বিশ্বের ঐতিহ্যবাহী হযরত খানজাহান (রহ.) মাজারে ভক্তদের ঢল তিন দিনব্যাপী ‘খাঞ্জেলী মেলা শুরু  

                                                        এস.এম. সাইফুল ইসলাম কবির,খাঞ্জেলী মেলা থেকে ফিরে  :বাগেরহাটের প্রায় সাড়ে ছয়শ বছরের পুরানো বিশ্বের ঐতিহ্যবাহী  হযরত খানজাহান (রহ.) মাজারে...

Read moreDetails

মোরেলগঞ্জে লাখো মতুয়া ভক্তের মিলন মেলায় বিএনপি নেতা কাজী শিপন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৩ তম বারুনী স্নানোৎসব ঘিরে  মতুয়া...

Read moreDetails

হরিপুরে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। হরিপুর উপজেলা নিবাহী অফিসার আরিফুজ্জামান বলেন, দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Read moreDetails

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে দুর্ধর্ষ  ডাকাতদলের অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে  :বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাতদল করিম শরীফ বাহিনী কর্তৃক অপহরণকৃত ৬...

Read moreDetails

সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জে লাখো ভক্তের পদচারণায় মুখর লক্ষীখালী গোপাল চাঁদ মেলা,স্নান উৎসব

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৩...

Read moreDetails

সুন্দরবনে মধু আহরণ করতে গেলেন ৬ শতাধিক মৌয়ালী,মৌসুম শুরু হতে যাচ্ছে ৭ এপ্রিল 

                                                                                                                      এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে  : আগামী ৭ এপ্রিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন পূর্ব -পশ্চিম সুন্দরবনে বন...

Read moreDetails

কোরআনের একমাত্র আইন শান্তি এনে দিতে পারে ………….অধ্যক্ষ আব্দুল আলীম

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসী সহ বিশিষ্ট জনদের সাথে বাংলাদেশ জামায়াতে...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে এক যুবক, এক কিশোরী ও এক শিশু আত্মহত্যা করেছে। প্রথম আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল শনিবার (২২ মার্চ) রাতে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, রাজু আহমেদ দুই বছর আগে লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন তিনি। গতকাল শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান। আজ রবিবার (২৩ মার্চ) সকালে স্ত্রী রানী স্বামীকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন, রাজু ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’ দ্বিতীয় ঘটনাটি ঘটে সদর উপজেলার আকচা ইউনিয়নে। পূজা রানী (১৫) নামের এক কিশোরী নিজঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। তবে কী কারণে এই কিশোরী আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত নয় পরিবার। পুলিশ জানায়, কিশোরীর আত্মহত্যার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে। মা বকাবকি করায় অভিমানে আত্মহত্যা করেছে আসাদুল (১১) নামের এক শিশু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার  (২২ মার্চ) রাতে আসাদুল তার মায়ের কাছে খাবার চাইলে মা বকাঝকা করেন। এতে অভিমান করে সে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। আজ রবিবার (২৩ মার্চ) সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মায়ের সামান্য বকাঝকায় শিশুটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আরো তদন্ত করা হচ্ছে।

Read moreDetails

মোরেলগঞ্জে ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে ছাত্রদের বিক্ষোভ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে বাগেরহাটের  মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও...

Read moreDetails
Page 56 of 146 1 … 55 56 57 … 146

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.