তথ্যপ্রযুএি

ক্লাউড ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে হুয়াওয়ে ও ক্লাউড কনভয়

বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি ও সফটওয়্যার খাতের উন্নতি ত্বরান্বিত করতে উন্নত ক্লাউড ইকোসিস্টেম তৈরিতে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও ক্লাউড কনভয়। সম্প্রতি ঢাকায় হুয়াওয়ে দক্ষিণ এশিয়া প্রতিনিধি অফিসের হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী এখন থেকে ক্লাউড কনভয় হুয়াওয়ে ক্লাউডের সহযোগী হিসেবে কাজ করবে এবং উভয় পক্ষই সকল সহযোগীদের নিয়ে কার্যকরী সমাধান ও পরিষেবার সমন্বয়ে একটি উন্নত ক্লাউড পোর্টফোলিও তৈরিতে কাজ করবে। চুক্তিতে সই করেন- হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ক্লাউড ডিরেক্টর লিঝিফ্যাং (অ্যালেক্স লি) এবং ক্লাউড কনভয়ের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা আহমেদ। এসময় হুয়াওয়ে ও ক্লাউড কনভয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ক্লাউড ডিরেক্টর লিঝিফ্যাং বলেন, ‘হুয়াওয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে এর উন্নয়নের অগ্রযাত্রায় সহায়তা করে যাচ্ছে। হুয়াওয়ে ইতোমধ্যে ক্লাউড-ভিত্তিক সমাধানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। ক্লাউড কনভয়কে সাথে নিয়ে আমরা এই যাত্রাকে ত্বরান্বিত করতে চাই।’ ক্লাউড কনভয়ের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা আহমেদ বলেন, ‘ক্লাউড কম্পিউটিং বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে। এর গুরুত্ব দ্রুত গতিতে বাড়ছে। এই প্রেক্ষাপটে হুয়াওয়ে ক্লাউডের সাথে আমাদের এই কৌশলগত সহযোগিতা এই খাতের সবাইকে নিয়ে একটি শক্তিশালী ক্লাউড ইকোসিস্টেম তৈরিতে ভূমিকা রাখবে এবং সবাইকে ডিজিটাল পরিষেবার আওতায় আনতে সাহায্য করবে। ক্লাউড কনভয় এই যাত্রার সহযোগী হতে পেরে আনন্দিত।’

Read moreDetails

আঞ্জুমান মুফিদুলকে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা দেবে জিপি!

ঢাকা, জুন ২০, ২০২৩: সামাজিক কল্যাণ ও দাতব্য কার্যাবলী সম্প্রসারিত করতে জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামকে বিনামূল্যে নির্দিষ্ট সংখ্যক এসএমএস...

Read moreDetails

বাধাহীন ডিজিটাল জীবনযাত্রার প্রতিশ্রুতি নিয়ে এলো গ্রামীণফোন প্রাইম!

নতুন রূপে গ্রামীণফোনের পোস্টপেইড সেবা মাইপ্ল্যান   গ্রাহকদের জন্য নিজেদের জনপ্রিয় পোস্টপেইড সেবা মাইপ্ল্যান’কে আরো উন্নত এক নতুন রূপে নিয়ে...

Read moreDetails

আনুষ্ঠানিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে `অদম্য` প্রকল্প

    আনুষ্ঠানিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে ‘অদম্য’ (ODOMMO) প্রকল্প গ্রহণ করেছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং মালালা ফান্ড। গত...

Read moreDetails

শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়া‌তে জা‌গোর `অদম্য` প্রকল্প

  (ঢাকা, ১৮ জুন ২০২৩) জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং মালালা ফান্ডের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে 'অদম্য' (ODOMMO ) প্রকল্প, যার...

Read moreDetails

বিশ্বব্যাপী চাকরির সুযোগ উন্মুক্ত করতে এনএসইউ ও ক্রোনি গ্রুপের সমঝোতা

ঢাকা, ১৮ জুন ২০২৩: আজ নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং দেশের শীর্ষস্থানীয় কম্পোজিট টেক্সটাইল প্রস্তুতকারক ক্রোনি গ্রুপের মধ্যে একটি সমঝোতা...

Read moreDetails

ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে ইনফিনিক্সের মিস্ট্রি বক্স এবং দারুণ ঈদ অফার

  অথবা, দারুণ ঈদ অফারের সাথে রহস্য উন্মোচনের সুযোগ নিয়ে এসেছে ইনফিনিক্স ঢাকা, ১৮ জুন ২০২৩: ঈদ-উল-আযহা উপলক্ষে মিস্ট্রি বক্সসহ...

Read moreDetails

মুহূর্তেই ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন বিকাশ গ্রাহকরা (ভিডিও)

দেশে প্রথমবারের মতো ন্যানো লোন সার্ভিস নিয়ে এসেছে বিকাশ ও সিটি ব্যাংক। মুহূর্তেই বিকাশ গ্রাহকরা ৫০০ থেকে ২০ হাজার টাকা...

Read moreDetails

ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একটি বড় দল, তারা রাষ্ট্রক্ষমতায় ছিলো।...

Read moreDetails
Page 64 of 132 1 63 64 65 132

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.