জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলায় গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭২টি গরুর মৃত্যু হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় ৩ হাজার ৩৮০টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। কার্যকর প্রতিষেধক না থাকায় আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কৃষক ও খামারিরা। জানা গেছে, আক্রান্ত গরুগুলোর মধ্যে ১ হাজার ৪২৮টি গরুকে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে মাঠপর্যায়ের কর্মকর্তারা ধারণা করছেন, আসল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। হরিপুর উপজেলার রমজান জানান, “আমার দুটি গরু ছিল। হঠাৎ দেখি শরীরে ফোসকা উঠছে, জ্বর আসে, খাওয়া বন্ধ হয়ে যায়। পাঁচ দিনের মাথায় একটি মারা যায়। আরেকটিও খুব দুর্বল হয়ে গেছে। বালিয়াডাঙ্গী উপজেলার খামারি মাসুদ রানা বলেন, “দশটি গরু দিয়ে খামার শুরু করেছিলাম। এর মধ্যে তিনটি আক্রান্ত হয়েছে। একটি মারা গেছে, বাকি দুটোর অবস্থাও ভালো না। ডাক্তার এসে শুধু বলেছে আলাদা করে রাখতে আর নাপা খাওয়াতে। এত বড় গরুকে নাপা দিলে কী হবে? জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ খান বলেন, “লাম্পি একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। আক্রান্ত পশু থেকে এটি দ্রুত অন্য পশুতে ছড়িয়ে পড়ে। বর্তমানে এ রোগের কোনো কার্যকর প্রতিষেধক নেই। তবে আমরা নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছি এবং আক্রান্ত গরুকে আলাদা করে রাখার পরামর্শ দিচ্ছি। প্রাণিসম্পদ কর্মকর্তারা আশঙ্কা করছেন, রোগটি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে গবাদিপশু খাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে ঠাকুরগাঁওয়ের কৃষি ও খামার খাত।
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাজনীতির বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক মতবিনিময় সভায়...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :সংসদীয় আসন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বিলুপ্ত করে গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রতিবাদে ও আগেরহাট-৩ আসন বহাল...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট হ-য-ব-র-ল অবস্থা। দীর্ঘ ২০বছর একই কর্মস্থলে থাকায় অনিয়ম...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে মর্তুজা নামে ব্র্যাক ব্যাংকের সাবেক এক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১আগস্ট শুক্রবার সকালে উপজেলার পশ্চিম তোররা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মর্তুজা শুক্রবার সকালে গ্রামের দোকানে নাস্তা করে বাড়িতে যায়, তারপর নিজ বাড়ীর...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটে মৎস্য চাষের রাজধানী নামে খ্যাত বাগেরহাটের মোরেলগঞ্জ , রামপাল, মোংলা, ও শরণখোলায়,ফকিরহাটসহ৯ উপজেলার মাছ...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে অবদান রাখায়২৬ জন কৃতি...
Read moreDetailsজীবন আচার্য্য (যশোর) প্রতিনিধি - বাঘারপাড়ার খাজুরায় মাদক পরিবহনকালে এক মাদক কারবারি কে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। প্রত্যক্ষদর্শী সূত্রে...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় কলেজছাত্রের মামলা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে ৩ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনার সাড়ে ৬ বছর পর আদালতে মামলা করেছেন এক কলেজছাত্র। সোমবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক রাজিব কুমার রায় মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিপুর উপজেলার বেতনা বিওপির নায়েক মো. হাবিবুল্লাহ (৩৭), নায়েক দেলোয়ার হোসেন (৩৫), সিপাহী হাবিবুর রহমান (৩৫), সিপাহী মুরসালিন (৩৭), সিপাহী বায়রুল ইসলাম (৩৩), নায়েক সুবেদার জিয়াউর রহমানসহ (৪০) অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী আব্দুল কাশেম (২৫) হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের মো. আমিরুলের ছেলে এবং হরিপুর সরকারি মোসলেমউদ্দিন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, ভারতীয় গরু জব্দ করায় সশস্ত্র চোরাকারবারিরা হামলা করলে তারা গুলি চালাতে বাধ্য হন। আর গ্রামবাসী বলছে, বৈধ কাগজ থাকার পরও বিজিবি সদস্যরা গরু নিয়ে যাচ্ছিল। তার প্রতিবাদ করায় বিজিবি গুলি চালায়। তাদের গুলিতে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের নজরুলের ছেলে দিনাজপুর সরকারি কলেজের ছাত্র মো. নবাব (২৬), একই গ্রামের জহির উদ্দীনের ছেলে মো. সাদেক (৩৬) ও বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র জয়নুলসহ (১২) তিনজন নিহত ও ১৮ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বহরমপুর গ্রামের হুকুম হাজীর ছেলে হবিবর রহমান ২টি গরু ও রুহিয়া গ্রামের নাজিম ৩টি গরু জাদুরানী হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ওই সময় বেতনা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গরুগুলো আটক করে ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চাইলে বিজিবি সদস্যরা তাদের পেটে রাইফেলের নল ঠেকায়। এ দৃশ্য দেখে গ্রামবাসী প্রতিবাদ করে। এ সময় বিজিবির সদস্যরা উত্তেজিত হয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে ঘটনাস্থলেই নবাব, সাদেক ও জয়নুল মারা যান। তবে এই ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেছিলেন, চোরাই গরু ঢুকেছে সন্দেহে বিজিবি অভিযান চালায়। তারা বেশ কয়েকটি গরু জব্দ করে। এ সময় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ বাধে এবং গুলিতে হতাহতের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারের নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করে দিয়েছিলেন। মামলার বাদী মো. আবুল কাশেম জানান, সেদিন আমি এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তায় দেখি বিজিবি ও গ্রামবাসীর মধ্যে গরু আটক নিয়ে বাগবিতণ্ডা চলছিল। এমন সময় হঠাৎ করে বিজিবির ছোড়া গুলি আমার ডান চোখে এসে লাগে। ওই ঘটনায় ৩ জন নিহতসহ ১৮ জন আহত হন। আমরা বেশ কয়েকবার থানায় মামলা করতে গিয়েছিলাম কিন্তু আমাদের মামলা নেয়নি পুলিশ। উল্টো আমাদের বিরুদ্ধেই ২টা মামলা করেন বিজিবি। তাদের মামলায় আমি দুইবার জেলও খেটেছি। তিনি আরও বলেন, গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে মামলা করার পরিবেশ আসায় আমি ন্যায় বিচারের আশায় ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের তাদের বিরুদ্ধে মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত দিয়েছে। আশা করি আমরা ন্যায় বিচার জসীমউদ্দীন ইতি
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob