৬০ বছরেও উন্নয়নছোঁয়া লাগেনি: কাঁচা রাস্তার কাদা পথেই হাঁটছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:উন্নয়নের ধারায় যখন দেশের প্রতিটি অঞ্চলে পাকা সড়কের জাল ছড়িয়ে পড়ছে, তখনও বাগেরহাটের ফকিরহাট উপজেলার...

Read moreDetails

লোহার খাঁচায় সন্তান নিয়ে পথে নেমেছেন জান্নাত

লোহার খাঁচায় সন্তান নিয়ে পথে নেমেছেন জান্নাত জসীমউদ্দীন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি লোহার তৈরি খাঁচা, উপরে ছাউনি, খাঁচার সঙ্গে চাকা লাগিয়ে নেওয়া গাড়িতে যমজ ৩ শিশুসন্তানকে নিয়ে রাস্তায় নেমেছেন এক অসহায় মা। তার সঙ্গে হাঁটছে আরেকটি শিশু। বয়স ৩ বছর ৬ মাস।  ৪ সন্তানের মা জান্নাত বেগমের সঙ্গে কথা হয় ঠাকুরগাঁও সদরে। মলিন পোশাক, চেহারায় বিষণ্নতা, দু’চোখে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন দু’মুঠো খাবারের সন্ধানে। ১৩ মাস বয়সী ৩ যমজ শিশু আব্দুল্লাহ, আমেনা ও আয়েশা। তাদের চেয়ে ৬ মাসের বড় মরিয়ম। অবুঝ ৪ সন্তানকে নিয়ে জীবনের অথৈ সাগর পাড়ি দিচ্ছেন জান্নাত বেগম। তিনি জানান, বছরপাঁচেক আগে ঢাকায় তার বিয়ে হয় হাবিলের সঙ্গে। প্রেমের বিয়ে। বিয়ের পর ঠাকুরগাঁও চলে আসেন স্বামীর সঙ্গে। তার বাবার বাড়ি ময়মনসিংহ জেলায়। শুরুর কিছুদিন সংসার ভালোই চলছিল। প্রথমে এক কন্যা সন্তানের পর যমজ ৩ সন্তানের মা হন জান্নাত বেগম। এরপরই তার জীবনে নেমে আসে দোজখ। সন্তান, স্ত্রীকে ছেড়ে চলে যান হাবিল।  এরপর থেকেই ৪ শিশুসন্তানকে নিয়ে বিপাকে পড়েন এই অসহায় মা। যেভাবেই হোক, সন্তানদের জন্য তিনি অনেক ভেবে বেঁচে থাকার একটা উপায় বের করেন। তিনি চলে যান কামারের দোকানে। তাদের বলে দুটি চাকা লাগানো একটি লোহার খাচা বানিয়ে নেন। সেই খাচার ভেতর ৩ শিশুকে নিয়ে বেরিয়ে পড়েন ভিক্ষাবৃত্তিতে। জান্নাত বেগম বলেন, তিন পোলা-মাইয়া নিয়া তো আর হাঁটা যায় না। তাই গাড়ি বানাইছি। বিভিন্ন সময় অনেকেই সন্তানদের কিনে নিতে লাখ লাখ টাকার প্রস্তাব দিছে। আমি রাজি হই নাই। সন্তানের প্রতি মায়ার কাছে হার মেনেছে টাকার লোভ। তারপরও জীবনযুদ্ধে হার মানেননি জান্নাত বেগম। তিনি বলেন, আমি সাহায্য তুলে দিনযাপন করছি। যা আপমানের, লজ্জার। কিন্তু এ ছাড়া আমার তো কোনো উপায় নাই। বাসাবাড়িতে কাজের প্রস্তাব পাইছি। কিন্তু ছোটো ছোটো বাচ্চা, কার কাছে রেখে যাব? ৭ হাজার টাকা খরচ করে খাঁচাসহ গাড়ি বানিয়েছেন জান্নাত বেগম। সন্তানদের এই খাঁচায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তোলেন। যদিও খুব বেশি সহযোগিতা তিনি পান না। ঘুরে বেশি পরিমাণে টাকা পাই না। সন্তানদের পুষ্টিকর খাবারও কিনে দিতে পারি না। অনেক সময় তো পেট ভরে খাবারও দিতে পারি না, বলেন জান্নাত বেগম।  রোকসানা পারভীন। জান্নাতের প্রতিবেশী। তিনি বলেন, যে কোনো নারীর পক্ষে এত ছোটো ছোটো ৪টি বাচ্চা লালন-পালন করা কষ্টকর। সেখানে তাকে লালন-পালনের পাশাপাশি উপার্জনের দায়িত্ব নিতে হচ্ছে। জান্নাতকে দেখলেই বোঝা যায় একটা মানুষ কতটা অসহায় হতে পারে। আরেক প্রতিবেশী শারমিন হাসান বলেন, অনেক সময় তার বাচ্চাদের কান্নার শব্দ শুনলে খারাপই লাগে। এত ছোটো ছোটো বাচ্চা! বিত্তশালীরা কত কত জায়গায় সাহায্য-সহযোগিতা করে, কিন্তু জান্নাতকে সাহায্য করতে সেভাবে কেউ এগিয়ে আসেনি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টা জানা ছিল না। আমি দ্রুত খোঁজখবর নেব।

Read moreDetails

সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জে টানা বৃষ্টিতে ডুবে গেলপৌর শহর পানিবন্দী ২ হাজার পরিবার  

                                                               এস. এম. সাইফুল ইসলাম কবির:বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের    বাগেরহাটের মোরেলগঞ্জে গত ৬দিনের টানা প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্ধী...

Read moreDetails

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সৌদি খেজুর চাষে সাফল্য!  খুলল সম্ভাবনার দ্বার

                     এস. এম. সাইফুল ইসলাম কবির:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের  রামপাল। যেখানের...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু   জসীমউদ্দীন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি   ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ রায় (৫) ও মহারানী রায় (৩) নামে সহোদর ভাই বোনের মর্মান্তিক...

Read moreDetails

বাগেরহাটে কাটাখালী বাসস্ট্যান্ড ও ব্রিজ ভয়াবহ ঝুঁকিতে, প্রাণঘাতী দুর্ঘটনার শঙ্কা   

                                                                                     এস. এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের খুলনা-মোংলা-ঢাকা মহাসড়কের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্থান কাটাখালী বাসস্ট্যান্ড এবং কাটাখালী ব্রিজ বর্তমানে ভয়াবহ...

Read moreDetails

উচ্ছেদের ৪৫ দিনের মাথায় আবারও গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে ফের বিশৃঙ্খলা  

এস. এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাট প্রায় দেড় মাস আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানে পিরোজপুর থেকে নওয়াপাড়া...

Read moreDetails

বাগেরহাটে বাঁশের দখলে মহাসড়ক, দুর্ঘটনার আশঙ্কা!প্রতিদিন লাখ টাকার বেচাকেনা, নেই কোনো পরিকল্পনা বা লাইসেন্স

এস. এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের চিতলমারীতে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন রাস্তার দুই পাশে মারাত্মক ঝুঁকিপূর্ণ ভাবে রেখে প্রতিদিন কয়েক হাজার বাঁশ...

Read moreDetails

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূল সহ দেশজুড়ে ভয়াবহ নদীভাঙন: নিঃস্ব হাজারো পরিবার

এস. এম. সাইফুল ইসলাম কবির:  বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূল  নদী ভাঙ্গন বাংলাদেশের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত...

Read moreDetails

চীনা নাগরিকের মোবাইল ছিনতাই হওয়ার ৫ ঘন্টার মধ্যে  উদ্বার, আটক ১ 

                                                                               এস. এম. সাইফুল ইসলাম কবির  : বাগেরহাটের মোংলা বন্দরের পৌর এলাকায় চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে...

Read moreDetails
Page 46 of 146 1 … 45 46 47 … 146

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.