বিশেষ সংবাদ

ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ক্রমেই বাড়ছে শীতজনিত দুর্ভোগ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এতে চরম দুর্ভোগে পড়ছেন দরিদ্র-শ্রমজীবী মানুষ, তবে জেলা প্রশাসন বলছে- শীত মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। এদিকে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করতে পারেনি। বিমান বন্দরের ব্যবস্থাপক এ কেএম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তবে আপাতত ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই। জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় আবহাওয়া অফিস না থাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাপ পরিমাপক যন্ত্র দিয়ে প্রতিদিন তাপমাত্রা রেকর্ড করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, 'যত দিন যাচ্ছে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বাড়ছে। দুই দিন ধরে বেলা ৯টা থেকে ১০টার আগে সূর্যের দেখা মেলে না। এবার জেলায় শীতের তীব্রতা বেশি হতে পারে। তিনি জানান, কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট একেবারে ফাঁকা, মানুষজন নেই। কুয়াশার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতার জন্য নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছেন না। শ্রম বিক্রি করতে না পারায় দুর্ভোগে পড়েছেন তারা। শহরের হাজীপাড়া এলাকার সামসুল আলম বলেন, 'কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে; সারাদিনই কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ঠান্ডার কারণে আমি জ্বর-সর্দিতে আক্রান্ত হয়েছি।' কালিতলা এলাকার রিকশাচালক বসির উদ্দীন বলেন, 'ঠান্ডার কারণে এখন মানুষজন রিকশায় উঠতে চায় না। এ কারণে আমাদের আয়-রোজগার কমে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।' ট্রাক চালক আজিম উদ্দীন আজাদ বলেন, 'অন্য বছরের মতো এবারও ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁওয়ের জনপদ। তাই দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে গেছে। শহরের হঠাৎপাড়ার শামীমা আক্তার, ডিসি বস্তির নজরুল ইসলাম, মুন্সিপাড়ার আমির হোসেন, হাজীপাড়া এলাকার শফিকুল জানান, কুয়াশার কারণে সকালে কিছুই দেখা যায় না। সূর্য ওঠে অনেক দেরিতে। এছাড়া সন্ধ্যার পরপরই প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়। এতে টেকাই বড় মুশকিল হয়ে পড়েছে তাদের। এখন পর্যন্ত কেউ তাদের শীতবস্ত্র দেয়নি। শীতের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন জেলার মানুষ। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যা বেশি বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহীন। তিনি বলেন, 'প্রতিদিন শীতজনিত শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু-বৃদ্ধ রোগীদের চাপ বাড়ছে। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৭০ শতাংশই শিশু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, 'জেলায় একটি আবহাওয়া অফিস দরকার, তাহলে আরও নির্ভুলভাবে তাপমাত্রা রেকর্ড করা যেত। কৃষিপ্রধান ঠাকুরগাঁও জেলার কৃষকদের আগাম সতর্কবার্তা প্রদান করা যেত।'...

Read moreDetails

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর ২১ সদস্য বিশিষ্ট ইতালি শাখা আহ্বায়ক কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি ইউসুফ ছালাম কে আহ্বায়ক, নুরুল আমিন নয়ন কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শহিদুল ইসলাম (শহিদ) কে সদস্য সচিব...

Read moreDetails

আওয়ামী দোসর উকিল আক্কাসের হাতে সাংবাদিক লাঞ্ছিত, পরে মামলায় ফাঁসালেন

  প্রেস বিজ্ঞপ্তি : কোর্ট বিল্ডিংয়ে অফিস করেন, উকিলতা যার পেশা। তবে আইন রক্ষার দায়িত্ব থাকা সত্ত্বেও, নিজের ইচ্ছার বাইরে...

Read moreDetails

মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে প্রতিপক্ষের হামলার অভিযোগ, আহত ৭

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে করা বিক্ষোভ মিছিলে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার...

Read moreDetails

বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ -বিচিত্র কুমার 

  বিজয়ের সেদিন, ধূসর আকাশের নিচে, যুদ্ধের গন্ধ এখনও ঘুরে ফিরে মনের কোণে। ধ্বংসের ভেতর জন্ম নেয় জীবনের গান, যুদ্ধের...

Read moreDetails

প্রেস উইং পশ্চিমবঙ্গ সীমান্তে ড্রোন মোতায়ন করেনি বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে কোনো ড্রোন মোতায়েন করা হয়নি। এর আগে ওই সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন...

Read moreDetails

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রক্ষা পাবে না

বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার-ওড়িশাও রেহাই পাবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

Read moreDetails

তারেক রহমান নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নেবে বিএনপি

ফরিদপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য ২৭ দফা দিয়েছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল স্বৈরাচার...

Read moreDetails

বিয়ের চারমাসেও যখন আমার মা আর বউয়ের মধ্যে কোন বনিবনা দেখলাম না তখনই ঠিক করলাম আলাদা থাকবো।

 পারিবারিক ভাবে বিয়ে হওয়া সত্ত্বেও মা আমার বউকে পছন্দ করেন না। কারণ একটাই, আমার শ্বশুর নগদ টাকার সাথে একপাটি সোনার...

Read moreDetails

ভয়েস অব আমেরিকার জরিপ বাংলাদেশের ৫৩.৬% মানুষ ভারতকে পছন্দ করেন, অপছন্দ করেন ৪১.৩%

বাংলাদেশের ৫৩.৬ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন আর দেশ হিসেবে ভারতকে অপছন্দ করেন ৪১.৩ শতাংশ বাংলাদেশি। ভয়েস অব আমেরিকার বাংলার...

Read moreDetails
Page 780 of 1899 1 … 779 780 781 … 1,899

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.