বিশেষ সংবাদ

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু- আরিফ

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু- আরিফ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলা সাংবাদিকদের শীর্ষ সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও সাধারণ সম্পাদক পদে আজকের বিজনেস বাংলাদেশের ঠাকুরগাঁও প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলার সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নতুন কমিটির ঘোষনা দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান জিলানী। সংগঠনটির দ্বিবার্ষিক এ‌ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৩ টি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আগামী ২ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে বিজয় টিভির প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলার আলোর বার্তা সম্পাদক সোহেল তানভীর, সাংগঠনিক পদে মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন, কোষাধক্ষ পদে আব্দুল কাদের জিলানী, প্রচার ও তথ্য সম্পাদক পদে জানে আলম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে  জসীমউদ্দীন ইতি, কার্যনির্বাহী সদস্য পদে এনএম নুরুল ইসলাম, সাইদুর রহমান, আব্দুস সামাদ ও রবিউল এহসান রিপন নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন একুশে টেলিভিশন ও জনকণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি এস. এম জসিম উদ্দিন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মুনছুর আলী। কমিটির নব নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ লিটু বলেন, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) গণমাধ্যমকর্মীদের একটি স্বাধীন সংগঠন। সংগঠনটির শুরুতেই সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলাম। এরপর ২২ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হই। এবার সকল ভোটারদের ভালবাসায় আবারো একই পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছি। শুধু সংগঠনের সদস্য নয় জেলার সকল সংবাদকর্মীদের সুখে-দুখে সব সময় পাশে থাকার চেষ্টা করব।

Read moreDetails

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও রমজানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার   রমজান মাস হচ্ছে আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস। এ মাসে ত্যাগ, সংযম স্বীকারের...

Read moreDetails

যেখানে চাঁদাবাজ সেখানেই যুদ্ধ, যেখানেই দখল বাজ সেখানেই লড়াই —-ডা. শফিকুর রহমান

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানে চাঁদাবাজ সেখানেই যুদ্ধ, যেখানেই দখল...

Read moreDetails

মাহফুজ আলমই অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন

ডেস্ক : অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ...

Read moreDetails

রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে...

Read moreDetails

স্বামী-স্ত্রী দু’জনের বোঝাপোড়া যদি ভালো না থাকে একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেললে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : সব সময় যে তৃতীয় ব্যক্তির কারণেই সম্পর্ক ভেঙে যায় তা কিন্তু নয়, দু’জনের বোঝাপোড়া যদি ভালো না থাকে...

Read moreDetails

এই দেশে ডিভোর্স মানেই উৎসব, জীবনে বিয়ে আসে ৫-১০ বার

ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বহুদিনের রীতি এটি। সেখানে বিয়ে-বিচ্ছেদ মানেই উৎসবের, অনেকেই বিয়ে করেন ৫-১০ বার। দেশটিতে ‘অপ্রীতিকর ও...

Read moreDetails

আইন সংশোধন হচ্ছে ৭১’র সশস্ত্র যোদ্ধারাই বীর মুক্তিযোদ্ধা, বাকিরা ‘সহযোগী’

 রণাঙ্গণে যারা সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন, বাকিরা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা...

Read moreDetails

বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল

বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের দেওয়া ২৯ দশমিক ৯ মিলিয়ন ডলার সহায়তা প্রকল্প নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুল...

Read moreDetails

নতুন দল গঠনের আগেই সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জোনায়েদ ও রাফে

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক...

Read moreDetails
Page 687 of 1897 1 … 686 687 688 … 1,897

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.