রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বউ-শাশুড়ির মধ্যে...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি ২২ নভেম্বর, ২০২২ মঙ্গলবার বিকেল ৪:৩০টায় মোহাম্মদপুরের খিলজী রোডের (২২/১৫, লোকেশন: সেফরন হলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বিশিষ্ট আবৃত্তিশিল্পী, শিশু সংগঠক, প্রাবন্ধিক ও নেতৃস্থানীয় পরিবেশকর্মী অধ্যাপক কাজী মদিনা’র ৮০তম জন্মোৎসব উদযাপিত হয়। জন্মোৎসবকে উপলক্ষ করে আয়োজিত বিশেষ পরিবেশ সন্ধ্যায় দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করেন ও পরিবেশ বিষয়ক নাচ, গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে চমৎকার একটি সন্ধ্যা। আর এর মধ্য দিয়েই শুভ সূচনা হয় প্রভা অরোরা ও সুচর্চা’র বিশেষ নিয়মিত কার্যক্রম ‘পরিবেশসন্ধ্যা’র। এখন থেকে এই কার্যক্রমটি নিয়মিতভাবে প্রতি তিন বা চারমাস অন্তর অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গানটির সাথে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের আর শেষ হয় আমার মুক্তি আলোয় আলোয় গানটির সাথে নৃত্য পরিবেশনার মাধ্যমে। নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পী মেঘমালা মেঘোশ্রী এবং সূর্যিমালা সূর্যশ্রী। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক স্বরচিত আবৃত্তি পাঠ করেন ড. এম এ সাত্তার মণ্ডল। পরিবেশ বিষয়ক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বেগম ডালিয়া নওশিন, স্থপতি ও শিল্পী সালমা এ শফি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাইফুল ইসলাম শুভ, শিল্পী স্বর্ণময়ী মণ্ডল, শিল্পী নকুল চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ড. নিমাই মণ্ডল, ডালিয়া দাস প্রমুখ। হাওয়াইন স্টিল গিটার পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী আনোয়ারুল আলম চন্দন। অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাস্বরূপ অধ্যাপক কাজী মদিনাকে বাংলাদেশের লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী ও অন্যান্য গুণীজনদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে কাজী মদিনা নিজেও উপস্থিত থেকে পরিবেশ বিষয়ক কবিতা পাঠ করে শোনান। অধ্যাপক নজরুল ইসলাম, শফি আহমেদ, রাষ্ট্রদূত মসুদ মান্নান, ড. ওয়াহাব, শাহজাহান কিবরিয়া, ড. নুরুল ইসলাম নাজেম, , অধ্যাপক আমেনা বেগম, ড. আবু জামিল ফয়সাল, ড. আফতাব উদ্দিনসহ দেশের প্রজ্ঞাবান ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ‘অনন্য ব্যক্তিত্ব’ শিরোনামে অধ্যাপক কাজী মদিনাকে নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারীও উপস্থাপন করা হয়। প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সুচর্চার প্রেসিডেন্ট বিধান চন্দ্র পাল অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, প্রভা অরোরা’র বিশেষ একটি কার্যক্রম হিসেবে আমরা আজকে থেকে ‘পরিবেশসন্ধ্যা’ শুরু করছি। কাজী মদিনা সবকিছুর উর্দ্ধে একজন পরিবেশসচেতন ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব। তাই তাঁর জন্মদিনকে ঘিরে এই জাতীয় আয়োজন করতে পারাটা সত্যিই আমাদের জন্য পরম সৌভাগ্যের একটি বিষয়। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিল্পমাধ্যমগুলোকে বিশেষভাবে কাজে লাগানোটা জরুরি। আমরা এই গুরুত্ব উপলব্ধি করে নিয়মিত চর্চা ও অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিল্পীদেরকে পরিবেশ সুরক্ষায় ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একই কাতারে আনতে চাই। যার মাধ্যমে শিল্পমাধ্যমকে অন্য ও অনন্যরকমভাবে কাজে লাগিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের নানান ইস্যুতে সার্বিক গণসচেতনতা সৃষ্টির প্রচেষ্টাকে আরও বেগবান করা সম্ভব হবে বলেও আমরা বিশ্বাস করি। প্রসঙ্গত উল্লেখ থাকে যে, কাজী মদিনার পুরো নাম: কাজী গুলশান নাহার। মদিনা নামটি দিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী মদিনার জন্ম ২১ নভেম্বর ১৯৪২ তারিখে রংপুরে। ১৯৬৪ সালের নভেম্বরে পাকিস্তান টেলিভিশনে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু হয় তাঁর। এরপর তিনি সরকারি বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৫৬ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। তিনি গোলাম মুস্তাফা আবৃত্তি পদক, বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদকসহ গুরুত্বপূর্ণ সম্মান ও স্বীকৃতিও বিভিন্ন সময়ে অর্জন করেছেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষামূলক, শিশুদের জন্য অনুষ্ঠান ও মহিলাদের জন্য অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করে অসামান্য অবদান রেখে আসছেন তিনি।
Read moreDetailsইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: ৫২ তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে নিউ ইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে। স্থানীয় সময়...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তিতে ১৯ ও ২০ নভেম্বর ২০২২ দুইদিন ব্যাপী ড. রামমনোহর লোহিয়া গবেষণা প্রতিষ্ঠান, নিউ দিল্লির আয়োজনে ভারতের আসাম রাজ্যের...
Read moreDetailsআর্জেন্টিনা ব্রাজিল থেকে বছরে কয়টাকা রেমিট্যান্স আসে দেশে? বছরে কয়টা ভিসা দেয়? তাদের নিয়ে এতো লাফালাফি কেন করা হয়? আর্জেন্টিনা...
Read moreDetailsজাতিসংঘের হিসাব অনুযায়ী গত ১৫ নভেম্বর ২০২২ পৃথিবীর জনসংখ্যা ৮ বিলিয়ন হয়ে গেলো। এই বিপুল সংখ্যক মানুষের সবার দুটো করে...
Read moreDetailsডেস্কঃ এ যেন ভয়াবহ সিনেমার গল্প। মৃত্যুদণ্ড (Sentenced to Death) অব্যাহত রেখে মাত্র ১০ দিনে ১২ জনের শিরশ্ছেদ সৌদি আরবে...
Read moreDetailsনিউজ ডেস্ক: বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন গুলির মধ্যে একটি। দুর্দান্ত পারফরম্যান্স করে লিওনেল মেসিদের আর্জেন্টিনাকে হারিয়ে দিল সৌদি আরব। অথচ...
Read moreDetailsইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ২১০ বছরে ১৯টি বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার...
Read moreDetailsগ্রুপের দুর্বলতম দল ইরানের বিপক্ষে ইংল্যান্ড প্রভাব বিস্তার করবে, এটা অনুমেয় ছিল। তবে বড় দলের বিপক্ষে শক্তিশালী রক্ষণের ইরান গোলবন্যায়...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob