বিভাগ সমূহ

চেয়ারম্যানকে বিএনপি নেতার আল্টিমেটাম, ইউনিয়ন পরিষদে তালা

চেয়ারম্যানকে বিএনপি নেতার আল্টিমেটাম, ইউনিয়ন পরিষদে তালা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার আগে ওই ইউপি চেয়ারম্যান ফইজুলকে চেয়ার ছাড়তে সাত দিনের আল্টিমেটাম দেন বিএনপির এক নেতা। স্থানীয় ও গ্রাম পুলিশের ভাষ্য, এই আল্টিমেটামের পর বিএনপির নেতাকর্মীরাই তালা ঝুলিয়েছেন। সবশেষ গ্রাম পুলিশের মাধ্যমে সেই তালা ভেঙে দিয়েছে প্রশাসন। রোববার (১৭ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিস ত্যাগ করার পর সেখানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা জানান, রোববার অফিস করেছিলেন ফাইজুল চেয়ারম্যান। দুপুরের দিকে তিনি অফিস ত্যাগ করে। এরপর একদল লোক এসে অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এ সময় তিনি ইউপি পরিষদে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্যদের তালা ভাঙতে নির্দেশ দেন।  এ ঘটনার আগে ও পরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাম পুলিশের সুবেদার খাদেমুল ইসলাম বলেন, রোববার দুপুরের পর এক দেড়শ’লোক  এসে চেয়ারম্যানের অফিসে তালা দেয়। যারা এসেছিলেন তারা  বিএনপির স্থানীয় নেতাকর্মী। সম্প্রতি সময়ে ইউপি চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে চেয়ার ছাড়ার জন্য সাতদিনের সময় দেন ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ। এ সময় তিনি যুবদলকে ইউপি কার্যালয় ঘেরওয়ের নির্দেশ দেন।  পরে এমন বার্তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটলো। তবে তালা দেওয়ার ঘটনায় বিএনপি কেউ জড়িত নয় বলে দাবি করেছেন বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাহফুজার রহমান। তিনি বলেন, বিএনপির কেউ চেয়ারম্যানে কার্যালয়ে তালা দেয় নি। বরং আওয়ামী লীগের দোসর ওই চেয়ারম্যানের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনগণ এমনটা করেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পরিষদে এসে দেখি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়া। তবে নির্দিষ্ট করে কে বা কারা তালা দিয়েছে তা কেউ বলতে পারছেন না। স্থানীয়রা ও পরিষদের মেম্বাররা কর্মরত ওই চেয়ারম্যানের নামে কিছু অভিযোগ করেছেন। আমরা অভিযোগের সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেব। চেয়ারম্যান দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে তিনি আগের মতো পরিষদের কার্যক্রম চলিয়ে যাবেন। আমরা মূলত সাধারণ জণগণের বিষয়টি গুরুত্ব দেব। জনগণ যাতে নির্বিঘ্নে সেবা পাই

Read moreDetails

ডোমারের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দুই দোকানীকে জরিমানা 

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষন ও বিপনন এবং বাসি খাবার দীর্ঘদিন...

Read moreDetails

খুনীদের বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন রাজাপুর থানা থেকে হত্যার শিকার আবুল বাসারের মোবাইল উধাও, মামলা তুলে নিতে ১০ লাখ টাকার অফার দিলেন তদন্ত কর্মকর্তা!

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাউথপুরের আলোচিত আবুল বাশার হত্যা মামলার মূল আলমত ভিকটিমের ব্যবহৃত মোবাইল মামলার আইও...

Read moreDetails

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা...

Read moreDetails

সুন্দরবনের উপকূলে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন   

                                                         এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য...

Read moreDetails

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।...

Read moreDetails

বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্স ভবনের ছাদের বিম ভেঙ্গে পড়ার আশঙ্কা! রুগির আগেই ঝুকিপূর্ণ ভবনের চিকিৎসা প্রয়োজন!!

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের ছাদের বিম ভেঙ্গে পড়ার আশঙ্কা, চিকিৎসা নিতে আসা...

Read moreDetails

‎মিরসরাইয়ে দেড় হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

‎মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‎চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এমরান হোসেন শামীমের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং...

Read moreDetails

এলেঙ্গায় মানব পাচারকারীও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ 

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) টাঙ্গাইলের এলেঙ্গায় মানব পাচারকারী, এনজিও ব্যবসায়ী, চাঁদাবাজ, প্রতারক ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত...

Read moreDetails

ফরিদপুরের শিক্ষকদের নানা আয়োজনেরাজকীয়বিদায়

    আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে নানা আয়োজনে ও ফুল সজ্জিত গাড়িতে দুই শিক্ষক ও এক অফিস...

Read moreDetails
Page 446 of 1780 1 … 445 446 447 … 1,780

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.