গৌরীপুরে (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়ায় মৃত আব্দুল আজিজের বিধবা স্ত্রী ও তার এতিম সন্তানদের জমি...
Read moreDetailsশফিয়েল আলম সুমন ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নগরীর ‘পাটগুদাম’ এলাকায় শতকোটি টাকা মূল্যের সরকারি জমি মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রির প্রমান পাওয়ার পর আদালত থেকে দ্রুত নির্দেশে দলিল স্থগিত করা হয়েছে এবং তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৪ আগস্ট) সকালে দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম সদর সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযান চালায়। দীর্ঘ সময় নথিপত্র ঘেঁটে তারা একের পর এক জালিয়াতির তথ্য পান। সূত্র জানায়, ১৯৬৩ সালে রেবতী মোহন দাস নামে এক ব্যক্তি জমিটি আইনগতভাবে আদমজী জুট মিলস লিমিটেডের নামে হস্তান্তর করেন। পরবর্তীতে মিল বন্ধ হয়ে গেলে জমিটি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হয়। কিন্তু ২০২২ সালে নিজেকে রেবতী মোহনের ছেলে পরিচয় দিয়ে রবীন্দ্র মোহন দাস জেলা প্রশাসক ও বাংলাদেশ পাটকল করপোরেশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ২০২৪ সালের ৮ মে আদালত সেই মামলা খারিজ করে দেন। এর আগেই রবীন্দ্র মোহন দাস মিরাশ উদ্দিন সুমন নামে এক ব্যক্তিকে আমমোক্তারনামা প্রদান করেন। এর কিছুদিন পর মামলাটি পুনরুজ্জীবিত করে নতুন ছানি মামলা দায়ের করা হয়। মামলা চলমান থাকা অবস্থায় চলতি বছরের ৬ জুন সরকারি ওই ৮৪ শতক জমি মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। যেখানে জমিটির বাজারমূল্য শত কোটি টাকারও বেশি। দলিলে দাতার নাম রবীন্দ্র মোহন দাস থাকলেও, তার পক্ষে আদালতের সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মণ স্বাক্ষর করেন। এ নিয়েই তৈরি হয় ব্যাপক বিতর্ক। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে আদালত ও দুদক। ইতোমধ্যে আদালত দলিল ও ডিক্রি সাময়িক স্থগিত করেছে। ২৪ আগস্টের আদেশে আদালত জানায়, দলিল বাতিলের জন্য ছানি মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং ২৭ এপ্রিলের ডিক্রি ও দলিল কার্যক্রম স্থগিত রাখা হলো। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন বলেন, আমরা তদন্তে কিছু গাফিলতির প্রমাণ পেয়েছি। বিষয়টি আদালতে বিচারাধীন। ছানি মামলা দায়ের হয়েছে। দুদক কর্মকর্তা রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, গণমাধ্যমে সংবাদ দেখেই আমরা তদন্ত শুরু করি। কয়েকটি দপ্তরের গাফিলতির প্রমাণ পেয়েছি। দলিল ও ডিক্রি বাতিলের জন্য আদালতে চিঠি পাঠানো হয়েছে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল মনে করছে, সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এরকম জালিয়াতি বারবার ঘটতেই থাকবে।
Read moreDetailsআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন ঢাকা মহানগর...
Read moreDetailsপাবনা: চেরোনবিলের মতো দুর্ঘটনার আশংকা নেই, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদন শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ দাবি...
Read moreDetailsস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের...
Read moreDetailsআল আমিন মন্ডল ২৩শে আগষ্ট-২০২৫ইং শনিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবাদ বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর এজেন্ট ব্যাংকিং আউটলেট ও সিআরএম...
Read moreDetailsপাবনা প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর শামীম আহম্মেদের কাছ থেকে আর্থিক সহযোগীতা নিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম...
Read moreDetailsকুড়িগ্রাম প্রতিনিধিঃ সকলে মিলে আলোচনা করে গ্রহণযোগ্য একটি সংবিধান তৈরি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে।...
Read moreDetailsশফিয়েল আলম সুমন ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯৬ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। ওই...
Read moreDetailsসংবাদ বিজ্ঞপ্তি তামাক বিরোধী ইয়ুথ মার্চের দাবি: তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob