেও বাসন্তীদের ভাগ্যের কোন পররিবর্তন  হয়নি: প্রধানমন্ত্রী

  ইমা এলিস/ বাংলা প্রেস, ভার্জিনিয়া থেকে: প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুকে হত্যার  পর অনেক দল ক্ষমতায় এসেছে তারা কি সেই বাসন্তীদের ভাগ্য পররিবর্তন করতেপেরেছে। তাহলে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে দেশ বিদেশে এত ষড়যন্ত্র কেন? দেশ বিরোধীষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উপযুক্ত জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রবাসীবাংলাদেশিদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন আমিবিশ্বব্যাংকের দাওয়াতে পদ্মাসেতু নিয়ে এসেছি। স্থানীয সময় মঙ্গলবার ( ২ মে)  ভার্জিনিযাররিটজ কার্লটন হোটেল যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দেওয়া নাগরিক সংবর্ধনার জবাবে এসব কথাবলেন তিনি। হোটেলের মিলনায়তনে  বসে শত শত নেতাকর্মি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শোনেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও জাতির পিতার খুনিদের আত্মীয়-স্বজনদের পাশাপাশি দেশছেড়ে পালিয়ে যাওয়া অর্থপাচারকারিসহ নানা অপরাধীরা রয়েছে এই অপপ্রচারের নেপথ্যে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বেশিরভাগকেই অপকর্মেজড়িত থাকার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বা অপরাধ করে দেশ ছেড়ে পালিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকার এবং বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েঅন্যদের ছবক দিচ্ছেন এমন ব্যক্তিদের চরিত্র ও অপকর্ম জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানানপ্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের কথায় কর্ণপাত করবেন না, বরং আমাদের উন্নয়নকেজনগণের সামনে তুলে ধরুন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ও আওয়ামী লীগ সরকারের আমলে বাজেটেরআকারের তুলনামূলক চিত্র দেখে তাদের দ্বারা কতটা উন্নয়ন হয়েছে তা বিচার করতে পারবেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সারাবিশ্বে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদেরপ্রতি আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ এখন বিশ্বে যে মর্যাদা ও সম্মান অর্জন করেছে তাসমুন্নত রাখার জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। তিনি মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প থেকে তাদের তহবিলপ্রত্যাহারের বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদজানান, যা পরবর্তীতে কানাডার আদালতেও ভুয়া প্রমাণিত হয়েছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলেদিয়েছে এবং প্রমাণ করেছে যে বাংলাদেশ যা বলে তা করার ক্ষমতা রাখে। প্রধানমন্ত্রী আবারও জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বে আসন্ন তীব্র খাদ্য সংকট সম্পর্কে দেশবাসীকেসতর্ক করে ভবিষ্যতে তা থেকে বাঁচতে সবাইকে আরও বেশি করে খাদ্য উৎপাদনের আহ্বানজানান। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে একটি ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে। ভোট কারচুপি ওমানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি গুম, খুন এবং দুর্নীতি, অর্থ পাচার এবং অস্ত্র বাণিজ্যসহসব ধরনের অপকর্মের রাজনীতি চালু করা সত্ত্বেও নির্বাচনী প্রক্রিয়া, গণতন্ত্র ও মানবাধিকারনিয়ে কথা বলার জন্য শেখ হাসিনা বিএনপির কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভারশুরুতে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘মিয়ানমারে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসননিশ্চিত করতে তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একজন রোহিঙ্গাও ফিরে যায়নি। বিস্তৃত অঞ্চলের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তারপ্রভাবের পাশাপাশি পরিস্থিতি আমাদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। আমি বিশ্বব্যাংককেআমাদের মানবিক প্রচেষ্টায় যোগদানের জন্য এবং রোহিঙ্গা ও তাদের সম্প্রদায়ের জন্য ৫৯০মিলিয়ন ডলার অনুদানের জন্য ধন্যবাদ জানাই।’ শেখ হাসিনা বলেন,...

Read moreDetails

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের কার্যকর পদক্ষেপ চান রাষ্ট্রপতি

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতকে অধিকতর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২...

Read moreDetails

হাট ইজারায় অনিয়ম দুই বছর বেতন বাড়বে না ইউএনওর

বগুড়ার গাবতলি উপজেলার ডাকুমারা হাটের ইজারায় অনিয়মের ঘটনায় তৎকালীন ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারীর দুই বছর বেতন না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে...

Read moreDetails

অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল হতে পারে: তথ্যমন্ত্রী

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে। সে হিসাবে আগামী অক্টোবর মাসে নির্বাচনের তফসিল...

Read moreDetails
Page 681 of 1000 1 … 680 681 682 … 1,000

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.