ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার বলার দরকার নেই...
Read moreDetailsছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির মাঠে কঠিন সময় অতিক্রম করছে আওয়ামী লীগ। সংকটকালীন সময়ে কর্মী-সমর্থকদের আশার আলো বলে...
Read moreDetailsদেশব্যাপী গ্রাহকদের জন্য অনলাইনে গ্যাস বিল পরিশোধের সুবিধার্থে বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায় সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন...
Read moreDetailsতরুণদের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন এটি। তরুণদের আধুনিক চাহিদা মেটাতে ডিভাইসে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে। এটি এমন এক ডিজাইন যা, স্লিম ও টেকসই বিষয়টিকে একত্র করেছে। মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটি বাজারে এনেছে ইনফিনিক্স। ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড স্ক্রিন নিয়ে এসেছে যা, ফেদারলাইট উইং ডিজাইনকে আরও উন্নত করেছে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং® গরিলা® গ্লাস। যা ফোনটিকে করে তুলেছে সুরক্ষিত, স্ক্র্যাচ-প্রতিরোধী। ফলে ব্যবহারকারীরা পাবেন শক-প্রুফ অভিজ্ঞতা। টাইটানউইং আর্কিটেকচারের মাধ্যমে ইনফিনিক্স স্লিমনেসের ক্ষেত্রে তৈরি করেছে নতুন মাত্রা। সুপার স্লিম ফোনটি তাই যথেষ্ট ভারসাম্যপূর্ণ। এটি সম্ভব হয়েছে ফোনের কাঠামোটির ফেদারলাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশনকে সমন্বিত করে তৈরি করার কারণে। ফলে ডিভাইসটি ওজনে হালকা-পাতলা হলেও যথেষ্ট মজবুত। ভেতরের উপাদানগুলো সূক্ষ্মভাবে সাজানোর ফলে বড় ব্যাটারি ও উচ্চ-ক্ষমতার সব ফিচার যুক্ত করার পর্যাপ্ত স্থান তৈরি হয়েছে। হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর। যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দ্রুত ও কার্যকর পারফরম্যান্সের নিশ্চয়তা দিচ্ছে। ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে টিইউভি এসইউডি সার্টিফিকেশন থাকায় এটি পাঁচ বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স দেবে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিসহ, হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্টচার্জ। ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য বাইপাস চার্জিং ও ওভারনাইট চার্জিং প্রোটেকশন সুবিধাও রয়েছে এতে। ব্যাটারিটি প্রায় চার বছর স্থায়ী হওয়ার মত করে ডিজাইন করা হয়েছে, যা আধুনিক জীবনের চাহিদা পূরণে সক্ষম। হট ৫০ প্রো প্লাস প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে ডিজাইন করা হয়েছে। আইপি৫৪ রেটিং প্রাপ্ত ডিভাইসটি ধূলা এবং পানি থেকে সুরক্ষা দেয় এবং ওয়েট ও গ্রিজি টাচ প্রিসিশন ফিচারটি ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও নির্ভুল টাচক্রিনের সুবিধা দেবে। স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন এবং এআই ভয়েস ক্যাপচারসহ এআই-চালিত এসব ফিচার ছবি তোলা সহজ ও সৃজনশীল করেছে। এআই ভয়েস ক্যাপচার ব্যবহারকারীদের কণ্ঠস্বর দিয়ে টাচ ছাড়াই ছবি তোলার সুবিধা দেয়, যা তাৎক্ষণিক মুহূর্তগুলো সহজে ধরে রাখতে সহায়তা করে। হট ৫০ প্রো প্লাস স্মার্টফোনটি ইনফিনিক্সের উদ্ভাবনী ক্ষমতার সেরা নিদর্শন যেখানে পারফরম্যান্স, টেকসই এবং স্টাইল সবকিছুই একসাথে পাওয়া যায়। টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল এবং স্লিক ব্ল্যাক এই তিন রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। দেশের বাজারে অফিসিয়াল রিটেইল স্টোর, ব্র্যান্ড স্টোর ও অনলাইনে ফোনটি পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। পাশাপাশি হট ৫০ সিরিজের অন্যান্য মডেল– হট ৫০ আই, হট ৫০, এবং হট ৫০ প্রো যথাক্রমে ১৩,৯৯৯, ১৬,৯৯৯ এবং ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। Infinix HOT 50 Pro+ launched with world’s slimmest...
Read moreDetailsবুদ্ধি বা ইন্টেলিজেন্স সাধারণত মস্তিষ্কের নানা কাজের সমন্বয়কে বোঝায়। যেমন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধান। বিজ্ঞানীরা...
Read moreDetailsবৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোন রিয়েলমি জিটি ৭ প্রো ঢাকা, ২০ নভেম্বর, ২০২৪: বৈশ্বিক স্মার্টফোন বাজারে...
Read moreDetailsঢাকা, ১৯ নভেম্বর ২০২৪: তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম ২০২৪ (এমবিবিএফ ২০২৪)-এ ‘অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করেছে হুয়াওয়ে। এই হোয়াইট পেপারে অ্যান্টেনা ডিজিটালাইজেশনের নতুন...
Read moreDetailsঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪: বৈশ্বিক স্মার্টফোন বাজারে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সমৃদ্ধ ডিভাইস রিয়েলমি জিটি ৭ প্রো উন্মোচন করেছে তরুণদের...
Read moreDetailsঅনলাইন জুয়ায় আসক্ত, সর্বস্বান্ত কয়েক হাজার পরিবার জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি গ্রামের সবাই খায়রুন সুন্দরী নামে ডাকে উম্মে হুমাইরা সাইমাকে। এখন চার বছর...
Read moreDetailsঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪: তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিআইইউপিএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নলেজ গ্যালারিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতা ফটোগ্রাফির অসাধারণ প্রতিভা তুলে ধরার মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে স্থাপন করেছে নতুন মানদণ্ড। গ্র্যান্ড ফিনালেতে ৫০টি সেরা ছবির প্রদর্শনী হয়। গ্র্যান্ড উইনার হিসেবে নির্বাচিত হয়ে মুহাম্মদ আমির তার অসাধারণ ছবির জন্য একটি রিয়েলমি ১২ স্মার্টফোন পুরস্কার পান। প্রথম রানার-আপ হয়েছেন শামস নাঈম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন কিশোরেশ ভট্টাচার্য। অনন্য কাজের জন্য বিশেষ স্বীকৃতি পান সুস্মিত দাস এবং তাজউদ্দিন আহমেদ আজম। ‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্ট্রিট ফটোগ্রাফির জন্য পরিচিত খ্যাতিমান ফটোগ্রাফার জয় কে রায় চৌধুরী, এবং লাইফস্টাইল ও ডকুমেন্টারির কাজে বিশেষভাবে পারদর্শী তাহনান ফেরদৌস। কিউরেটর হিসেবে সেরা ছবি নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করেছেন স্ট্রিট ও ট্রাভেল ফটোগ্রাফিতে দক্ষ রাকিব হাসান সুমন এবং এহসানুল সিদ্দিকী অরণ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েলমি বাংলাদেশ-এর ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এফবিই-এর অ্যাক্টিং রেজিস্ট্রার ও ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে প্রতিযোগিতাটি শুরু হয়, যেখানে দেশব্যাপী ফটোগ্রাফি প্রেমীদের কাছ থেকে তাদের সেরা কাজগুলো পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। এই প্রতিযোগিতার জনপ্রিয়তাকে প্রমাণ করে গত ১ নভেম্বর পর্যন্ত ৩,০০০-এর বেশি অংশগ্রহণকারী ১৪,০০০-এরও বেশি ছবি জমা দেন। বাছাই প্রক্রিয়ার পর, গত ৭ নভেম্বর ৫০টি সেরা ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগী ও বিজয়ীদের সৃজনশীলতার জন্য অভিনন্দন জানিয়েছে রিয়েলমি ও ডিআইইউপিএস। এই প্রতিযোগিতা প্রমাণ করেছে যে, মোবাইল ফটোগ্রাফি তরুণ আলোকচিত্রীদের দৃষ্টিভঙ্গি প্রকাশের এবং বিশ্বের সৌন্দর্য ধারণ করার একটি শক্তিশালী মাধ্যম। এমন উদ্যোগের মাধ্যমে, রিয়েলমি ও ডিআইইউপিএস নতুন প্রতিভাকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাহস জুগিয়ে চলেছে। যাতে তারা অনুধাবন করতে পারে যে, প্রতিটি ছবিই একটি বিশেষ এবং অর্থপূর্ণ গল্প বলতে পারে।
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob