বিভাগ সমূহ

ঠাকুরগাঁওয়ে আমনখেতে মাজরা পোকার আক্রমণে,কীটনাশক প্রয়োগেও পোকা দমন হচ্ছে না

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আমনখেতে মাজরা পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। কীটনাশক প্রয়োগেও পোকা দমন হচ্ছে না। কৃষকেরা বলছেন, এ বছর তীব্র গরমে জমিতে কীটনাশকের কার্যকারিতা হারাচ্ছে।দিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, তীব্র তাপপ্রবাহে মাজরা পোকার বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়েছে। পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। গত কয়েকদিন সরেজমিনে, সদর উপজেলার সালান্দর, মাদারগঞ্জ, রায়পুর, বিলপাড়া, গৌরীপুর, গড়েয়া, বেগুনবাড়িসহ বিভিন্ন এলাকার ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, কিছু আগাম জাতের ধান থেকে শিষ বের হয়েছে। এ সময়ে কেউ ধানখেতে কীটনাশক, কেউবা সার ছিটাচ্ছেন। কেউ ব্যস্ত আগাছা পরিষ্কারের কাজে। জেলা সদরের বেগুনবাড়ী এলাকার কৃষক মনসুর আলী স্বপন বলেন, ‘এখনো ধানের গাছ থোড় পর্যায়ে রয়েছে। প্রতিবছর তিনবার বালাইনাশক ছিটালেই আর প্রয়োজন পড়ে না। বেশি হলে কখনো চারবার দিতে হয়েছে। এবার গাছে এখনো শিষ বের হয়নি। এরই মধ্যে তিনবার বালাইনাশক দিতে হয়েছে। আরও অন্তত তিনবার না দিলে এবার ফসল ঘরে তুলতে পারব না। সদরের বিলপাড়া গ্রামের কৃষক নেন্দলা রায় বলেন,মাত্র ধানের থোড় বের হচ্ছে। এই মুহূর্তে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এর প্রতিকার না করা হলে আমাদের মতো বর্গাচাষিদের বড় ক্ষতি হয়ে যাবে। পাশের গ্রামের কৃষক হাসান আলী বলেন,প্রতিবছর বর্গাচাষ,পরিচর্যা, সার ও কীটনাশকের দাম বাড়ছে। এতে আমাদের উৎপাদন খরচও বেড়েছে। তার ওপর পোকার আক্রমণ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। জেলার হরিপুর উপজেলার আমগাঁও এলাকার কৃষক ফজলে আলী বলেন, ‘আবাদের শেষ সময়ে হঠাৎ ধানের শিষ কেটে দিচ্ছে পোকা। তাতে শিষ সাদা হয়ে বের হচ্ছে। নিজের ছয় বিঘা জমিতে ৯ হাজার টাকা খরচ করে চারবার স্প্রে করছি। এতেও পোকা ধমন হচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ১ লাখ ৩৭ হাজার ২৮০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, তীব্র তাপপ্রবাহে মাজরা পোকার বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়েছে। যদিও এই সময়ে ধানগাছে মাজরা পোকার আবির্ভাব ঘটে। পোকা দমনে কৃষকদের মাঠ পর্যায়ে কৃষি উপসহকারীরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূল ও রোগবালাই থেকে ফসল রক্ষা করা গেলে এবারও ধানের বাম্পার ফলন হবে।

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে মৃত্যু জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ট্রেনে কাটা পরে লিটন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।এর আগে, গতকাল রাত ১০টার দিকে শিবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত লিটন পূর্ব পারপূগী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন রেললাইনে বসেছিলেন। রাত ১০টার দিকে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লিটন অতিরিক্ত নেশা করত। তিনি নেশাগ্রস্ত অবস্থায় সেখানে বসেছিলেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Read moreDetails

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে নারী ক্লাবের সদস্যদের নিয়ে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ২৩ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলা কৃষি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-ঢাকার...

Read moreDetails

কক্সবাজার সদর থানা থেকে আটককৃত ইউপি চেয়ারম্যানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা!

বেলাল আজাদ, কক্সবাজার: যৌথ বাহিনীর কতৃক আটক হওয়া কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ কে কক্সবাজার সদর মডেল...

Read moreDetails

বদলি ঠেকাতে মরিয়া পাবনার আলোচিত ডিবির ওসি তুহিন, শাস্তি চায় শিক্ষার্থীরা

পাবনা: পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান মাহমুদ তুহিনকে অবশেষে বদলি করা হয়েছে। তবে বদলি ঠেকাতে...

Read moreDetails

পবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল...

Read moreDetails

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বেলাল আজাদ, কক্সবাজার: কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এক পুলিশ সদস্য ও সিএনজি চালককে ৩৫ হাজার ইয়াবাসহ আটক করা...

Read moreDetails

বিএমডিএ চেয়ারম্যানের কমিশন বাণিজ্যে 

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী...

Read moreDetails

উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read moreDetails

মিরসরাইয়ে সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান ‘বর্তমান সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে’

মিরসরাই প্রতিনিধি বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান বলেছেন, 'বর্তমান সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ...

Read moreDetails
Page 774 of 1810 1 … 773 774 775 … 1,810

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.