জীবন আচার্য্য জেলা প্রতিনিধি (যশোর): প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরে এখন চরম কর্মব্যস্ততা বিরাজ করছে। জনসভাকে সফল করতে প্রশাসন, জেলা বিএনপি...
Read moreDetailsসংবাদ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বিভাগে স্থানীয় পর্যায়ে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করতে চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।...
Read moreDetailsদিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের সাবেক হুইপ ইকবালুর রহিমের ভাই পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখানো বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ এর বিরুদ্ধে ঘুস, দূনীর্তি, সেচ্ছাচারিতা, বদরাগী, অসদাচরণ ও শিক্ষকদের অবমুল্যায়ন সহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে গত ১৬ এপ্রিল উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী বরাবরে প্রদান করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আবেদনের অনুলিপি শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরেও প্রেরণ করা হয়েছে। নিয়োগ বানিজ্যর বিরুদ্ধে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তার বদলী সহ আইনগত শাস্তি দাবী এবং দুদকের দৃষ্টি আকর্ষন করেন ভুক্তভুগিরা। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তির জন্য ফাইল প্রেরণ করলে টাকা ছাড়া কোন ফাইল প্রেরণ করেন না। তার চরম দুর্ব্যবহারের কারণে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল আখতার ২০২৪ সালে অফিস থেকে স্বেচ্ছায় বদলী গ্রহণ করে পার্বতীপুর উপজেলায় যোগদান করেন এবং তিনি অপমান সহ্য করতে না পেরে পরবর্তীতে মারাত্মক অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। কিছুদিন পূর্বে ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরা রায় (নন এমপিও শিক্ষক) কম্পিউটার বিষয়ক ব্যানবেইস প্রশিক্ষণ গ্রহণ করতে আসলে তাঁকে চরম অপমান করে সকলের সম্মুখে ট্রেনিং সেন্টার হতে বের করে দেন। অপমান সহ্য করতে না পেরে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি উপজেলার সকল শিক্ষক প্রতিবাদ করে উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানানো হলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে পরিস্থিতি শান্ত করেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ক্ষমা চায়। ২০২২ সালে বীরগঞ্জ উপজেলার ১০ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যোগ্যতার ভিত্তিতে এমপিও ভুক্তি লাভ করে। এসকল বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিটি এমপিও ফাইল প্রেরণে বারবার মোটা অংকের টাকা আদায় করেন, অন্যথায় ফাইল ফেরত দেন, ছুড়ে ফেলেন। অসদাচরণে শিক্ষা অফিসের স্টাফ, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, কর্মচারী চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে। অনতি বিলম্বে উপরোক্ত বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতি যে কোন সময় ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে। বদলী সহ আইনগত শাস্তি দাবী এবং দুদকের দৃষ্টি আকর্ষন করেন ভুক্তভুগিরা। এ ব্যপারে আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানায়, দিনাজপুর সদর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা জুলফিকার আলী শাহ ২০২৩ সালের ২০ মার্চ বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন। যোগদানের পর হতে তিনি নিজেকে আওয়ামীলীগ সরকারের সাবেক হুইপ ও দিনাজপুর-৩ সদর আসনের এমপি ইকবালুর রহিমের ভাই পরিচয় দিয়ে (হুইপ ইকবালুর রহিমের ভাই পরিচয়ে একই এলাকা জালালপুরে বাড়ী ও আত্নীয় হওয়ার সুবাদে) যে কোন অপরাধ পাড় পেয়ে যেতো। সে সময় শতগ্রাম ইউনিয়নের বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিয়োগের অনিয়মের ঘটনায় এলাকাবাসী ঘাড় ধাক্কা দিয়ে লাঞ্চিত করে অফিসে অবরুদ্ধ করে রাখে। এমপি ইকবালুর রহিমের সুপারিশে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার আওয়ামীলীগের দসর ফজলে এলাহী তাকে উদ্ধার করে নিয়ে গেলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে পারেনি সাবেক হুইপ এর কারনে। আওয়ামীলীগ সরকারের পতনের পরে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী সহ তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব তৈরী করে প্রধান শিক্ষকদের সাথে অসদাচরন, লাঞ্চিত করে সাসপেন্ডের হুমকি দিয়ে বিদ্যালয়ে ত্রাস সৃষ্টি করে। বিশেষ করে আওয়ামীলীগ মনা ও হিন্দু সনাতন ধর্মীয় প্রধান শিক্ষকদের সাথে। তৎকালীন নির্বাহী অফিসার ফজলে এলাহী ও শিক্ষা অফিসার জোক সাজশে মোটা অংকের টাকার বিনিময়ে প্রধান শিক্ষকদের সরিয়ে ৩/৪ নং শিক্ষকদের প্রধানের দায়িত্ব দেওয়ার মত ঘোটনাও রয়েছে। বীরগঞ্জ জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমাউল হুসনা অভিযোগ করেন, ২০২২ সালে এমপিওভূক্ত হওয়া বীরগঞ্জ উপজেলার ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তার বিদ্যালয়টিও ছিল। বিদ্যালয়টির আভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে শিক্ষকগণের দুই ধাপে বিল ধরানোর ফাইল পাঠানো হয়। প্রথম ধাপে চার জন শিক্ষকের বিল ধরানো হয়। পরে তার ও একজন পরিচ্ছন্নতা কর্মীর বিল ধরানোর ফাইল পাঠানোর জন্য তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহকে দ্ইু লাখ ঘুষ প্রদান করেন। এছাড়াও খরচ হিসেবে আরও কয়েক হাজার টাকা দেন। ২৮-১০-২০২৪ইং তারিখে জুলফিকার আলী শাহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সকল কাগজপত্র যাচাই অন্তে সঠিক বলে প্রত্যয়ণপত্র দেন। কিন্তু পরে নানাবিধ কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাইল ফেরত পাঠান। প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের এমপিওভূক্তির বিল নিয়মিত হলেও অদ্যাবধি আসমাউল হুসনার ফাইল পাঠানোই হয়নি। উপজেলার ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান, কিছুদিন পূর্বে তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরা রায় (নন এমপিও শিক্ষক) কম্পিউটার বিষয়ক ব্যানবেইস প্রশিক্ষণ গ্রহণ করতে আসলে তাকে প্রশিক্ষণরত অবস্থায় সকলের সম্মুখে অপমান করে ট্রেনিং সেন্টার হতে বের করে দেন। এতে করে তিনি মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি জানাজানি হলে উপজেলার সকল শিক্ষক প্রতিবাদ করে উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানালে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে পরিস্থিতি শান্ত করেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাটির জন্য ক্ষমা চান। প্রাণনগর আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, উনি ( ...
Read moreDetailsআলিফ হোসেন,তানোরঃ রাজশাহী অঞ্চলে টানা তাপপ্রবাহ ও বৃষ্টির অভাবে মৌসুমের রসালো ফল আমের বাগানগুলোতে দেখা দিয়েছে বিরূপ প্রভাব। মাটিতে আর্দ্রতা...
Read moreDetailsস্টাফ রিপোর্টার \ ২৬ এপ্রিল রবিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী বালুবাড়ী, দিনাজপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন...
Read moreDetailsলিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে জেগে উঠা যমুনার চরে জলবায়ু পরিবর্তনের বিরূপ...
Read moreDetailsবিশেষ সংবাদদাতা : ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিরাজ করছে গণতান্ত্রিক পরিবেশ। এরই মাঝে...
Read moreDetailsবরিশাল : বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির সময় খোকন হাওলাদার নামের...
Read moreDetailsসঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদী পারাপারের খেয়া নৌকায় বসা নিয়ে তর্কে জেরে সহযাত্রী এলেম...
Read moreDetailsরুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob