১৯৭৪ সালের সেপ্টেম্বরে সরকারিভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। স্বাধীনতার পরবর্তী সময় ৭৪ সালের দুর্ভিক্ষ ইতিহাসের সবচেয়ে গুরুতর সংকটগুলোর একটি।...
Read moreDetailsনতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে অটো মাগনে রিসব্যাক এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে মো. আরিফ উদ্দীনকে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন লিমিটেড। ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে সম্প্রতি এই দুই বিভাগের প্রধানদের নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। সিএফও আগামী ১৫ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন। তবে সিআরও গত ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছেন। গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান বলেন,...
Read moreDetailsসৃজনশীল উপায়ে যোগাযোগকে আরও চমকপ্রদ ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে ইমোর নতুন এ উদ্যোগ ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদানে অত্যাধুনিক এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার ‘ইমো অ্যাভাটার’ উন্মোচন করেছে তাৎক্ষণিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো। কার্যকরী জেনারেশন মেকানিজমের মাধ্যমে ফিচারটি একটি ছবির ওপর ভিত্তি করেই কয়েক ধরনের অ্যাভাটার তৈরি করবে। অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে এ ধরনের ফিচার ব্যবহারে ১০টির বেশি ছবি আপলোড করতে হয়, সেখানে ইমোতে একটি ছবির মাধ্যমে চমৎকার সব এআই অ্যাভাটার তৈরি করা যাবে। এটা শুধুমাত্র ফেস সোয়াপই হবে না, প্রযুক্তির মাধ্যমে একীভূতকরণের ভিত্তিতেই অ্যাভাটার তৈরি হবে। এ ফিচারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিবার নতুন অ্যাভাটার পাবেন, যা তাদের বিস্ময়কর অভিজ্ঞতা প্রদান করবে! ব্যবহারকারীদের ব্যক্তিত্ব সঠিকভাবে প্রকাশ করে এমন অ্যাভাটার তৈরিতে ব্যবহারকারীরা এ ফিচারের মাধ্যমে বিভিন্ন স্টাইল প্যাটার্ন যুক্ত করে কয়েক ধরনের স্টাইল মোডের মাধ্যমে নিরীক্ষা করতে পারবেন। এআই’র মাধ্যমে তৈরি অ্যাভাটারগুলো ব্যবহারকারীদের প্রতিবার উদ্ভাবনী ও চমকপ্রদ ফল নিশ্চিত করবে। এছাড়াও, বিভিন্ন ড্রেস আপ কার্ড ব্যবহার করে ব্যবহারকারীরা অনন্য সব স্টাইলের নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন। এর মাধ্যমে সৃজনশীল উপায়ে এআই প্রযুক্তির মাধ্যমে আলাদা আলাদা অ্যাভাটার বা ছবি তৈরি করা যাবে। ইমো অ্যাভাটার ফিচার ব্যবহার করে, ব্যবহারকারীরা তাদের প্রিয়জনদের পাশাপাশি বিশ্বের অন্যান্য ব্যবহারকারীদের সাথেও অ্যাভাটার শেয়ার করতে পারবেন। বৈশ্বিকভাবে ইমো ব্যবহারকারীরা অ্যাভাটার লাইক দেয়ার পাশাপাশি ডুয়েট অ্যাভাটার (একই ধরনের অ্যাভাটার ডিজাইন) তৈরি করতে পারবেন; যা যোগাযোগের ক্ষেত্রকে করে তুলতে আরও অংশগ্রহণমূলক ও রোমাঞ্চকর। ভার্চুয়াল সোশ্যাল ইন্টার্যাকশনের সময় ব্যবহারকারীর ব্যক্তিত্ব তুলে ধরার মাধ্যমে অ্যাভাটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইআই’র মাধ্যমে তৈরি অ্যাভাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর কার্যকরী উপস্থিতি নিশ্চিত করবে এবং এর মাধ্যমে আসল ছবি প্রতিস্থাপন করা যাবে। এর ফলে, ব্যবহারকারীরা গোপনীয়তা নিশ্চিত করে নিজেদের ছবির সাথে সামঞ্জস্য রেখে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ ফিচার ব্যবহারের সুযোগ করে দিয়েছে ইমো। নতুন ইমো অ্যাভাটার ফিচার নিয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতি ও এআই প্রযুক্তি একীভূতকরণের মাধ্যমে সমানতালে এগিয়ে যাচ্ছে বিশ্ব; এক্ষেত্রে, স্মার্টফোন ব্যবহারকারীদেরও সবচেয়ে উদ্ভাবনী ফিচার ব্যবহার করা প্রয়োজন, যার মাধ্যমে তারা তাদের ব্যক্তিত্ব ও মনোভাব প্রকাশ করতে পারবেন। বর্তমানের ডিজিটাল প্রয়োজন পূরণের লক্ষ্যে ইমো আমাদের প্রিয় ব্যবহারকারীদের সাথে সম্পর্কযুক্ত পাশাপাশি মজার ও রোমাঞ্চকর ফিচার নিশ্চিতে এই নতুন ইমো অ্যাভাটার ফিচারটি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের সকল ব্যবহারকারী ইমো অ্যাভাটার ফিচারটি পছন্দ করবেন।” সহজেই ইমো ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অনন্য এ ফিচারটি ব্যবহার করতে পারবেন সবাই। প্রোফাইল ছবিতে ক্লিক করে এআই অ্যাভাটার ড্রেস আপ করতে ভিজিট করুন: https://static-web.imoim.net/as/raptor-static/3ec4ae00/index.html
Read moreDetailsআর এসব পণ্য নিয়ন্ত্রণে ‘আলো’ নামের একটি অ্যাপও উদ্বোধন করেছে কোম্পানিটি। নিরবচ্ছিন্ন সংযোগ ও যোগাযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যৎমুখী প্রযুক্তিগত...
Read moreDetailsশক্তিশালী ব্যাটারি, ফিউচারিস্টিক ফাইভজি পারফরমেন্স ও ভার্সাটাইল ট্রিপল ক্যামেরা, সাথে সাশ্রয়ী মূল্য! এতোসব কিছু একটি মাত্র ফোনে পাবেন বলে...
Read moreDetailsযেকোনো পরিস্থিতিতে নেটওয়ার্ক সচল রাখতে ও আরো শক্তিশালী করতে এরিকসন’র সর্ববৃহৎ ভয়েস চার্জিং কন্ট্রোল নোডস (সিসিএন) অপারেশনাল পুলের আওতায় চলে এসেছে গ্রামীণফোন লিমিটেড। এ প্রযুক্তি সমানভাবে নেটওয়ার্ক ট্রাফিক বিতরণ করে। এমনকি পিক আওয়ার বা উৎসবের সময়েও সেবার মান একই রকম নিশ্চিত করে। দুর্যোগের সময়ও নেটওয়ার্ক স্থিতিশীল থাকবে এবং গ্রাহকরা প্রতিকূল সময়েও তাদের প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকার সুযোগ পাবেন। সম্প্রতি রাজধানীতে জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে। এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, ‘আমাদের সব কাজের কেন্দ্রে রয়েছে আমাদের গ্রাহকরা। প্রযুক্তিগত উৎকর্ষের বাইরে গিয়েও আমরা গ্রাহক-কেন্দ্রিকতা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, তাদের জন্য কনেক্টিভিটি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। যা কিছু গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সেগুলোর সাথে গ্রাহকদের সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। এরিকসনের সাথে এই পার্টনারশিপের মধ্য দিয়ে আমাদের গ্রাহকদের জন্য প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করা যাবে বলে আশাবাদী আমরা।’ এ বিষয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘গ্রাহক-কেন্দ্রীকতা সমৃদ্ধ করার মাধ্যমে গ্রামীণফোন এই খাতে একটি নতুন শিল্প মান স্থাপন করেছে। সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে আমরা কানেক্টিভিটির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছি। এই পার্টনারশিপ উদ্ভাবনী সমাধানের মাধ্যমে সমৃদ্ধ গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টার বহিঃপ্রকাশ। আমাদের গ্রাহকরা যেন সবসময় কানেক্টেড থাকতে পারেন, সেজন্য শক্তিশালী, আরও বেশি স্থিতিশীল এবং ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্কের ভিত্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছি আমরা।’ টেলিযোগাযোগ খাতে সেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। বিগত ২৬ বছরে, যোগাযোগ ও কানেক্টিভিটি সেবাদানের ক্ষেত্রে দেশজুড়ে এক বিশ্বস্ত নামে পরিণত হয়েছে গ্রামীণফোন। এখন প্রতিষ্ঠানটির বিশ্বের সর্ববৃহৎ প্রিপেইড অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টস আছে, যা গ্রাহকদের শক্তিশালী ও স্থিতিশীল নেটওয়ার্কের সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে।
Read moreDetailsঅংশীদারদের ক্ষমতায়নে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা ত্বরান্বিত করার লক্ষ্যে সম্প্রতি ‘পার্টনার লিডারশিপ কনক্লেভ’ আয়োজন করেছে...
Read moreDetailsঅমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের শাহেদুল আলম শাহেদ। বয়স তার ২৪ বছর। এক প্রকার সৌখিনতা থেকেই তিনি শুরু...
Read moreDetailsইমো’তে সরাসরি দেখা যাবে ‘দ্য গেম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান : বিশ্বব্যাপী ভিডিও গেমিং ইন্ডাস্ট্রির অর্জনগুলোকে স্বীকৃতি দিতে প্রতিবছর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে দ্য গেম অ্যাওয়ার্ডস (টিজিএ)। আগামী ০৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গ্রিনিচ মান সময় (জিএমটি) সাড়ে ১২টায় এই পুরস্কার দেওয়া হবে।...
Read moreDetailsএকজন ‘লুমিয়ের’ কি করেন - তারা আশার বার্তা নিয়ে আসেন এবং বিজয়ের আশ্বাস জাগান। এই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে, ক্লাব ‘লুমিয়ের’, ০৪ ডিসেম্বর, গ্রামীণফোনের লিংকডইন, ফেসবুক আর ইউটিউবে নিয়ে আসছে এর নতুন শো ‘লুমিয়ের’, যা দর্শকদের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিবে। প্রাণবন্ত উপস্থিতি দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন স্বনামধন্য করপোরেট ব্যক্তিত্ব ও আলোকিতজন – রুবাবা দৌলা। নিজেদের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ গ্রাহকদের অভিজ্ঞতার মানকে আরো উন্নত করার লক্ষ্যে গত বছর কার্যক্রম শুরু করে গ্রামীণফোনের ক্লাব লুমিয়ের। ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে অক্ষুণ্ণ রেখে দুর্দান্ত সব আয়োজনের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে নেয়ার পাশাপাশি মানসম্পন্ন সেবা ও উদ্ভাবনের সর্বোচ্চ মান নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের জন্য চমৎকার সব মুহুর্ত ও স্মরণীয় স্মৃতি তৈরি করে লুমিয়ের। এর ধারাবাহিকতায়, গ্রামীণফোনের এ যাবৎ সাফল্যের অগ্রযাত্রায় বিভিন্ন সময়ে অবদান রাখা বিশেষ ব্যক্তিত্বদের অংশগ্রহণে তাদের সাথে খোলামেলা কথোপকথন নিয়ে এই টক শো সাজানো হয়েছে। সমাজের অনন্য অনুপ্রেরণা এই আলোকিত ব্যক্তিরা অনুষ্ঠানে তাদের সাফল্য, প্রত্যাশা ও এর সাথে জড়িত বিশেষ স্মৃতিগুলো তুলে ধরবেন। শ্রেষ্ঠত্বের শিখরে অবস্থানকারী এই ‘লুমিয়ের’দের গল্প শুনে দর্শকরাও নিজেদের সাফল্যের পথ গড়ে তুলতে উদ্বুদ্ধ হবেন, এটিই ক্লাব লুমিয়ের -এর প্রত্যাশা। টেলকো ব্র্যান্ড হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো এমন একটি আয়োজন নিয়ে এসেছে গ্রামীণফোনের ক্লাব লুমিয়ের। সমাজে সাফল্য ও আশার আলো ছড়িয়ে দেয়া ব্যক্তিত্বদের সবার আরো কাছাকাছি নিয়ে আসার প্রয়াসে ও যুবসমাজের ক্ষমতায়নে এটি গ্রামীণফোনের নিরলস প্রচেষ্টার অনন্য উদাহরণ। তাদের অবদানগুলো এক দিকে যেমন বাংলাদেশ ও দেশের গল্পকে বিশ্বের মানচিত্রে বিশেষ পরিচিতি পেতে সাহায্য করছে, পাশাপাশি প্রেরণার উৎস হিসেবেও তাদেরকে সুপ্রতিষ্ঠিত করে তুলছে। লুমিয়ের -এর প্রতিটি পর্বে এমন বিশেষ অতিথিরা যুক্ত হবেন, যারা নিজেদের কাজের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন এবং ও নিজ নিজ খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এবং তাদের গল্প নিঃসন্দেহে দর্শকদের অনুপ্রাণিত করবে। ক্যারিয়ারে সাফল্যের গল্পের পাশাপাশি সম্মানিত অতিথিদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন গল্পও টক শো’তে তুলে ধরা হবে। যদিও পেশাদার অর্জনগুলি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এই সিরিজের লক্ষ্য এই ব্যতিক্রমী ব্যক্তিদের মানবিক দিকটি প্রদর্শন করা। তাদের সাফল্যে অবদান রাখা তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য ও মূল্যবোধগুলোকে তুলে ধরে, এর মাধ্যমে দর্শকরা যেন নিজেদের সম্ভাবনার বাস্তবায়ন ঘটাতে পারেন – তা-ই ক্লাব লুমিয়ের এর লক্ষ্য। বর্তমানের সম্ভাবনাকে পুঁজি করে যেকোনো কাজকে অর্থবহ করে তোলা ও স্মরণীয় স্মৃতি তৈরির গুরুত্ব বোঝে ক্লাব লুমিয়ের। জীবন ও অর্জনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে কথা বলতে গিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “মানুষের অন্তর্নিহিত সম্ভাবনায় পূর্ণ আস্থা রাখে গ্রামীণফোন। মানুষের ভেতরের শক্তিই তাকে আলোকিত আর অনুকরণীয় করে তোলে। এমন আলোকিত আর অনুকরণীয় কিছু মানুষদের সামনে নিয়ে আসা ও সকলের কাছাকাছি নিয়ে যাওয়াই ক্লাব লুমিয়ের -এর লক্ষ্য। এবারের সিরিজে আমরা আমন্ত্রিত অতিথিদের এক নতুন চোখে দেখতে পাব, তাদের শক্তিকে চিনতে পারব, আর দর্শকদের সাথে সেরা সব মুহুর্ত উপভোগ করতে পারব।” আয়োজনে অংশগ্রহণকারীরা প্রত্যেকে একেকজন নক্ষত্রের মত, যারা নিজেদের কাজের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে অনন্য উদাহরণ তৈরি করেছেন। আর যাদের জীবন ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার চমৎকার সুযোগ তৈরি করছে ক্লাব লুমিয়ের। এবারের আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন বিবি রাসেল, রুবাবা দৌলা এবং কাওসার আহমেদের মত ভিন্ন ভিন্ন শিল্পখাতের প্রথিতযশা ব্যক্তিত্বগণ। অনুষ্ঠানের আলোচনায় দর্শক-শ্রোতারা এই সফল ব্যক্তিদের ব্যক্তিগত দর্শন ও জীবনবোধের অদেখা দিকগুলো খুঁজে পাবেন। আগ্রহী দর্শকরা ক্লাব লুমিয়েরের প্রথম পর্বটি এখন https://www.youtube.com/watch?v=q9vhZGhuMKU উপভোগ করতে পারবেন। গ্রামীণফোনের জয়যাত্রাকে সফল করে তোলা এই আলোকিত মানুষদের উদযাপনে ও তাদের গল্পগুলো শোনার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল।
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob