শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

গাজীপুরের শ্রীপুর পৌরসভা-এর আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও ইসলামি চিন্তাবিদ পীরজাদা আলহাজ্ব...

Read moreDetails

জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান

  নিজস্ব প্রতিবেদক | ঢাকা বর্তমান সরকারের ক্ষমতায় আসার দুই মাস পূর্ণতার উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) জাতীয় প্রেসক্লাবের...

Read moreDetails

টাঙ্গাইল উৎসবমুখর পরিবেশে পর্তুগালে  কমিউনিটি’র বর্ণিল মিলনমেলা অনুষ্ঠিত 

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে পর্তুগালে প্রবাসী টাঙ্গাইলবাসীর উদ্যোগে জমকালো ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘টাঙ্গাইল কমিউনিটি ইন পুর্তগাল’...

Read moreDetails

তেল নেই, সেচ বন্ধ, দোহার-নবাবগঞ্জে কৃষিতে ত্রাহি অবস্থা

      শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার   ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট এখন কৃষকের ‘ভাতের হাড়িতে’ হানা দিয়েছে। ডিজেলের অভাবে ইরি-বোরো মৌসুমে সেচ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ায় এই অঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। পানির অভাবে ধান ক্ষেত ফেটে চৌচির হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। বর্তমানে দোহার-নবাবগঞ্জে ইরি-বোরো ধান পাকার শেষ সময় চলছে। এই মুহূর্তে ধানের ফলন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন সেচ অপরিহার্য। অথচ গত কয়েকদিন ধরে স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে ‘পেট্রোল বা ডিজেল নেই’ সাইনবোর্ড ঝুলতে থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ পাম্পগুলো বন্ধ থাকায় পানির অভাবে ধানের শিষ সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে, যা ফলনে ব্যাপক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। সেচ প্রকল্পের মালিক ও সাধারণ কৃষকরা ভোররাত থেকে ড্রাম ও বোতল নিয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো তেল পাচ্ছেন না। জয়মঙ্গলে দুটি ইরি প্রজেক্টের তৈয়ব আলী এবং স্থানীয় কৃষক মোহাম্মদ মানিক আক্ষেপ করে বলেন, “তেল নেই বলে আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাম্প চালাতে না পারলে কয়েক দিনের মধ্যে সব ধান মরে যাবে। এভাবে চলতে থাকলে মাঠেই ফসল নষ্ট হবে, আমাদের বিনিয়োগ করা সব টাকা ডোবায় যাবে।” এদিকে তেলের এই তীব্র সংকটের সুযোগ নিচ্ছে এক শ্রেণির অসাধু চক্র। অভিযোগ উঠেছে, ফিলিং স্টেশনে তেল না মিললেও গ্রাম পর্যায়ে চড়া দামে ডিজেল বিক্রি করছে শক্তিশালী সিন্ডিকেট। খুচরা বাজারে অতিরিক্ত দামে তেল কিনতে হওয়ায় ধান চাষের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গেছে। একদিকে জ্বালানি অভাব, অন্যদিকে অস্বাভাবিক দাম—এই দ্বিমুখী চাপে প্রান্তিক কৃষকরা এখন নিঃস্ব হওয়ার পথে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এই সংকট নিরসন করা না গেলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান উৎপাদন সম্ভব হবে না। সেচ ব্যবস্থার এই স্থবিরতা কেবল কৃষকের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং আগামী দিনে স্থানীয় চালের বাজারেও বড় ধরনের অস্থিরতা ও দাম বৃদ্ধির কারণ হতে পারে। কৃষক ও সেচ প্রকল্প মালিকদের দাবি, কৃষি কাজ ও দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় জরুরি ভিত্তিতে দোহার-নবাবগঞ্জ অঞ্চলে ডিজেলের সরবরাহ নিশ্চিত করা হোক। তা না হলে এই কৃষি বেল্টে ধানের উৎপাদনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

Read moreDetails

টাঙ্গাইলে বিশেষ অভিযানে  গ্রেফতার ৩৫, হেরোইন ও গাঁজা উদ্ধার। 

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪...

Read moreDetails

১৪৩৩ বঙ্গাব্দ বরণ: দোহারে প্রশাসনের উদ্যোগে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা

    শহীদুল ইসলাম শরীফ,  স্টাফ রিপোর্টার   আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার আহবানে ঢাকার দোহার উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে দোহারবাসী। মংগলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের সুরে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বাঙালির লোকজ ঐতিহ্য ফুটিয়ে তুলতে রঙিন মুখোশ, ঢোল-তবলা এবং বিভিন্ন প্রতিকৃতি প্রদর্শন করা হয়। আবালবৃদ্ধবনিতা রঙিন সাজে সজ্জিত হয়ে এই আনন্দ মিছিলে শামিল হন। শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশাখের এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার জয়পাড়া কলেজ মাঠের ঐতিহাসিক বটতলায় দিনব্যাপী বৈশাখী মেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উৎসবমুখর পরিবেশে এই মেলার শুভ উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম। গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্যের পসরা সাজিয়ে বসা এই মেলাটি স্থানীয়দের এক মিলনমেলায় পরিণত হয়। বিকেলে অতিথিবৃন্দের উপস্থিতিতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে, এতে উপস্থিত ছিলেন খন্দকার আবু আশফাক, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা-১ আসন, মোঃ মাঈদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দোহার, তাসফিক সিবগাত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি), দোহার, আবু বকর সিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি), দোহার থানা, আবুল হাশেম বেপারী, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল, শামীমা রাহিম শীলা, সভাপতি, ঢাকা জেলা মহিলা দল, মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক, দোহার উপজেলা বিএনপি, মোশারফ হোসেন, আহবায়ক, দোহার উপজেলা যুবদল, জহিরুল ইসলাম, সদস্য সচিব, দোহার উপজেলা যুবদল, আব্দুল কুদ্দুস, সভাপতি, জয়পাড়া বাজার সমিতি। এছাড়াও দোহার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ  স্থানীয় গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসবের মধ্য দিয়ে স্থানীয় জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

Read moreDetails

শোভাযাত্রা ও লোকজ আমেজে পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার আগামীকাল ১৪ এপ্রিল, বাঙালির চিরন্তন উৎসব পহেলা বৈশাখ। নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা জুড়ে এখন উৎসবের আমেজ। "এসো হে বৈশাখ এসো এসো"—সুরে নতুন সূর্যকে স্বাগত জানাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উদযাপনে নেওয়া হয়েছে বর্ণিল প্রস্তুতি। প্রতিটি উপজেলাতেই উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘শোভাযাত্রা’। সকাল থেকেই স্ব-স্ব উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য এই শোভাযাত্রা। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে শোভাযাত্রায় স্থান পাবে বিভিন্ন বড় আকৃতির লোকজ প্রতিকৃতি, গ্রামীণ পালকি এবং ঢোল-তবলাসহ নানা বাদ্যযন্ত্রের প্রদর্শনী। শোভাযাত্রাগুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম বা স্থানীয় খোলা মাঠে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করবেন। এছাড়া গ্রামবাংলার চিরাচরিত বৈশাখী মেলার আয়োজনও থাকছে বিভিন্ন এলাকায়। মাটির তৈরি তৈজসপত্র, খেলনা ও মিষ্টি-মণ্ডার পসরা নিয়ে বসবে এই মেলাগুলো। উৎসবকে নির্বিঘ্ন করতে তিন উপজেলাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি নজরদারির পাশাপাশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে, নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার এই তিন উপজেলার মানুষ এখন মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসবে এই পহেলা বৈশাখ, এমনই প্রত্যাশা এলাকাবাসীর।

Read moreDetails

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর শুভ জন্মদিন উপলক্ষে  “মোজো বৈশাখী কনসার্ট

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর শুভ জন্মদিন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মোজো বৈশাখী কনসার্ট”। জিরো...

Read moreDetails

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার, গ্রেফতার ১৪ জন

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার, গ্রেফতার ১৪ জন মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযান...

Read moreDetails

দোহারে ‘পারিবারিক রাজনৈতিক বীমা’ ও হাইব্রিড নেতাদের দাপট

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার ঢাকার দোহার উপজেলায় রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পাল্টে গেছে তৃণমূল রাজনীতির সমীকরণ। আদর্শিক রাজনীতির...

Read moreDetails
Page 15 of 176 1 14 15 16 176

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.