তথ্যপ্রযুএি

পঞ্চগড়ের অগ্নিসন্ত্রাস মনিটর হয়েছে ঢাকা ও লন্ডন থেকে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর অগ্নিসন্ত্রাসী হামলা এবং উস্কানি বিএনপি-জামাতের...

Read moreDetails

২৬০ ওয়াটের ফাস্ট চার্জার ইনফিনিক্সের

২৬০ ওয়াটের ফাস্ট চার্জার বাজারে এনেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। মাত্র সাড়ে ৭ মিনিটেই ফোনের চার্জ পূর্ণ করবে...

Read moreDetails

কুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম

   বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ করে দিতে সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)...

Read moreDetails

“আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।”

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:- একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে...

Read moreDetails

দু’হাজার ইউনিয়নে নারী ক্ষমতায়নে ভূমিকা রাখবে গ্রামীণফোন

স্টাফ রিপোর্টার আগামী দুই বছরে দুই হাজার ইউনিয়নে নারী ক্ষমতায়নে ভূমিকা রাখতে কাজ করবে গ্রামীণফোন।  আন্তর্জাতিক নারী দিবসের চেতনার সাথে একাত্ম হয়ে গ্রামীণফোন #ডিজিটাল প্রতিপাদ্যের অধীনে ‘ইন্টারনেট এর দুনিয়া সবার’ শীর্ষক একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করেছে। যার লক্ষ্য লিঙ্গ সমতায় উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার। দুই বছরব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে উঠান বৈঠক আয়োজিত হবে। যার মাধ্যমে যেসব নারীদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ নেই কিংবা সীমিত সুযোগ রয়েছে তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হবে এবং তাদের ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধিতে ভূমিকা রাখার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা হবে। ২ হাজার ইউনিয়নের গ্রাম ও প্রান্তিক অঞ্চলের নারীদের বিশেষ এ উঠান বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে যেখানে ইন্টারনেট তাদের জীবনকে কিভাবে উন্নত করতে পারে এবং সম্ভাবনা উন্মোচনে সাহায্য করতে পারে তা নিয়ে সচেতন করা হবে। সেশনগুলি বাস্তব জীবনের উদাহরণ উপস্থাপন করে নারীদের প্রযুক্তি ব্যবহার নিয়ে যে ট্যাবু ও ভুল ধারনা প্রচলিত রয়েছে তা ভাঙতে তাদের সচেতন করবে। এছাড়াও অনুপ্রেরণামূলক মহিলাদের সাথে তাদের সংযোগের মাধ্যমে নারীদের ডিজিটাল অন্তর্ভুক্তির সম্ভাবনা এবং প্রয়োজনীয়তাগুলি প্রদর্শন করবে। গ্রামীণফোনের কর্মী ও সংশ্লিষ্ট এলাকার অনুপ্রেরণাদায়ী নারীরা উঠান বৈঠকে তাদের মত ব্যক্ত করবেন। অংশগ্রহণকারীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে  শিক্ষা  ও সচেতনতা তৈরি সম্পর্কে আলোচনা করবেন, যাতে অংশগ্রহণকারীরা ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে তাদের ব্যক্তিগত জীবন ও কাজের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। অনলাইন নিরাপত্তার উপর অতিরিক্ত ফোকাস দিয়ে অনলাইন এবং অফলাইন মডিউল উভয়ই ব্যবহার করা হবে। উঠান বৈঠকের প্রথম রাউন্ড ৯ মার্চ থেকে শুরু হবে এবং লক্ষ্য  পৌঁছানো পর্যন্ত পর্যায়ক্রমে চলবে। গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘আমাদের চারপাশে অনেক অনুপ্রেরণামূলক গল্প রয়েছে। যেমন দিনা মৃ যিনি মধুপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ফ্রিল্যান্সিং করছে  কিংবা ফোয়ারা ফেরদৌস যিনি ঘরে বসে তার নিজস্ব এফ-কমার্স ব্যবসা প্রতিষ্ঠা করেছেন বা ড. তাসনিম জারা যিনি প্রতিদিন অনলাইনে চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু এমন অনেক নারীও আছেন যাদেরকে আমরা এই গল্পগুলো বলে, তাদের হাতের মুঠোয় থাকা সম্ভাবনাগুলোকে উন্মোচনে অনুপ্রাণিত করতে পারি।’ তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের নারীদের এই যাত্রায় সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ডিজিটাল সাক্ষরতাকে ২০০০টি ইউনিয়নে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে, আমরা শুধুমাত্র দেশের আনাচে কানাচে থাকা মহিলাদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে শিক্ষিত করতে চাই না বরং আমাদের অনুপ্রেরণাদায়ী মহিলাদের একটি প্ল্যাটফর্ম দিতে চাই যেখানে তারা পিছিয়ে পড়া মহিলাদের অনুপ্রাণিত ও ক্ষমতায়নের জন্য তাদের গল্পগুলি শেয়ার করতে পারে।’ জিএসএম’র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ প্রথমবারের মতো লিঙ্গ বৈষম্য বৃদ্ধি পেয়েছে – ২০২১ সালে যা ছিল ৪৮ শতাংশ। ডিজিটাল বৈষম্য দূর করা এবং প্রান্তিক নারীদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে গ্রামীণফোন। লিডিং প্রযুক্তি কোম্পানি হিসেবে  ‘ইন্টারনেট এর দুনিয়া সবার’ গ্রামীণফোনের ডিজিটাল ডিভাইড কমিয়ে আনার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। সারাদেশে নারীদের জন্য ডিজিটাল অন্তর্ভুক্তির পক্ষে কথা বলে এবং তা ত্বরান্বিত করা এই প্রজেক্টের লক্ষ্য।

Read moreDetails

সফল লিভার ট্রান্সপ্লান্ট গ্রহীতা রিয়াজুল এখন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি

আন্তর্জাতিক বেসরকারী একটি সংস্থা ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স (ডব্লিউএইচএ ) যা বিশ্বের ৮৪টি দেশের ২৪৯ সদস্যের সমন্বয়ে গঠিত। আন্তর্জাতিক এই সংস্থাটি...

Read moreDetails

‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ অনলাইন নিরাপত্তা নিশ্চিতে নারী দিবসে ইমো’র নতুন ফিচার

 জনপ্রিয় ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ শীর্ষক একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ ক্যাম্পেইনের মাধ্যমে চালু করা হয়েছে প্রাইভেসি সংক্রান্ত বেশ কিছু নতুন ফিচার। ক্যাম্পেইনের অংশ হিসেবে তানজিন তিশা’র মতো আরও অনেক সেলিব্রেটি কীভাবে এই ফিচারগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষিত থাকা যাবে এবং একটি নিরাপদ অনলাইন স্পেস তৈরি করা যাবে সে ব্যাপারে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, বাংলাদেশে হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ও সাইবারবুলিংয়ের মতো অপরাধগুলো অনলাইনে নিয়মিত সংগঠিত হচ্ছে। আরও নির্দিষ্ট করে বলা যায়, নারীদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন হয়রানি বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, নিরাপদ অনলাইন স্পেসের অভাবে দেশের শতকরা ৬৪ ভাগ নারী অনলাইনে কোনো না কোনোভাবে হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন। প্রাইভেসির ক্ষেত্রেও অনলাইন যোগাযোগ মাধ্যমে নানান রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা; তবে, এখন পর্যন্ত এসব সমস্যার কার্যকর সমাধান করা যায়নি। যোগাযোগের বিভিন্ন স্তরে সম্ভাব্য সমস্যাগুলোর সমাধানে এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইমো নিয়ে এসেছে ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে ‘টাইম মেশিন’, ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ ও ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এই তিনটি উন্নত নিরাপত্তা সংশ্লিষ্ট ফিচার নিয়ে এসেছে ইমো। উদ্ভাবনী এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কানেকশনের সাথে যেকোনো স্তরে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা বা প্রাইভেসি সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। টাইম মেশিন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় তাদের নির্দিষ্ট চ্যাট হিস্ট্রি ডিলিট করতে পারবেন। ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচার সক্রিয় করলে অপরপাশে কল রিসিভ করা ব্যক্তি স্ক্রিনশট নিতে পারবে না। ইমো ব্যবহারকারীরা এসব ফিচার ব্যবহার করে কারও সাথে যোগাযোগ স্থাপনের সময় অস্বস্তিকর ও বিপদজনক পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন। পাশাপাশি, ফ্রেন্ড রিকোয়েস্ট ফিচারটি আপনাকে যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত মানুষ থেকে দূরে রাখবে। এই ফিচারগুলো নিরাপদ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতে ইমো’র আরঅ্যান্ডডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ও প্রোডাক্ট টিমের বেশ কয়েক মাসের প্রচেষ্টার ফলাফল। বৈশ্বিকভাবে নেতৃস্থানীয় ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে ইমো সবসময় ব্যবহারকারীর প্রাইভেসি ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য উন্নত ফিচার ও পরিষেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। এর ধারাবাহিকতায় নারীদের জন্য ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রাইভেসি-সংক্রান্ত উদ্ভাবনী ফিচার নিয়ে এলো ইমো। এই ফিচারগুলোর সাহায্যে সাইবারস্পেসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইমো ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

Read moreDetails

এমডব্লিউসি’তে হুয়াওয়ের চার পুরস্কার অর্জন

স্টাফ রিপোর্টার বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক উদ্ভাবনের স্বীকৃতি সরূপ বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-এ চারটি পুরস্কার অর্জন হুয়াওয়ে। পুরস্কারগুলো হলো- গ্লোমো’র ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’, ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’, বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ এবং ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’। হুয়াওয়ের পরিবেশবান্ধব, সহজ ও সম্প্রসারণশীল রুরাললিঙ্ক উদ্যোগের জন্য জিএসএমএ’র কাছ থেকে গ্লোমো’র ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’ পুরস্কার পেয়েছে। উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে সিনারিও-ভিত্তিক নেটওয়ার্ক সমাধানে হুয়াওয়ের কাজের স্বীকৃতি স্বরূপ হুয়াওয়েকে এ পুরস্কার প্রদান করা হয়। অন্যদিকে, জিএসএমএ’র ফাইভজি হাবের সাথে গ্লোমো’র ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’ পুরস্কার অর্জন করে হুয়াওয়ে, মিডিয়া ও চায়না মোবাইল। সম্পূর্ণরূপে ফাইভজি দ্বারা সংযুক্ত খাতসংশ্লিষ্ট সবচেয়ে বড় প্রকল্পের জন্য এ স্বীকৃতি দেয়া হয়। হুয়াওয়ে এর এফডিডি বিমফর্মিং সিরিজের জন্য জিএসএমএ গ্লোমো ‘বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ পুরস্কার অর্জন করে। এ অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী মানসম্পন্ন আলট্রা-ওয়াইডব্যান্ড, প্রিসাইস মাল্টি-অ্যান্টেনা বিমফর্মিং ও গ্রীন ডেভেলপমেন্টে হুয়াওয়ের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ। এছাড়াও, নিজেদের উদ্ভাবনী পণ্যের মাধ্যমে আরও কার্যকরী ফাইভজি নেটওয়ার্ক নির্মাণের মাধ্যমে ম্যাসিভ-এমআইএমও -(মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট) এ যুগান্তকারী পরিবর্তন আনতে ভূমিকা রাখার জন্য স্বীকৃতিসরূপ হুয়াওয়ের মেটাএএইউ সিরিজের জন্য প্রতিষ্ঠানটিকে জিএসএমএ’র গ্লোমো’র ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ পুরস্কার প্রদান করা হয়।

Read moreDetails
Page 83 of 132 1 82 83 84 132

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.