জীবন আচার্য্য ( যশোর ) থেকে - যশোরের খাজুরায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নতুন...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করুন’ এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষর্থীরা। আজ দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে এই প্রতিবাদ মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় হয়ে কালিবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় দিয়ে ফিরে এসে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ করে। কণ্ঠে তাদের উচ্চারিত হয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিক্ষোভে শিক্ষার্থীরা দেশে আসংকাজন হারে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বেক প্রকাশ করে শ্লোগান দেয়। দেশের এই আইন শৃংখলার পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আসামীদের দ্রুত বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানায়। মিছিলে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
Read moreDetailsউজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রাসেল শেখ (৩০) ও মোঃ মমিন হোসেন (২৪) নামের...
Read moreDetailsউজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ছয়জন। নড়াইলে ডিবি...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দাবি করছেন, তিনি আটক এক আসামিকে সদর থানায় হস্তান্তর করেছেন। অথচ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলছেন, তারা এমন কোনো আসামি গ্রহণ করেননি। এ ঘটনায় পুলিশের স্বচ্ছতা ও দায়িত্ব পালন নিয়ে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে আটক করে ভূল্লী থানা পুলিশ। ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জানান, ওই দিন দুপুর ২টায় আটক ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কিন্তু (২১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে সদর থানার ওসি শহিদুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, ভূল্লী থানা আমাদের কাছে কোনো আসামি হস্তান্তর করেনি। আমরা এমন কাউকে আটকও করিনি। ভুল্লী থানার ওসির কথা বলতেই তিনি আরিফ নামে এক ব্যক্তি দেখিয়ে দেন কথা বলার জন্য। আরিফ কে এমন প্রশ্ন করাতেই তিনি উগ্র আচরণ করে মুঠোফোনের লাইন কেটে দেন। এই পরস্পরবিরোধী বক্তব্যে জনমনে প্রশ্ন উঠেছে- তাহলে আসামি গেল কোথায়? এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এর সঙ্গে রাতেই যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত রয়েছি। ওসির সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর কোনো মন্তব্য করেননি। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের রহস্যজনক নীরবতা। গোপন সূত্রের দাবি, মোহাম্মদ আলীকে আসলে সদর থানায় নেওয়া হয়েছিল। কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে গোপনে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগেও সদর থানায় এমন অভিযোগ উঠেছিল। একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক দিন ধরেই শুনছি, টাকা দিলেই আসামি ছাড়া যায়। এর আগেও এমন এক ঘটনায় এক এএসআইকে বদলি করা হয়েছিল। পুলিশের এমন ভূমিকা আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। অনেকেরই প্রশ্ন, আইনের শাসন কি কেবল দুর্বলদের জন্য? প্রভাবশালী হলে কি পুলিশও অসহায় হয়ে পড়ে? এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায়, পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও দুর্বল হয়ে পড়বে।
Read moreDetailsউৎসবের আমেজে ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসব পালন জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও: ঢাকঢোল, নাচ-গানে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজে পালিত হয়েছে গণতন্ত্র উৎসব। যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এ উৎসবটি অনুষ্ঠিত হয়। আজ সকালে শহরের পাবলিক ক্লাব মাঠে উৎসবটির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও বক্তৃতা দেন যুব উন্নয়ন ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মনসুর আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি জাকির মোস্তাফিজ মিলু। উৎসবের অংশ হিসেবে ৮টি স্টল প্রদর্শিত হয়, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, গণতন্ত্র রক্ষা, নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার সচেতনতা, নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ-তরুণীদের নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। ছেলে-মেয়ে বৈষম্য দূরীকরণের মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটার অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। এজন্য আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। জসীমউদ্দীন ইতি
Read moreDetailsলিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।টানা তৃতীয় বার জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে আলুতে লাভের বদলে দেনা পরিশোধ নিয়েই দুশ্চিন্তা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি দুই মাস আগেই বাজারে প্রতি কেজি আলুর দাম উঠেছিল ৭৫/৮০ টাকা...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জের মেয়ে একা আক্তার (চাঁদনী) সাইকেলিং প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাগেরহাট জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন।৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে বিজয়ী হয়ে তিনি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী। একা আক্তার চাঁদনীর সাফল্যে তার পরিবার, বিদ্যালয় এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। তিনি ভাইজোড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রমিজ শেখ ও সুমি বেগমের কন্যা এবং মোতালেব কমিশনারের নাতনি। তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিভার ফলেই তিনি সাইকেলিংয়ে জেলার সেরা হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রশংসার বন্যা বইছে, সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।বাগেরহাট জেলা শিক্ষা অফিসের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ফয়সার হোসেন দিপুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাঃ সাদেকুল ইসলাম সহকারী জেলা শিক্ষা অফিসার বাগেরহাট। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহমেদ কামরুল হাসান জেলা প্রশাসক বাগেরহাট। এসময় তিনি তার বক্তব্যে বলেন, এই প্রতিযোগিতায় কেউ প্রথম হবে কেউ দ্বিতীয় হবে। আমাদের গোটা জীবনটাই একটি রেস এখানে প্রতিদিনই আমাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। আজকের এই অভিজ্ঞতার আলোকে আগামীদিন গুলোতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। উক্ত অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, সুধীজনসহ ক্রীড়ামোদী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান তার সভাপতির বক্তব্যে বলেন, ক্রীড়ার পাশাপাশি লেখাপড়ায়ও আমাদের প্রতিযোগিতা করতে হবে। এসময় তিনি বিজয়ীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা আজ ১ম স্থান ও ২য় স্থান অধিকার করেছেনা তার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় যাতে বাগেরহাট জেলার সুনাম অক্ষুণ্ন থাকে এ ব্যাপারে সবাইকেই আন্তরিক হওয়ার আহ্বান রাখেন। আগামী ১৮ ফেব্রুয়ারি খুলনা জেলা স্কুল মাঠে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে বাগেরহাট জেলার প্রতিনিধিত্ব করবেন একা আক্তার। তার প্রশিক্ষক ও পরিবারের সদস্যরা আশাবাদী, তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জাতীয় পর্যায়ের টিকিট নিশ্চিত করবেন। একজন উদ্যমী ও প্রতিভাবান ক্রীড়াবিদ হিসেবে একা আক্তার চাঁদনীর এই সাফল্যে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ, এম, শহিদুল ইসলাম বলেন, "একা আক্তার চাঁদনীর এই অর্জন আমাদের গর্বিত করেছে। তার এই অগ্রযাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবাই তার জন্য শুভকামনা জানাই।" একা আক্তারের এই সাফল্যে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob