বিভাগ সমূহ

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্টেন্ট ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনার উপ পরিচালক তাহাসিন মুনাবীল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তি ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করে। ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। ঘুষ চাওয়ার বিষয়টি তিনি দুদককে জানালে এই অভিযান পরিচালিত হয়। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মো. ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ঘুষ গ্রহণের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলেন,“দীর্ঘদিন ধরে অফিসে ঘুষ ও দুর্নীতির নানা অভিযোগ ছিল, যা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে।” স্থানীয়রা দুদকের এই অভিযানের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতিবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। উপ পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন,“এটা আমাদের নতুন কমিশনের প্রথম অভিযান। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমাদের একটি গোপন টিম ওই এলাকায় অবস্থান নেন। এক ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিবে বলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান। পরবর্তীতে আজকে দুপুরে টাকা নিতে এলে তাকে আমরা হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” উল্লেখ্য, এর আগেও ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তবে এটি প্রথমবারের মতো সরাসরি অভিযানের মাধ্যমে প্রমাণিত হলো

Read moreDetails

গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় তরুণ সমাজসেবক সার্জেন্ট মাহামুদুল...

Read moreDetails

নাটোরের বড়াইগ্রামে ভুতুড়ে কৃষি মেলা, লক্ষ টাকা গচ্চা!

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে ৩দিনব্যাপী কৃষি মেলা। তবে এই কৃষি মেলায় কৃষকদের সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচেতন মহলের...

Read moreDetails

পত্নীতলায় পৃথক পৃথক অভিযানে ভুয়া ডাক্তার আটক জেল ও এক লক্ষ টাকা জরিমানা আদায়

স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে নওগাঁর পত্নীতলায়...

Read moreDetails

রাজাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা, গণঅভ্যুন্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা

ঝালকাঠি প্রতিনিধি জুলাই বিপ্লব ও গণঅভ্যুন্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠিতে দোয়া...

Read moreDetails

রাজাপুরে সদস্যদের ভয়ভীতি হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি হুমকি ও তাদের নামে অপপ্রচারের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির...

Read moreDetails

আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি ‘সীতাতলার মেলা শুরু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাইয়ের জামগ্রামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহি শীতাতলার মেলা। উপজেলার...

Read moreDetails

মিরসরাইয়ে বিএনপি-যুবদল অনুসারীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল নেতা নিহত, মামলা দায়ের; গ্রেফতার ৪

ছবি সংযুক্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারে শিল্প ও বাণিজ্য...

Read moreDetails

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....

Read moreDetails

সাপাহারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার ছয়টি ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা...

Read moreDetails
Page 615 of 1790 1 … 614 615 616 … 1,790

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.