বিভাগ সমূহ

রুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে মধ্যরাতে মুখোমুখি ছাত্রদল-শিক্ষার্থীরা, বিক্ষোভ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে মধ্যরাতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি...

Read moreDetails

গাইবান্ধায় বজ্রপাতে দুই শিশুসহ নিহত ৪

রংপুর বিভাগীয় প্রতিনিধি:গাইবান্ধায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আজ ২৬ এপ্রিল রবিবার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি...

Read moreDetails

রংপুরে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে জ্যেষ্ঠ সাংবাদিক ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এর সভাপতি সালেকুজ্জামান সালেকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে...

Read moreDetails

বৃষ্টি হলেই রংপুর রেল স্টেশনের প্ল্যাটফমে যাত্রীদের ভোগান্তি

রংপুর বিভাগীয় প্রতিনিধি: ট্রেনে চড়ে কোথাও যাওয়ার জন্য প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করে যাত্রীরা। তবে অপেক্ষার ওই সময়টাতে বৃষ্টি হলেই মুশকিল।...

Read moreDetails

সুন্দরগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি মাজেদুর রহমান

রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় কঞ্চিবাড়ী ইউনিয়নের ছিলামনিহাট থেকে মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৪০০ মিটার...

Read moreDetails

দুটি সন্তানের একটি বৈধ এবং আরেকটিকে অবৈধ চিহ্নিত করার টালবাহানা করছে বিএনপি, এমপি রায়হান সিরাজী

রংপুর বিভাগীয় প্রতিনিধি: নির্বাচনের মধ্যদিয়ে জন্ম নেওয়া দুটি সন্তানের একটিকে বিএনপি বৈধ এবং আরেকটিকে অবৈধ চিহ্নিত করার টালবাহানা করছে বলে...

Read moreDetails

বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে প্রাণ গেল শিশুর    

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ব্যাটারিচালিত অটো ভ্যানের নিচে চাপা পড়ে সাফিদ লস্কর নামে সাড়ে...

Read moreDetails

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যশোরে প্রস্তুতির দৌড়ঝাঁপ, শেষ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে

জীবন আচার্য্য জেলা প্রতিনিধি (যশোর): প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরে এখন চরম কর্মব্যস্ততা বিরাজ করছে। জনসভাকে সফল করতে প্রশাসন, জেলা বিএনপি...

Read moreDetails

চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই

সংবাদ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বিভাগে স্থানীয় পর্যায়ে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করতে চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।...

Read moreDetails

বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ

  দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের সাবেক হুইপ ইকবালুর রহিমের ভাই পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখানো বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ এর বিরুদ্ধে ঘুস, দূনীর্তি, সেচ্ছাচারিতা, বদরাগী, অসদাচরণ ও শিক্ষকদের অবমুল্যায়ন সহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে গত ১৬ এপ্রিল উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী বরাবরে প্রদান করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আবেদনের অনুলিপি শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরেও প্রেরণ করা হয়েছে। নিয়োগ বানিজ্যর বিরুদ্ধে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তার বদলী সহ আইনগত শাস্তি দাবী এবং দুদকের দৃষ্টি আকর্ষন করেন ভুক্তভুগিরা।   অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তির জন্য ফাইল প্রেরণ করলে টাকা ছাড়া কোন ফাইল প্রেরণ করেন না। তার চরম দুর্ব্যবহারের কারণে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল আখতার ২০২৪ সালে অফিস থেকে স্বেচ্ছায় বদলী গ্রহণ করে পার্বতীপুর উপজেলায় যোগদান করেন এবং তিনি অপমান সহ্য করতে না পেরে পরবর্তীতে মারাত্মক অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। কিছুদিন পূর্বে ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরা রায় (নন এমপিও শিক্ষক) কম্পিউটার বিষয়ক ব্যানবেইস প্রশিক্ষণ গ্রহণ করতে আসলে তাঁকে চরম অপমান করে সকলের সম্মুখে ট্রেনিং সেন্টার হতে বের করে দেন। অপমান সহ্য করতে না পেরে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি উপজেলার সকল শিক্ষক প্রতিবাদ করে উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানানো হলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে পরিস্থিতি শান্ত করেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ক্ষমা চায়।  ২০২২ সালে বীরগঞ্জ উপজেলার ১০ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যোগ্যতার ভিত্তিতে এমপিও ভুক্তি লাভ করে। এসকল বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিটি এমপিও ফাইল প্রেরণে বারবার মোটা অংকের টাকা আদায় করেন, অন্যথায় ফাইল ফেরত দেন, ছুড়ে ফেলেন। অসদাচরণে শিক্ষা অফিসের স্টাফ, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, কর্মচারী চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে। অনতি বিলম্বে উপরোক্ত বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতি যে কোন সময় ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে। বদলী সহ আইনগত শাস্তি দাবী এবং দুদকের দৃষ্টি আকর্ষন করেন ভুক্তভুগিরা।   এ ব্যপারে আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানায়, দিনাজপুর সদর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা জুলফিকার আলী শাহ ২০২৩ সালের ২০ মার্চ বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন। যোগদানের পর হতে তিনি নিজেকে আওয়ামীলীগ সরকারের সাবেক হুইপ ও দিনাজপুর-৩ সদর আসনের এমপি ইকবালুর রহিমের ভাই পরিচয় দিয়ে (হুইপ ইকবালুর রহিমের ভাই পরিচয়ে একই এলাকা জালালপুরে বাড়ী ও আত্নীয় হওয়ার সুবাদে) যে কোন অপরাধ পাড় পেয়ে যেতো। সে সময় শতগ্রাম ইউনিয়নের বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিয়োগের অনিয়মের ঘটনায় এলাকাবাসী ঘাড় ধাক্কা দিয়ে লাঞ্চিত করে অফিসে অবরুদ্ধ করে রাখে। এমপি ইকবালুর রহিমের সুপারিশে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার আওয়ামীলীগের দসর ফজলে এলাহী তাকে উদ্ধার করে নিয়ে গেলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে পারেনি সাবেক হুইপ এর কারনে। আওয়ামীলীগ সরকারের পতনের পরে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী সহ তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব তৈরী করে প্রধান শিক্ষকদের সাথে অসদাচরন, লাঞ্চিত করে সাসপেন্ডের হুমকি দিয়ে বিদ্যালয়ে ত্রাস সৃষ্টি করে। বিশেষ করে আওয়ামীলীগ মনা ও হিন্দু সনাতন ধর্মীয় প্রধান শিক্ষকদের সাথে। তৎকালীন নির্বাহী অফিসার ফজলে এলাহী ও শিক্ষা অফিসার জোক সাজশে মোটা অংকের টাকার বিনিময়ে প্রধান শিক্ষকদের সরিয়ে ৩/৪ নং শিক্ষকদের প্রধানের দায়িত্ব দেওয়ার মত ঘোটনাও রয়েছে।   বীরগঞ্জ জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমাউল হুসনা অভিযোগ করেন, ২০২২ সালে এমপিওভূক্ত হওয়া বীরগঞ্জ উপজেলার ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তার বিদ্যালয়টিও ছিল। বিদ্যালয়টির আভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে শিক্ষকগণের দুই ধাপে বিল ধরানোর ফাইল পাঠানো হয়। প্রথম ধাপে চার জন শিক্ষকের বিল ধরানো হয়। পরে তার ও একজন পরিচ্ছন্নতা কর্মীর বিল ধরানোর ফাইল পাঠানোর জন্য  তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহকে দ্ইু লাখ ঘুষ প্রদান করেন। এছাড়াও খরচ হিসেবে আরও কয়েক হাজার টাকা দেন। ২৮-১০-২০২৪ইং তারিখে জুলফিকার আলী শাহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সকল কাগজপত্র যাচাই অন্তে সঠিক বলে প্রত্যয়ণপত্র দেন। কিন্তু পরে নানাবিধ কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাইল ফেরত পাঠান। প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের এমপিওভূক্তির বিল নিয়মিত হলেও অদ্যাবধি আসমাউল হুসনার ফাইল পাঠানোই হয়নি।   উপজেলার ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান, কিছুদিন পূর্বে তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরা রায় (নন এমপিও শিক্ষক) কম্পিউটার বিষয়ক ব্যানবেইস প্রশিক্ষণ গ্রহণ করতে আসলে তাকে প্রশিক্ষণরত অবস্থায় সকলের সম্মুখে অপমান করে ট্রেনিং সেন্টার হতে বের করে দেন। এতে করে তিনি মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি জানাজানি হলে উপজেলার সকল শিক্ষক প্রতিবাদ করে উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানালে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে পরিস্থিতি শান্ত করেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাটির জন্য ক্ষমা চান।   প্রাণনগর আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, উনি ( ...

Read moreDetails
Page 176 of 1757 1 … 175 176 177 … 1,757

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.