চার সিনেমায় তোরসা // নতুন বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হচ্ছেন এই মডেল-অভিনেত্রী। বর্তমানে তোরসা ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘মাটি’সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। এরই মধ্যে এই সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তোরসা। এ ছাড়াও সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’এবং সিনেমা ‘নির্জন স্বাক্ষর’। এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’কান উৎসবকে টার্গেট করে নির্মিত হয়েছে বলে জানান এ অভিনেত্রী। এ ছাড়াও নতুন আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। আপাতত পরিচালকের পক্ষ থেকে কিছু বলা নিষেধ আছে। অচিরেই এই সিনেমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে বলে জানিয়েছেন তোরসা। সিনেমা চারটি নিয়ে তোরসা বলেন, ‘ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। আমিও চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। বাকিটা দর্শক মুক্তির পর বলতে পারবেন কতটুকু পেরেছি।’ ‘মাটি’সিনেমায় নানজীবা তোরসা ও আলভী মামুন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে টিমকে প্রাধান্য দেন জানিয়ে তোরসা বলেন, ‘সবার আগে আমার মাথায় থাকে টিমটা কেমন। প্রোডাকশন টিম, ডিরেক্টোরিয়াল টিমটা কেমন, এসব বিবেচনা করি। পাশাপাশি অবশ্যই গল্পটা ম্যাটার করে। সবসময় সিনেমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। এরপর ওটিটি, তারপর নাটক তো আছেই। ভালো গল্প ও চরিত্রে পেলে সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই।’ এদিকে, কাহিনি অরিজিনাল ‘প্ল্যান বি’–তে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তোরসা। ওয়েব কনটেন্টটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া তার পডকাস্ট শো ‘শি’র প্রথম মৌসুম আলোচিত হয়েছিল। শিগগিরই দ্বিতীয় মৌসুম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। শোটির মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তোরসা। ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর থেকে নিয়মিত বেছে বেছে কাজ করছেন তিনি।
Read moreDetailsজাদেীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে রুনা // প্রথমবার পুলিশের চরিত্রে রুনা খান // ‘কাগজ’ সিনেমার পরিচালক আলী জুলফিকার জাহেদী সম্প্রতি নির্মাণ করেছেন...
Read moreDetailsদীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক...
Read moreDetailsদীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে যেমন আলোড়ন তুলেছে, তেমনি এর প্রভাব পড়েছে...
Read moreDetailsমঙ্গলবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। খবরটি ঘিরে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে...
Read moreDetailsবিশেষ প্রতিবেদন অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে তাদের নিজস্ব ও ঐতিহ্যের প্রথাগত সাংস্কৃতিক চর্চা এখন আর...
Read moreDetailsএবার রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্প গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা...
Read moreDetailsমঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ২০২৫ এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। ১৮ ডিসেম্বর...
Read moreDetailsচলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল তার তিন বোনের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি নিয়ে ওঠা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।...
Read moreDetailsসামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এবার নিজের ফেসবুক পোস্টে কৃতঘ্ন মানুষের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন কথা...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob