তথ্যপ্রযুএি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল

বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ...

Read moreDetails

গ্রামীণফোনের বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

  দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন করেছে গ্রামীণফোন। দিবসটি লক্ষ্যে প্রকৃতি রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গ্রামীণফোনের নেচার অ্যান্ড সোসাইটি ক্লাব সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করে। এ আয়োজনে ‘ফস্টারিং আ গ্রিন অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট’ শীর্ষক এক আলোচনায় অংশ নেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও কৃষি উন্নয়ন কর্মী শাইখ সিরাজ। বিশ্বায়নের এই যুগে কার্বন নিঃসরণ এক গুরুতর বৈশ্বিক সঙ্কটে পরিণত হয়েছে। নিজেদের কার্যক্রমে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বিশ্বাস, জলবায়ু সমস্যা সমাধানের অংশ হিসাবে শহরে বাসাবাড়িতে ছাদ বাগান কার্যক্রমের মত নগর-কৃষির বিভিন্ন উদ্যোগ গ্রহণের এখনই সময়। অনুষ্ঠানে শাইখ সিরাজ টেকসই পরিবেশের জন্য বাগান করার অভ্যাস গড়ে তোলা এবং বৃক্ষরোপণের তাৎপর্যের উপর জোর দেন, যা গ্রামীণফোনেরও অন্যতম প্রতিপাদ্য। তিনি শহরে বাসাবাড়িতে বারান্দা বা ছাদের ফাঁকা স্থানে বাগান গড়ে তোলার মত বিভিন্ন টেকসই অনুশীলনের উপরও আলোকপাত করেন, যা ব্যক্তি ও পরিবেশ উভয়ের উপরই উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পরিবেশ এবং এর সাথে সম্পর্কিত বিষয় সমূহকে সবসময় নিজেদের কৌশলগত পরিকল্পনার মূলে বিবেচনা করে গ্রামীণফোন। দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি এর সকল অংশীজন ও সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করছে। সেইসাথে, জাতির ক্ষমতায়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতার উন্নয়ন ও ডিজিটাল সক্ষমতা তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায়, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) ব্যবস্থার মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে নিজ প্রতিষ্ঠানের কার্বন (সিওটু) নিঃসরণের মাত্রা ২০১৯ সালের মাত্রার তুলনায় অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে গ্রামীণফোন। দেশে ডিজিটাল বৈষম্যের মাত্রা কমিয়ে আনতে প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে ১২শ’টি সৌরবিদ্যুৎ চালিত টাওয়ার স্থাপন করেছে। শাইখ সিরাজ বলেন, ‘প্রযুক্তিগত অগ্রগতির কল্যাণে এখন তরুণ প্রজন্ম কৃষি ও নগর কৃষির সাথে সম্পৃক্ত হতে পারছে। আগামীতে কৃষিজ উৎপাদন আরো বহুগুণ বাড়বে।’ তিনি...

Read moreDetails

ঢাকায় অফিস চালু করল ভিসা

ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা দক্ষিণ এশিয়ায় এর কৌশলগত সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি ঢাকায় নিজেদের নতুন অফিস চালু করেছে। এ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপের ডিজিটাল রূপান্তর এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করল ভিসা। ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, `আমাদের উদ্ভাবনী পণ্য এবং সমাধানের মাধ্যমে ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের ক্রমবর্ধমান ব্যবসায়িক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে,  নতুন ও বড় অফিসে আমাদের এ সম্প্রসারণ দেশের মেধাবী জনগোষ্ঠীর ওপর নিবেদিতভাবে বিনিয়োগ এবং বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। ডিজিটালাইজেশনের ধারা অব্যাহত রাখতে ও স্থানীয় কমিউনিটির সেবায় আমরা ধারাবাহিকভাবে গ্রাহক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব করে যাচ্ছি।' তিনি আরও বলেন, `প্রযুক্তি ব্যবহারে উৎসাহী জনসংখ্যা নিয়ে বাংলাদেশের মতো প্রবৃদ্ধিশীল অর্থনীতিতে  আমাদের উপস্থিতি আরও জোরালো করতে পেরে আমরা আনন্দিত। ঢাকায় আমাদের নতুন অফিস শুধুমাত্র এই অঞ্চলে গ্রাহক ও অংশীদারদের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ না; পাশাপাশি, বাংলাদেশে সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যদায়ক ডিজিটাল পেমেন্টের ব্যবহার উৎসাহিত করতে আমাদের দায়িত্ব ও নিষ্ঠারও প্রতিফলন।' স্বাচ্ছন্দ্যদায়ক ডিজাইনে তৈরি করা হয়েছে আধুনিক এ অফিস। হাইব্রিড কর্মপরিবেশ নিয়ে ভিসার বৈশ্বিক প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে ঢাকার নতুন অফিসেও কাজ করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সৃজনশীলতা বিকাশ ও প্রকাশের সুযোগ প্রদান করা হবে, যা প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তির সংস্কৃতি, স্বাচ্ছন্দ্যে কাজ করা এবং অংশীদারিত্বেরই বহিঃপ্রকাশ। প্রতিষ্ঠানটির নতুন অফিস ও পেমেন্ট বিষয়ে অভিজ্ঞ পেশাদাররা স্থানীয় ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে নিবেদিতভাবে কাজ করবে, যা ভিসাকে বাংলাদেশের খাত সংশ্লিষ্ট চাহিদা আরও দক্ষতার সাথে এবং কার্যকরভাবে পূরণে সহায়তা করবে; পাশাপাশি, স্থানীয় মেধাবী তরুণদের মধ্য থেকে ভিসার জন্য সম্ভাবনাময় পেশাদার গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। একইসাথে, প্রতিষ্ঠানটির বিস্তৃতির অংশ হিসেবে আরও বেশি উদীয়মান বাজারগুলোতে ভিসার সেবা বিস্তারে সক্ষম করে তুলবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ভিসা ডিজিটাল পেমেন্টের ব্যবহার ত্বরান্বিত করতে এবং এ খাতের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুদ্র উদ্যোগগুলোকে ডিজিটাইজ করা, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও তাদের প্রশিক্ষণদান এবং ফিনটেক ও অন্যান্য খাতের প্রবৃদ্ধির সুযোগ করে দেয়ার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সুবিধার ব্যবহার বিকাশে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ভিসা। প্রতিষ্ঠানটির নতুন অফিসের উদ্বোধন ডিজিটাল রূপান্তর এবং নগদ অর্থবিহীন সমাজের দিকে বাংলাদেশের যাত্রাকে ত্বরান্বিত করতে ভিসার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে। সুনামের সাথে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ভিসা। প্রতিষ্ঠানটি ডিজিটাল পেমেন্ট সেবায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিকভাবে উদ্ভাবনের মাধ্যমে নিজেদের বিকশিত করে যাচ্ছে; পাশাপাশি, লেনদেনকে আরও দ্রুত, সহজ ও সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ডিজিটালভাবে সংযুক্ত ও আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব নিয়ে নিজেদের লক্ষ্যের প্রতিফলন হিসেবে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় নতুন অফিস চালু করা হয়েছে। নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসডি’র পরিচালক মো. শারাফত উল্লাহ খান, পিএসডি’র অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু।

Read moreDetails

স্যামসাং ওয়াশিং মেশিনে ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!

    বর্ষাকাল মানেই যেন ভেজা, স্যাঁতস্যাঁতে, কাদা-পানিতে নোংরা হয়ে যাওয়া কাপড়চোপড়। আর এই বর্ষা ঋতুতে কাপড় ধোয়া নিয়ে সকল...

Read moreDetails

মানহানির মামলায় কারাদণ্ডের পরিবর্তে জরিমানা

ঢাকা: ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন’ করে নতুন যে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করা হচ্ছে। সেখানে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে...

Read moreDetails

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের সিদ্ধান্ত চলমান মামলার বিচার আগের আইনেই: অ্যাটর্নি জেনারেল

ঢাকা: অবশেষে বহুল আলোচিত 'ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮' পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮' পরিবর্তন করে এখন 'সাইবার নিরাপত্তা আইন-২০২৩'...

Read moreDetails

আকর্ষণীয় ডিলে গ্যালাক্সি জেড ফ্লিপ৫ ও গ্যালাক্সি জেড ফোল্ড৫ -এর প্রি-অর্ডার

 স্যামসাং ফোল্ডেবল ফোনের উদ্ভাবনী প্রযুক্তির অভিজ্ঞতা নেয়ার জন্য যেসব স্মার্টফোনপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটাতে নিজেদের পঞ্চম...

Read moreDetails

গ্যালাক্সি জেড ৫ সিরিজের প্রি-অর্ডার শুরু ৬ আগস্ট

অপেক্ষার অবসান ঘটিয়ে পঞ্চম প্রজন্মের ফোল্ডেবল গ্যালাক্সি জেড ফ্লিপ৫ ও গ্যালাক্সি জেড ফোল্ড৫ -এর জন্য আগামী ৬ আগস্ট থেকে প্রি-অর্ডার নেয়া শুরু করছে স্যামসাং বাংলাদেশ। প্রি-অর্ডার দেয়া যাবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত এবং ডেলিভারি দেয়া শুরু হবে আগামী ২৯ আগস্ট থেকে। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫ -এ রয়েছে ৩.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে’র ফ্লেক্স উইন্ডো, যা কিনা বিস্তৃত পরিসরের ক্লকফেস ও স্ট্যান্ডার্ড ওয়ালপেপার দিয়ে কাস্টোমাইজ করা যাবে। ব্যবহারকারীরা ফ্লেক্স উইন্ডোর মাধ্যমে সহজেই মেসেঞ্জার, ইউটিউব ও নেটফ্লিক্সের মতো বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন। ফ্লিপ করা অবস্থায় ডিভাইসটিতে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড টুএক্স ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে উপভোগ করবেন ব্যবহারকারীরা। যে কারণে স্ক্রল ও সোয়াইপ করা হবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। ডিভাইসটির দুর্দান্ত ফিচারের মধ্যে রয়েছে এর হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা, যেখানে ব্যবহারকারীরা ডিভাইসটি ৯০-ডিগ্রি কোনাকুনি রেখে (যেমন ল্যাপটপের মতো) ব্যবহার করতে পারেন। স্মার্টফোনটিতে দু’টি ডিসপ্লে’র জন্যই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্র্যাগন ৮ জেন ২ গ্যালাক্সি এডিশন ৪এনএম চিপসেট, আইপিএক্স৮ স্বীকৃত পানি প্রতিরোধী কর্নিং গরিলা গ্লাস ভিক্টর ২, ২৫৬ জিবি স্টোরেজ, ৮ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ডিভাইসটিতে রয়েছে অসাধারণ ১২ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। গ্যালাক্সি জেড ফ্লিপ৫ এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৩,৯৯৯ টাকা। প্রি-অর্ডারের সময়ে ক্রেতারা ২৪ হাজার টাকা ক্যাশব্যাক এবং ছয় কিংবা বারো মাসের জন্য স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা (২২৫০ টাকা দিয়ে শুরু) উপভোগ করতে পারবেন। গ্যালাক্সি জেড ফোল্ড৫ দেখতে স্লিম। আকর্ষণীয় লাইট ডিজাইনের কারণে উন্নত বিল্ড কোয়ালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। নিজেদের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি উপভোগ করা যাবে এপিক ক্যামেরার দুর্দান্ত ফিচার। চমৎকার সব ছবি তোলার জন্য এই ফোনে ৩০x স্পেস জুম, ১০ মেগাপিক্সেল অপটিক্যাল জুম টেলিফটো, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ আছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এই ডিভাইসে আরও আছে ১২০ হার্জ ইনফিনিটি-ও ডিসপ্লের রিফ্রেশ রেট সহ একটি বিশাল ৭.৬-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজ স্মার্টফোনের মধ্যে ট্যাবলেটের মতো অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রশংসিত হয়েছে। এই ফোন হাতে থাকলে ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকে নিশ্চিন্তে এর বিশাল ডিসপ্লের সাহায্যে বিভিন্ন ধরণের কনটেন্ট উপভোগ করতে পারবেন। গ্যালাক্সি জেড ফোল্ড৫ ফোনের মূল্য মাত্র ২,৯৯,৯৯৯ টাকা। প্রি-অর্ডার করলে গ্রাহকরা ২০,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। প্রি-অর্ডার করা গ্রাহকরা ৬ কিংবা ১২ মাসের জন্য ‘নেভারমাইন্ড’ স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার (৩,৫০০ টাকা থেকে শুরু) উপভোগ করতে পারবেন। নেভারমাইন্ড ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ১,২৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ থাকছে। গ্রাহকরা ৬ মাসের জন্য ১০০ জিবি স্টোরেজ (নিরাপদ, বিজ্ঞাপনবিহীন ইমেল) সহ মাইক্রোসফট ৩৬৫ ওয়ান ড্রাইভ বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া, কিছু নির্দিষ্ট ডিভাইসে থাকছে ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এক্সচেঞ্জ অফার। আরও আছে ১৮ মাস পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি ইএমআই সুবিধা। সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কাস্টমাররা পাবেন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইন্টারেস্ট ফ্রি ইএমআই সুবিধার মাধ্যমে গ্রাহকরা ক্যাশব্যাক ছাড়াও আরও ৩২,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “ফোল্ডেবল স্মার্টফোনের মাধ্যমে আমরা এই খাতে আমূল পরিবর্তন নিয়ে এসেছি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গবেষণা ও উৎপাদন দক্ষতার সমন্বয় করে আমরা গ্যালাক্সি জেড সিরিজের ক্রমবর্ধমান বিকাশে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাজারে আসা ডিভাইসগুলো উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশের স্মার্ট নাগরিকদের জন্য দুর্দান্ত সব স্মার্ট ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।” আরও বিস্তারিত তথ্য অথবা প্রি-অর্ডার করতে আগ্রহীরা স্যামসাং বাংলাদেশের ওয়েবসাইট বা ফেসবুক পেজে লগ ইন করতে পারেন।

Read moreDetails

‘এইচ১ ২০২৩’ এ চীনের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান দখল করেছে ‘অপো’

চীনের স্মার্টফোন বাজারে ‘এইচ১ ২০২৩’ এ ‘অপো’র শীর্ষস্থান অথবা অন্যতম জনপ্রিয় এই বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ডটি একই সময়ে ‘ফাইন্ড এন২ ফ্লিপ’...

Read moreDetails
Page 60 of 132 1 59 60 61 132

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.