বিশেষ সংবাদ

ময়মনসিংহে শত কোটি টাকার সরকারি জমি বিক্রি সাড়ে ৫ লাখে তদন্তে দুদক

শফিয়েল আলম সুমন ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নগরীর ‘পাটগুদাম’ এলাকায় শতকোটি টাকা মূল্যের সরকারি জমি মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রির প্রমান পাওয়ার পর  আদালত থেকে দ্রুত নির্দেশে দলিল স্থগিত করা হয়েছে এবং তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৪ আগস্ট) সকালে দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম সদর সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযান চালায়। দীর্ঘ সময় নথিপত্র ঘেঁটে তারা একের পর এক জালিয়াতির তথ্য পান। সূত্র জানায়, ১৯৬৩ সালে রেবতী মোহন দাস নামে এক ব্যক্তি জমিটি আইনগতভাবে আদমজী জুট মিলস লিমিটেডের নামে হস্তান্তর করেন। পরবর্তীতে মিল বন্ধ হয়ে গেলে জমিটি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হয়। কিন্তু ২০২২ সালে নিজেকে রেবতী মোহনের ছেলে পরিচয় দিয়ে রবীন্দ্র মোহন দাস জেলা প্রশাসক ও বাংলাদেশ পাটকল করপোরেশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ২০২৪ সালের ৮ মে আদালত সেই মামলা খারিজ করে দেন। এর আগেই রবীন্দ্র মোহন দাস মিরাশ উদ্দিন সুমন নামে এক ব্যক্তিকে আমমোক্তারনামা প্রদান করেন। এর কিছুদিন পর মামলাটি পুনরুজ্জীবিত করে নতুন ছানি মামলা দায়ের করা হয়। মামলা চলমান থাকা অবস্থায় চলতি বছরের ৬ জুন সরকারি ওই ৮৪ শতক জমি মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। যেখানে জমিটির বাজারমূল্য শত কোটি টাকারও বেশি। দলিলে দাতার নাম রবীন্দ্র মোহন দাস থাকলেও, তার পক্ষে আদালতের সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মণ স্বাক্ষর করেন। এ নিয়েই তৈরি হয় ব্যাপক বিতর্ক। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে আদালত ও দুদক। ইতোমধ্যে আদালত দলিল ও ডিক্রি সাময়িক স্থগিত করেছে। ২৪ আগস্টের আদেশে আদালত জানায়, দলিল বাতিলের জন্য ছানি মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং ২৭ এপ্রিলের ডিক্রি ও দলিল কার্যক্রম স্থগিত রাখা হলো। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন বলেন, আমরা তদন্তে কিছু গাফিলতির প্রমাণ পেয়েছি। বিষয়টি আদালতে বিচারাধীন। ছানি মামলা দায়ের হয়েছে। দুদক কর্মকর্তা রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, গণমাধ্যমে সংবাদ দেখেই আমরা তদন্ত শুরু করি। কয়েকটি দপ্তরের গাফিলতির প্রমাণ পেয়েছি। দলিল ও ডিক্রি বাতিলের জন্য আদালতে চিঠি পাঠানো হয়েছে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল মনে করছে, সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এরকম জালিয়াতি বারবার ঘটতেই থাকবে।

Read moreDetails

ইসহাক দারের সঙ্গে বৈঠক সম্পর্ক উন্নয়নে একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত: এনসিপি

সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে একাত্তরের বিরোধ সমাধানে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জবাবে ইসলামাবাদ...

Read moreDetails

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হবে

পাবনা: চেরোনবিলের মতো দুর্ঘটনার আশংকা নেই, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদন শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ দাবি...

Read moreDetails

সমন্বয়ক পরিচয়ে প্রভাব খাটিয়ে ফুলেফেঁপে ওঠেছে বরগুনার বহুরূপী সরোয়ার

বরগুনা: সমন্বয়ক পরিচয়ে ফুলেফেঁপে উঠেছেন বরগুনায় সমন্বয়ক পরিচয়ে বহুরূপী সরোয়ার ওরফে স্বপন ওরফে সোহাগ ওরফে সুমন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাথে...

Read moreDetails

কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট বাতিল : সিইসি

যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্যও আছে...

Read moreDetails

দোহারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার     শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ঢাকার দোহার উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষায় জিপিএ-৫...

Read moreDetails

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব কাণ্ডে বহিষ্কার বেরোবি সমন্বয়ক রহমত

‎ ‎বেরোবি প্রতিনিধি: ‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে...

Read moreDetails

পরীক্ষামূলক ড্রাগন চাষে তিন বন্ধুর সাফল্য

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) উঁচুনিচু পাহাড়বেষ্টিত ড্রাগন বাগানের চারদিকে সবুজের সমারোহ। সারি সারি দাঁড়িয়ে আছে হাজারো ড্রাগন ফল গাছ।...

Read moreDetails

মুক্তাগাছায় দুর্র্ধষ ডাকাতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি

  শফিয়েল আলাম সুমন ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্র্ধষ...

Read moreDetails

বাগেরহাটে ৩ লাখ টাকার ভুতুরে বিদ্যুৎ বিল! চা দোকানির দিশেহারা  

                                                             এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের...

Read moreDetails
Page 503 of 1895 1 … 502 503 504 … 1,895

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.