বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন উত্তরের জেলা গাইবান্ধায় জানুয়ারির শুরুতেই জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল বাতাস...
Read moreDetailsসেভ দ্য রোড-এর প্রতিবেদন ---------------------------------------------------------------------------------------------- দুর্ঘটনামুক্ত সড়ক-রেল-নৌ ও আকাশপথের লক্ষ্যে অর্ন্তবর্তী সরকারের ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায়...
Read moreDetailsচার সিনেমায় তোরসা // নতুন বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হচ্ছেন এই মডেল-অভিনেত্রী। বর্তমানে তোরসা ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘মাটি’সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। এরই মধ্যে এই সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তোরসা। এ ছাড়াও সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’এবং সিনেমা ‘নির্জন স্বাক্ষর’। এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’কান উৎসবকে টার্গেট করে নির্মিত হয়েছে বলে জানান এ অভিনেত্রী। এ ছাড়াও নতুন আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। আপাতত পরিচালকের পক্ষ থেকে কিছু বলা নিষেধ আছে। অচিরেই এই সিনেমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে বলে জানিয়েছেন তোরসা। সিনেমা চারটি নিয়ে তোরসা বলেন, ‘ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। আমিও চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। বাকিটা দর্শক মুক্তির পর বলতে পারবেন কতটুকু পেরেছি।’ ‘মাটি’সিনেমায় নানজীবা তোরসা ও আলভী মামুন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে টিমকে প্রাধান্য দেন জানিয়ে তোরসা বলেন, ‘সবার আগে আমার মাথায় থাকে টিমটা কেমন। প্রোডাকশন টিম, ডিরেক্টোরিয়াল টিমটা কেমন, এসব বিবেচনা করি। পাশাপাশি অবশ্যই গল্পটা ম্যাটার করে। সবসময় সিনেমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। এরপর ওটিটি, তারপর নাটক তো আছেই। ভালো গল্প ও চরিত্রে পেলে সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই।’ এদিকে, কাহিনি অরিজিনাল ‘প্ল্যান বি’–তে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তোরসা। ওয়েব কনটেন্টটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া তার পডকাস্ট শো ‘শি’র প্রথম মৌসুম আলোচিত হয়েছিল। শিগগিরই দ্বিতীয় মৌসুম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। শোটির মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তোরসা। ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর থেকে নিয়মিত বেছে বেছে কাজ করছেন তিনি।
Read moreDetailsত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী...
Read moreDetailsমৃদু শৈত্য প্রবাহ আর হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। সেই সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাস বইছে...
Read moreDetailsদেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২...
Read moreDetailsঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার...
Read moreDetailsআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ৭০ শতাংশ মানুষ ভোট দিতে যাচ্ছেন। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)...
Read moreDetailsআলিফ হোসেন,তানোরঃ সারা দেশের ন্যায় রাজশাহী অঞ্চলেও জেঁকে বসেছে শীত। সমাজের হতদরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য বিকেল থেকে রাতের...
Read moreDetailsবিয়ের পর বাচ্চা না হওয়ার মূল কারন ও ১১ টি প্রতিকার, যা ছোট বড় সকলের জনা প্রয়োজন- অনেক দম্পতিই বিয়ের...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob