অদ্য ১৭ মে ২০২৩ তারিখ ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৩ সেমিস্টারে ভর্তি উপলক্ষে ২০ দিন ব্যাপি এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন করা হয়। বিশিষ্ঠ শিক্ষানুরাগী সমাজ সেবক বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন ফিতা কেটে এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করবেন। এ্যাডমিশন ফেয়ারে স্নাতক পর্যায়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি এর উপর ২৫% ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং টিউশন ফি এর উপর মেধাভিত্তিক ২০%-১০০% পর্যন্ত স্কলারশীপের ব্যবস্থা করা হয়েছে। এ্যাডমিশন ফেয়ারটি ১৭ মে শুরু হয়ে ০৬ জুন পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শেখ কবির হোসেন বলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা দিয়ে থাকে তার ই একটি অংশ হিসেবে আজকের এ্যাডমিশন ফেয়ার। তিনি আরো বলেন এফআইইউ মেধাবীদের সবসময় গুরুত্ব দিয়ে আসছে এজন্য তাদের জন্য শতভাগ স্কলারশীপে গ্রাজুয়েশন করার ব্যবস্থা করা হয়েছে। এ্যাডমিমন ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. রকীব আহমদ, উপাচার্য, এফআইইউ। এ্যাডমিশন ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, ডিন, অধ্যাপক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Read moreDetailsতানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার ও পরিমাণে কম দেয়া হয়েছে। সিডিউল...
Read moreDetailsবেনাপোল প্রতিনিধি : বেনাপোলে পুলিশের বিশেষ নজরদারিতে অবশেষে দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে চেকপোস্ট ইমিগ্রেশনে। দালাল, ছিনতাইকারী ও প্রতারক চক্র থেকে...
Read moreDetailsবান্দরবানের রুমায় কুকি-চিন সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও গুলিতে সেনাবাহিনীর ২ সৈনিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এ...
Read moreDetailsআওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে...
Read moreDetailsগাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করায় ২৯ নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।...
Read moreDetailsকক্সবাজার জেলায় প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক ঘূর্ণিঝড় মোখার আঘাতে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি আরও...
Read moreDetailsরংপুর ব্যুরো: মহনগরীর ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য ভাগাড়ে না রেখে কাজে লাগিয়ে জৈব সার উৎপাদনের উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন।...
Read moreDetailsদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শ্রম আইন না মেনে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের শাখা কমিটি...
Read moreDetailsমোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি যাওয়া ৩টি গরু উদ্ধারসহ চুরির সাথে জড়িত অভিযোগে ২জনকে আটক করেছে থানা...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob