দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় লাখো মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় সিলেট বন্যা দুর্গত গ্রাহকদের যোগাযোগের জরুরী প্রয়োজনে ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন । গ্রামীণফোন গ্রাহকরা যেকোন লোকাল নাম্বারে কল করতে এই ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোন আজ সিলেটের বন্যার্দুগত গ্রাহকদের মধ্যে ফ্রি ১০ মিনিট বিতরণ করেছে। এই ফ্রি টক টাইম গ্রাহকরা আগামী ৩ দিন ব্যবহার করতে পারবেন। এই ভয়াবহ দুর্যোগে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ন। কিন্ত বন্যা ও অব্যাহত বৃষ্টির কারণে অনেক গ্রাহকই মোবাইলের ব্যলেন্স রিচার্জ করতে সমস্যার সন্মুখীন হচ্ছেন। গ্রাহকদের পাশে থেকে মোবাইল সেবার মাধ্যমে জরুরী প্রয়োজন মেটাতে গ্রামীণফোন ফ্রি মিনিট ব্যালেন্স বিতরন করেছে। এর মাধ্যমে বন্যাপীড়িত গ্রাহকরা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারবে বলে গ্রামীণফোন বিশ্বাস করে। গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, "জাতীয় এই দুর্যোগে মানুষের প্রয়োজনে পাশে দাড়াঁনো আমাদের সবার নৈতিক দায়িত্ব। কানেক্টিটিভিটি পার্টনার হিসাবে বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের জরুরী কানেক্টিভিটির প্রয়োজন মেটাতে গ্রামীণফোন সবসময় পাশে থাকবে। সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা পরিস্থিতি মোকাবেলা করছি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসা পর্যন্ত আমরা গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার করছি।" বিগত ৪-৫ দিনে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে যেখানে প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়, বিটিআরসি, বাংলাদেশ সেনাবাহীনিসহ সকল সরকারী বেসরকারি সংস্থার সহায়তায় গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে নেটওয়ার্ক পুনস্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একই সাথে ভবিষৎ এ আরও বিকল্প উদ্যোগ গ্রহনের মাধ্যমে জাতীয় এই দুযোর্গ মোকাবেলায় কাজ করছে। প্রতিষ্ঠানটি সিলেটের বন্যার্তদের যেকোন সহায়তায় যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগে টোল ফ্রি নাম্বারও প্রদান করেছে। নাম্বারগুলো হলো ০১৭৬৯-১৭৭২৬৬,০১৭৬৯-১৭৭২৬৭,০১৭৬৯-১৭৭২৬৮.
Read moreDetailsভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের প্রতিটি জেলা কম-বেশি ক্ষতিগ্রস্ত। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে বিভাগের চার জেলার কয়েক লাখ...
Read moreDetailsনোমান ইবনে সাবিত/বিপি, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলন মেলা ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-কে...
Read moreDetailsনোমান ইবনে সাবিত/বিপি, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটি নির্বাচনে অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ২৪ থেকে অংশগ্রহণকারী বাংলাদেশি-আমেরিকান ৭ প্রার্থীকে সমর্থন জানালেন...
Read moreDetails০৯ জুন, বুধবার ২০২১।। পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম গ্রহণ করেন যাদেরকে মানুষ এক নামেই চিনে। তাঁদের মত এডভোকেট তাপস...
Read moreDetailsআমার বাবা মোঃ ইসমাইল হোসেন। তিনি শুধু আমার জন্মদাতা নন, আদর্শেরও প্রতীক। তিনি আমার প্রেরণা। ২০১৪ সালের ১২ আগস্ট...
Read moreDetailsদোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চান। . খলীফা হযরত উমর (রা)...
Read moreDetailsসোমবার রাত ৮টার পর থেকে সকল ধরনের বিপণীবিতান ও দোকানপাট নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সারাদেশে একযোগে কার্যকর...
Read moreDetailsদেশের বন্যা কবলিত সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্যান্য অঞ্চলে সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজেন নিকটবর্তী...
Read moreDetailsউজানে ভারী বৃষ্টির কারণে দেশের সব নদ-নদীর পানি বাড়ছে। আর এর ফলে নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হতে পারে...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob