মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৬ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর উদ্যোগে প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন- টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং...
Read moreDetailsদুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সিঙ্গেল ডিজিট স্টুডেন্টস...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অবৈধ জমি দখল, মাদক প্রতিরোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক, শিক্ষা ও হাসপাতালের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা তুলে ধরেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। নিয়মের বাইরে কেউ কাজ করলে তাকে কোন প্রকার প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী (রাজস্ব), উপ পরিচালক সরদার মোস্তফা শাহিন (স্থানীয় সরকার ভারপ্রাপ্ত) সহ অন্যান্যরা। জসীমউদ্দীন ইতি
Read moreDetailsঠাকুরগাঁওয়ে ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি টাকা লুটপাটের অভিযোগ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বেসরকারি এতিমখানায় অধিকাংশ ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অধিকাংশ ছাত্র-ছাত্রীর মা-বাবা থাকলেও পিতার মৃত সনদ দেখিয়ে মাদ্রাসার ছাত্রদের এতিম পরিচয়ে সমাজ সেবা অধিদপ্তর কর্তাদের যোগসাজশে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হরিলুট করছে বলে অভিভাবকদের অভিযোগ। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলায় ১৯টি বেসরকারি এতিমখানা রয়েছে। তার মধ্যে অভিযোগ উঠেছে রানীশংকৈল উপজেলা থেকে প্রায় ৫কি:মি পশ্চিম উত্তর ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং কর্তৃপক্ষ এতিমের ভুয়া মৃত্যুর সনদ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাট করছে এমন অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ইউসুফ ও খালেদার পিতা আব্দুল খালেক নামক ব্যক্তির মৃত সনদ পত্রটি তার সাথে ব্ল্যাকমেইল করে সই নিয়েছে মাদ্রাসার মহতামিম মোজাফফর । মাদ্রাসার প্রধান মোজাফ্ফর বলেন, শিক্ষার্থী ইউসুফের মা বলেছিলো ইউসফের পিতা আব্দুল খালেক মারা গেছে। এমন কথা শুনে তিনি ইউসুফের পিতার মৃত সনদটি নিয়েছে চেয়ারম্যানের কাছ থেকে। সমাজসেবা কর্তৃপক্ষের যোগসাজশে তিনি নিয়মের বহির্ভূত ভাবে মাদ্রাসাটি পরিচালনা করে আসছে বলে স্থানীয়দের ধারণা। শিক্ষার্থী ইউসুফ এবং খালেদা বলছে তার বাবা আব্দুল খালেক এখনো জীবিত রয়েছে। শিক্ষার্থী ইমন বলছে, মিথ্যা কথা শিখানো হতো তাদের। ঐ প্রতিষ্ঠানের শিক্ষক তাদের বলতেন কোন সাংবাদিক তোমাদের বাবা-মা সম্পর্কে জানতে চাইলে বলবে বাবা মারা গেছে। ইমনের পিতা বলেছেন, মাদ্রাসার বোডং’এ থাকা কালিন প্রতিমাসে ১২শ টাকা মাদ্রাসার প্রধানকে দিতেন। শিক্ষার্থী হেদাইর পিতা মিজানুর রহমান বলেন, এতিম ও দুস্থ তালিকায় তার সন্তানকে দেখানো হয়েছে। অথচ তিনি জানেন না । তিনি বলেন, প্রতিমাসে হেদায়ের বেতন দেওয়া হয় ১৭-১২শ টাকা। শিক্ষার্থী বাদলের মাতা চাঁনতারা বেগম বলেন, মাদ্রাসায় প্রতিমাসে ১৮-২ হাজার টাকা বেতন দিতেন। অথচ এতিম ও দুস্থদের তালিকায় দেখানো হয়েছে বাদলকে। ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’র মহতামিন মোজাফফরের বিরুদ্ধে এসব অনিয়ম দুর্নীতির অভিযোগ করলেন অভিভাবক বৃন্দ। এভাবে নিজের মনগড়া এতিমের তালিকা তৈরি করে সমাজসেবা অফিসে জমা করার পর হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এতিমদের টাকা যাতে নির্দিষ্ট খাতে ব্যয় হয় সে জন্য সঠিক তালিকা তৈরি করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। এছাড়াও রানীশংকৈল উপজেলার এসব মাদ্রাসা গুলোতে প্রায় এতিম শিক্ষার্থী একেবারে কম। রানীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমর নিকট এ বিষয়ে ভিডিও সাক্ষাৎকার চাইলে তিনি বলেন, ডিডি স্যারের লিখিত অনুমতি ছাড়া কোন ধরনের ভিডিও সাক্ষাৎকার দেওয়া যাবে না। ঠাকুরগাঁও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আল-মামুন বলেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম কোনো উত্তর দেননি। ভিডিও সাক্ষাৎকার দিতে ডিডির লিখিত অনুমতি লাগে না। তিনি আগেও শুনেছেন রাণীশংকৈল উপজেলার ভরনিয়ার হাট কবরস্থান যে এতিমখানাটি আছে, ওখানে নাকি একাধিক নিবাসী আছে যাদের বাবা আছে অথচ তাদের মৃত সনদ দেখিয়ে এতিম দেখানো হচ্ছে এবং এ বিষয়ে তারা ক্যাপিটেশন গ্র্যান্ট নিচ্ছে। তিনি দুঃখের সাথে জানান, যাদের নামে ক্যাপিটেশন নিচ্ছে তারপরেও না কি তাদের কাছে বেতন নিচ্ছে। তিনি বলেন, খুব শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। জসীমউদ্দীন ইতি
Read moreDetailsমষ্টিার আলী মলিন, বগুড়া জলো প্রতনিধিঃি বগুড়া জলোয় আশ্বনিরে বৃষ্টি যনে আল্লাহর রহমতরে নর্দিশন। বশিষেত র্দীঘ দনি অনাবৃষ্টরি পর বা...
Read moreDetailsআলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে...
Read moreDetailsলিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন,অস্ত্রের চেয়ে সাংবাদিকের কলমের শক্তি অনেক বেশি, অস্ত্র দিয়ে...
Read moreDetailsআল আমিন মন্ডল বগুড়াঃ বুধবার সন্ধ্যায় বগুড়া গাবতলীর নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন মন্টুর নামাজে জানাজা চকডওর...
Read moreDetailsআলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম ও সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম রেজার...
Read moreDetailsধর্মপাশায় ফিউচার লিডার কিন্ডার গার্টেনের শিক্ষার মানোন্নয়নে সভা ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলা সদরের ফিউচার লিডার কিন্ডার গার্টেনের শিক্ষার মানোন্নয়নে এক ...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob