আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে কেন্দ্র করে একটি বৃহৎ নীতি সংলাপ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছে দ্য ফ্রন্ট পেইজ-এর অঙ্গপ্রতিষ্ঠান 'রিচ আউট'। ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন বিভিন্ন সেক্টরের নারী নেত্রীবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ-তরুণী। “উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক এই সংলাপটি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা’র ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্য ফ্রন্ট পেইজ। এই সংলাপের লক্ষ্য ছিল নারীদের শুধুমাত্র উন্নয়ন কার্যক্রমের উপকারভোগী হিসেবে নয়, বরং নীতি নির্ধারক ও জাতি গঠনের সক্রিয় চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠা করা। আলোচনায় নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা, অর্থনৈতিক অংশগ্রহণ ও উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্বে অংশগ্রহণের পথ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তামারা আবেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক এন্টারপ্রাইজেস; ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); রুপালি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী জেসিন, সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী, যিনি আলোচনাকে কার্যকর ও অংশগ্রহণমূলকভাবে এগিয়ে নেন। এই নীতি সংলাপটি নীতিগত ভাবনা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে সমাধানভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এতে নারী শিক্ষার্থী ও তরুণ নেতৃত্ব, পেশাজীবী ও উদ্যোক্তা, নীতিনির্ধারক, গবেষক ও অধিকারকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
Read moreDetails২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা এখন আগামী...
Read moreDetailsক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে...
Read moreDetailsভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাকাস থেকে তুলে আনার জন্য মার্কিন সামরিক অভিযান চালানোর কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো...
Read moreDetailsবায়েজিদ পলাশবাড়ী গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সুশাসনের...
Read moreDetailsআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে নেমেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের ৫৬ পর্যবেক্ষক। শনিবার (১৭...
Read moreDetailsগণভোটে হ্যাঁ হলেই সৌরাচারী ব্যবস্থা পুরোপুরি মুক্ত হবে এমনটাও বলা যায় না। যদি না রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কৃতির...
Read moreDetailsস্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং অবস্থান জানাতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল...
Read moreDetailsলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি সামাজিক অনুষ্ঠানে ‘আপু’ সম্বোধনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের সঙ্গে আয়োজকের বাগবিতণ্ডার...
Read moreDetailsনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো সড়কের মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী ও গণপিটুনিতে সেই ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হয়।...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob