মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে ভূঞাপুর উপজেলার পৌর এলাকার বিভিন্ন পুজা...
Read moreDetailsপাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নিরাপত্তার...
Read moreDetailsজনগণের হয়ে কাজ করতে চাই-ঠাকুরগাঁও জেলা প্রশাসক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি : কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়, জনগণের হয়ে কাজ করতে চান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, যেহেতু জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, চাকরিজীবনের শেষ দিন পর্যন্ত তাদের হয়ে কাজ করতে চাই। ছাত্রজনতার অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এ নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আর বলেন, অতীতকে ভুলে গিয়ে নতুন করে ঠাকুরগাঁও জেলাকে ঢেলে সাজানো হবে। জেলাটির যানজট সমস্যা, বাজার সিন্ডিকেট, মুখ থুবড়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফেরানো, মাদক নির্মুল সহ সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করতে চায় জেলা প্রশাসন। এজন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। এ সময় স্কুল-কলেজ চলাকালীন সময়ে কঠিন বাণিজ্য বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এর সভাপতিতে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ, আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালমেঘ রমজান আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহহিল বাকী, সাংবাদিক হারুন ওর রশিদ প্রমুখ এতে বক্তব্য দেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। একদিন বিকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা চারুল ইউনিয়নের লাহিড়ী বাজারের একটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।
Read moreDetailsরুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক গেটের সামনে ১৩ গ্রামের ক্ষতিপুরনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন গ্রামবাসীরা। আগামী...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করে সড়ক অবরোধ করে। মঙ্গলবার (৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারধরের পর এ ঘটনা ঘটে। আফাজ উদ্দিন ও তার দল মোলানী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ে প্রধান শিক্ষক ফজলুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন প্রধান শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে মারধর করে তারা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজপথে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ডে লিখে স্লোগান দিতে থাকে। হামলার শিকার ফজলুল বলেন, আমি স্কুলে প্রবেশ করলে আফাজ ও তার দল হঠাৎ এসে আমার পথ আটকে দেয়। একসময় সে আমাকে মারধর শুরু করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া সত্যিই নিন্দনীয়। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। জসীমউদ্দীন ইতি
Read moreDetailsহরিপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত, একজন আহত জসিমউদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত ও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। গত ৮ অক্টোবর দুপুরে উপজেলার চৌরঙ্গী হরিপুর মহাসড়কের পাহাড়গাঁও জুমা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থায়ী সূত্রে জানা যায়, দামোল মালিপাড়া গ্রামের রফিকুল মোটরসাইকেলটি পাকা সড়কে ওঠার সময় হরিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জহিরুল পরিবহনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রী নিহত হয়। আর রফিকুল গুরুতর আহত হলে, খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
Read moreDetailsডেস্ক রিপোর্ট রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মহানগরীসহ জেলার ১২৩ পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮...
Read moreDetailsএস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে বদলির দুই বছর পার হলেও সরকারি কোয়ার্টার না ছাড়ার অভিযোগ উঠেছে এলজিইডির তৎকালীন কার্যসহকারী আবু সাঈদ মো. করিম ও সার্ভেয়ার মফিজুর রহমানের বিরুদ্ধে। এছাড়াও মাসের পর মাস বিনা ভাড়ায় থাকাসহ দিচ্ছেন না বিদ্যুৎ বিল। কোয়ার্টারে প্রায় ৮ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। সূত্র মতে, এলজিইডির কার্যসহকারী আবু সাঈদ মো: করিম ঠাকুরগাঁও সদর থেকে প্রায় ৩ বছর আগে বদলি হয়েছেন দিনাজপুর জেলায় এবং সার্ভেয়ার মফিজুর রহমান প্রায় ২ বছর আগে বদলি হয়েছেন পঞ্চগড় জেলায়। অন্য জেলায় বদলি হওয়া সত্ত্বেও তারা সরকারি কোয়ার্টারের ঘর নিজ দখলে রেখেছেন। কর্তৃপক্ষের বারবার নোটিশের পরেও কোনভাবেই ছাড়ছেন না ঘরগুলো। এমতাবস্থায় বেকাদায় পড়েছে উপজেলা কর্তৃপক্ষ। কোয়ার্টার বরাদ্দ-সংক্রান্ত তথ্য অনুসন্ধানে দেখা গেছে, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বাসভবন বাদে পাথরাজ, শুক, সেনুয়া ও টাংগন নামে ১৪টি দ্বিতলা বিশিষ্ট ভবন রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ভবনগুলোতে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বাসা ভাড়া সহ বিদ্যুৎ বিল পরিশোধ না করার অভিযোগও রয়েছে। সরকারি কোয়ার্টারে তালিকায় রয়েছেন সদর উপজেলার এলজিউডির কার্যসহকারী আবু সাঈদ মো. করিম, উপজেলা কৃষি অফিসের গার্ড বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী মঞ্জুরুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস সহায়ক রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস সহকারী সফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব চন্দ্র রায়, উপজেলা নির্বাহী কার্যালয়ের সিএ কাম-উচ্চমান সহকারী রেবা খাতুন, উপজেলা এলজিউডির সার্ভেয়ার মফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মুন্না, বিআরডিবির জুনিয়র অফিসার (হিসাব) আবদুল হাই আল হাদী ও যুব উন্নয়ন কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর জহির রায়হান। প্রতিমাসে বাসা ভাড়া ৩ হাজার টাকা হলেও নিয়মিত কেউ ভাড়া পরিশোধ করেন না। এর পাশাপাশি বিদ্যুৎ বিল বকেয়াও রয়েছে প্রায় ৮ লক্ষ টাকা। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর নির্বাহী প্রকৌশলী (অতিঃ দাঃ) মোঃ সিরাজুল ইসলাম বলেন, সদর উপজেলার সরকারি কোয়ার্টারের বিদ্যুৎ বিল বকেয়ার ব্যাপারে ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করা হয় বা নোটিশ করা হয়। বকেয়া আছে কিনা আমি দেখে বলতে পারবো। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা অফিসে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা বলেন, নিয়ম অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলা বদলি হলে সে আগের কোয়ার্টারে থাকতে পারবে না। অনেকবার বলার পরেও ওই দুইজন কর্মকর্তা ঘরগুলো প্রায় ৩ বছর ধরে জোরজোবরদখল করে আছেন। এক্ষেত্রে অনেক কর্মচারীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে ঠিকমতো বাসা ভাড়া দেয় না অন্যদিকে লক্ষ লক্ষ টাকা বকেয়া রেখেছে বিদ্যুৎ বিল। অভিযোগ করে তারা আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মুন্না দীর্ঘদিন যাবত যে কোয়ার্টারে বাস করছেন সেটি নিয়ম নীতির বাইরে। এছাড়াও অনেকেই বিভিন্ন হাঁস-মুরগীসহ বিভিন্ন পশু-পাখি পালন করে যা সম্পূর্ণ অবৈধ। সরকারি নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা। ঘর না ছাড়ার প্রসঙ্গে আবু সাঈদ মো. করিম এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার গিন্নির সাথে যোগাযোগ করার কথা বলেন। অন্যদিকে মফিজুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেলায়েত হোসেন জানান, বদলি হওয়ার পর থেকেই তাদের একাধিকবার নোটিশসহ চূড়ান্ত নোটিশ দেওয়ার পরেও তারা ঘর ছাড়ছেন না। জসীমউদ্দীন ইতি
Read moreDetailsগোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের সাথে ডোমার উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob