রংপুর বিভাগীয় প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মাদ্রাসা ছাত্রী জান্নাতি আক্তার খাদিজা (১৬) মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়েছে। তার নামও পরিবর্তন...
Read moreDetailsউপমহাদেশের আজাদী আন্দোলন, পাকিস্তানের প্রথম বিরোধী দল প্রতিষ্ঠা, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট গঠনের মধ্য দিয়ে পাকিস্তানী শাসকদের পতন নিশ্চিত করা, ৫৭'র...
Read moreDetails(প্রেস রিলিজ) ০৯ ডিসেম্বর, ২০২২ রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস, রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এবং প্রভা অরোরা’র মধ্যে আজ ৯ ডিসেম্বর, ২০২২ এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোহাম্মদপুরের ২২/১৫ খিলজী রোডে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস-এর বার্ষিক সভা (এজিএম)-এর শেষ পর্বে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় ১৮-৩৫ বছর বয়সী তরুণ-তরুণী এবং রোটার্যাক্টদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা এবং পাঁচটি ধাপে তাদেরকে বিভিন্ন কাজে যুক্ত করার মাধ্যমে ক্লাইমেট হিরো হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। শুধু তাই নয় জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণ-তরুণী ও রোটার্যাক্টদের নানামুখি এ কর্মযজ্ঞ সমন্বয় সাধনের জন্য অদূর ভবিষ্যতে আলাদা একটি ক্লাইমেট হিরো রোটারী সেন্টারও গড়ে তোলা হবে। এই কার্যক্রমটি রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস এবং রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এর সিগনেচার প্রকল্প হিসেবে বিবেচিত হবে। কার্যক্রমটি বাস্তবায়ন করার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করবে সোশ্যাল এন্টারপ্রাইজ প্রভা আরারা। অনুষ্ঠানে ঢাকা রাইজিং স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট প্রফেসর শাহ আলম চৌধুরী এবং ক্লাবের প্রেসিডেন্ট এসওএস চিলড্রেন্স ভিলেজের ন্যাশনাল ডিরেক্টর ডাঃ এনামুল হক, রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদ হাসান, প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান বিধান চন্দ্র পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ক্লাবের সম্মানিত সদস্য এবং প্রভা অরোরা’র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তব্যে তাঁরা বলেন, প্রভা অরোরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে। রোটারীর সাথে বিশেষ এই কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করে ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাঁচ বছর মেয়াদী এ চুক্তির আওতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এই কার্যক্রমের ফলাফল ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়। বর্তমানে উপরিউক্ত সেন্টারের সচিবালয় হিসেবে প্রভা অরোরার কার্যালয়ের ঠিকানা ২২/১৫, খিলজী রোড, মোহাম্মদপুর, ব্যবহৃত হবে বলেও আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি জলবায়ুর পরিবর্তন জনিত কারণে সাগরের তলদেশ ভরাট ও মাতামুহুরী নদী ভরাট হয়ে যাবার কারনে সাগরের লবনাক্ত পানি উপকুলীয়...
Read moreDetailsনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: কমলমতি শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কার ঘোষণা দিয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান...
Read moreDetailsবিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির সাত...
Read moreDetailsপ্রজাতন্ত্রের চতুর্থ শ্রেণির বিভিন্ন ক্যাটাগরির ২৭৭ জন কর্মচারীকে পদোন্নতি প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের প্রশাসন-২ শাখা থেকে প্রকাশিত এক স্মরকে...
Read moreDetailsরাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত দিয়েছেন...
Read moreDetailsরাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সেখানে সিসি...
Read moreDetailsঅনুমতি ছাড়াই নয়াপল্টনে জনসভার ঘোষণার পর রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে ১০ ডিসেম্বরের জনসভা স্থল নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বিএনপি।...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob