প্রশিক্ষণ দিলেন মিলা // এ দেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতার মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। তার গান এখনও শ্রোতাদের মুখে ফিরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপতারকা। মাঝে শোতে খুব একটা পাওয়া না গেলেও এখন স্টেজ আয়োজনে সরব তিনি। সদ্য প্রশিক্ষক হিসেবে শিল্পকলা একাডেমিতে কর্মশালায় অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি। আয়োজন নিয়ে মিলা বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন একটি অভিজ্ঞতা। এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে একজন দর্শকদের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি। সমাপনী দিন প্রশিক্ষণ শেষে তাদের সম্মানা দেওয়া হয়। সামনে এমন আয়োজনে আরও থাকতে চাই।’ এদিকে, সাত বছর পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিলা। সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ‘প্রেম পুকুরে বরশি ফেলে আনবরে ধরে’ কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, ‘শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা আমি লুফে নিয়েছি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এল, তখন দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে ‘ইনসাফ’ সিনেমার প্লেব্যাক করেছি।’ গেল বছরের কোরবানির ঈদে জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছিল মিলার ‘টোনা টুনি’ শিরোনামে গান। এরপর আরও কিছু গান করেছেন। এখন থেকে তাকে গানে নিয়মিত পাওয়া যাবে বলে জানিয়েছেন। ‘বাবুরাম সাপুড়ে’ গান দিয়ে এক সময় দর্শক মাতিয়েছিলেন মিলা।
Read moreDetailsপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপার দ্বৈত গান। শিরোনাম ‘যামুগারে পাগলা’। গানটি লিখেছেন ও সুর করেছেন চঞ্চল পাগলা এবং পঁচা পাগলা। সংগীত আয়োজন করেছেন আরএফটি ও আইনুস এবং সার্বিক তত্ত্বাবধানে ঈসা খান দূরে। মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করবে জি সিরিজ। নাসিমুল মুরসালিন স্বাক্ষর পরিচালিত এ ভিডিওতে একঝাঁক ড্যান্স গ্রুপ সহ মডেল হয়েছেন কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপা। কিশোর পলাশ জানান, গানটি মিউজিক ভিডিওসহ চাঁন রাতে প্রকাশ পাবে জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি অবমুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে। কিশোর পলাশ বলেন, ‘আমি মৌলিক গানের শিল্পী। শিল্পচর্চায় মৌলিকত্বের কোনো বিকল্প নেই। কাভার গান করা হয় না তাই প্রায় দুই বছর পর আসতে যাচ্ছে আমার গান। অনেকটা সময় আর যত্ন নিয়ে করেছি গান এবং ভিডিও। আমরা যারা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাহিরে কনসার্ট করি তাদের জন্য সময়টা অনুকূলে নয়। শিল্পী, গীতিকার ও সুরকার সবাই লড়ছেন অধিকার আদায়ের বিষয় নিয়ে।’ এই গায়ক আরও বলেন, ‘বেশ কিছু গান করে রেখেছিলাম গত দুই বছরে। তার ভিড়ে ‘যামুগারে পাগলা’ গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। যত্ন নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমি তৃপ্তি পাবো।’
Read moreDetailsসাহাব উদ্দিন রিটু,বান্দরবান: প্রস্তাবিত রাবার প্রসেসিং ইন্ডাস্ট্রিজ বাস্তবায়িত হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে ৩ হাজার শিক্ষার্থী।এমন একটি রাবার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ...
Read moreDetailsএই ঈদে বিনোদন নির্ভর দম ফাটানো হাসির নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা এইচ এম পিয়াল। নাটকটির...
Read moreDetailsঈদের দুই নাটকে তোরসা // ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। অভিনয়ে নাম লেখিয়ে বেছে বেছে কাজ করছেন...
Read moreDetailsবিনোদন ডেস্ক : এই ঈদে বিনোদন নির্ভর ,দম ফাটানো হাসির নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা এইচ এম পিয়াল। নাটকটির নাম ব্যাচেলর প্রো ম্যাক্স। শুধু পরিচালনাই নয়,নাটকটির গল্প রচনাও করেছেন তিনি। গল্পের শুরুতেই রয়েছে ভিন্নতা। ইট, পাথর আর কংক্রিটের তৈরি হাজারো অট্টালিকার শহর ঢাকা।যে শহরে ধনীর রাজপ্রাসাদের পাশাপাশি মেস-বস্তিতে গাদাগাদি করে কোটি মানুষের বসবাস। সেসব মানুষের জীবনকে ঘিরে বিভিন্ন সময় গড়ে ওঠে নানা অজানা গল্প।যা প্রায়ই থেকে যায় লোক চক্ষুর অন্তরালে। তেমনই একটি মেসের গল্পকে উপজীব্য করে নির্মিত নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স। ঢাকা শহরের একজন দুঃশ্চরিত্রবান বাড়িওয়ালা মাহবুব।তার বাড়িতেই একটি ক্ষুদ্র মেস পরিচালনা করেন তোতলা কামাল।সে মেসেই বিভিন্ন জেলা থেকে এসে উঠতে থাকে নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের দুঃখ-বেদনা, হাসি-কান্না, ছলচাতুরি, প্রতারণা,প্রেম-প্রীতি, ভালোবাসা,পাওয়-না পাওয়ার সব গল্প নিয়েই দীর্ঘ ধারাবাহিক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স। নাটকটিতে বাড়িওয়ালা (মাহবুব) চরিত্রে অভিনয় করেছেন মাহবুব দাদা ভাই, মেস ম্যানেজার (তোতলা কামাল) চরিত্রে অভিনয় করেছেন এএসএম সুমন, কবি (কবিন্দ্রনাথ দত্ত) চরিত্রে অভিনয় করেছেন খোন্দকার এরফান বিপ্লব, চলচ্চিত্র পরিচালক (হারাম খান) চরিত্রে অভিনয় করেছেন মুন্না অনিক, আদম ব্যাবসায়ী (সেন্টু দালাল) চরিত্রে অভিনয় করেছেন রিমন সোহেল, বিশেষ চরিত্রে দেখা যাবে সিমান্ত-কে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তানিশা শিলা, জান্নাত, পাখি,সানজানা,জ্যোতি ইসলাম,আসিফ খান, কোয়েল শিলা পাল,মিজান, ইমরান নায়ক, সোহেল আহমেদ, আনোয়ার,মালিহা মিম, কিশোর ডি কস্তা,লিটন মামা, অনিক, মিজানুর রহমান জাহাঙ্গীর,শিশু শিল্পী মাষ্টার তিমনসহ আরো অনেকে। নাটক সম্পর্কে পরিচালক এইচ এম পিয়াল বলেন,”আমার দীর্ঘ ধারাবাহিক হিসেবে ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের সামনে নিয়ে আসবো।গল্পকে বাস্তবিক রাখার জন্য আমরা অতিরিক্ত মেকআপ কিংবা প্রপস ব্যবহার করছি না। সম্পূর্ণ বিনোদনে ভরপুর ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের মনের খোড়াক যোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মেস ম্যানেজার চরিত্রের অভিনেতা এএসএম সুমন বলেন,”নাটকটিতে সমাজ বাস্তবতার একটি দারুন চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে নাটকটির গল্পটা খুব ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। দর্শকদেরও ভালো লাগবে। আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন নাটকটির প্রতিটি পর্ব মনোযোগ সহকারে দেখেন।” কবি চরিত্রের অভিনেতা খোন্দকার এরফান বিপ্লব বলেন,”আমি সবসময়ই বৈচিত্র্যময় রোমান্টিক চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।এ নাটকটির চরিত্রগুলো সেরকমই।আমার চরিত্রটিও দারুন এবং স্পেশাল একটি কাজ। আশা করছি নাটকটি দর্শকদের হ্নদয় ছুঁয়ে যাবে।” ইতোমধ্যে ব্যাচেলর প্রো ম্যাক্স নাটকের অফিসিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে।নাটকে ডিওপি হিসেবে ও নানা অলংকরণের কাজ করেছেন ইরকে মানিক।কারিগরি সহযোগিতায় ইভেন্ট এশিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় পাক্ষিক আনন্দ বিনোদন।এটি স্বনামধন্য ঢাকা মডেল এজেন্সি’র একটি প্রোডাকশন। আসছে ঈদে দর্শকেরা ঢাকা মডেল এজেন্সি’র ড্রামা চ্যানেলে নাটকটি দেখতে পাবেন। কর্তৃপক্ষ আশা করছেন নাটকটি প্রকাশের পরই প্রশংসা কুড়াবে ও বেশ উচ্ছসিত হবেন দর্শকেরা। এখন শুধু অপেক্ষার পালা ……।
Read moreDetailsবাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে তার সুস্থতা কামনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড তারকা শাকিব...
Read moreDetailsঅভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি গেল সেই যুবকের। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে অভিনেত্রী...
Read moreDetailsবিনোদন ডেস্ক : আমাদের ঢাকা শহরে ধারন ক্ষমতার বাহিরে কোটি মানুষের বসবাস। অট্টালিকা থেকে মেস, বস্তিতে গাদাগাদি করে বেঁচে থাকা ! একজন ক্ষুদ্র মেস ব্যবসায়ি তোতলা কামাল, তার মেসেই এসে উঠতে থাকে বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন প্রফেশনের মানুষ। তাদের চিটারী, বাটপারি,সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা,পাওয়া-না পাওয়ার সব গল্প নিয়েই দীর্ঘ ধারাবাহিক নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স। নাটকটিতে মেস ম্যানেজার হিসেবে অভিনয় করছেন এএসএম সুমন সরকার, বাড়িওয়ালা হিসেবে অভিনয় করেছেন, মাহবুব দাদা ভাই , বিশেষ চরিত্রে দেখা যাবে সিমান্ত কে, অন্যান্য চরিত্রের অভিনয় করেছেন, তানিশা শিলা, জান্নাত, মুন্না অনিক, রিমন সোহেল, খোন্দকার বিপ্লব, পাখি, সানজানা, জ্যোতি ইসলাম, আসিফ, কোয়েল শিলা পাল, মিজান, ইমরান নায়ক, সোহেল আহমেদ, আনোয়ার, শিশু শিল্পি হিসেবে মাষ্টার তিমন, মালিহা মিম, কিশোর ডি কস্তা, লিটন মামা, অনিক, মিজানুর রহমান জাহাঙ্গীর, সহ আরও অনেকে। নাটকটি পরিচালনা করেছেন এইচ এম পিয়াল। ধারাবাহিক নাটকটি প্রসঙ্গে পিয়াল বলেন, আমরা দীর্ঘ ধারাবাহিক হিসেবে ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের সামনে নিয়ে আসবো। গল্পকে বাস্তবিক রাখার জন্য আমরা অতিরিক্ত মেকাপ কিংবা প্রপস ব্যবহার করছি না, সম্পুর্ন বিনোদনে ভরপুর ব্যাচেলর প্রো ম্যাক্স দর্শকদের মনের খোড়াক জোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ধারাবাহিক টি দেখতে পাবেন ঢাকা মডেল এজেন্সি ড্রামা চ্যানেলে। ডিওপি হিসেবে কাজ করছেন ইরকে মানিক,কারিগরি সহযোগিতায়, ইভেন্ট এশিয়া প্রোডাকশন,ঢাকা মডেল এজেন্সি।ম্যাগাজিন পার্টনার : আনন্দ বিনোদন।
Read moreDetailsঈদে এস.আই.সোহেলের ১০ নাটক // পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০টি একক নাটক ও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এস.আই.সোহেল।...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob