বিশেষ সংবাদ

মার্কিন প্রতিবেদন ভারতে সংখ্যালঘুদের সঙ্গে ‘বৈষম্য’ করা হচ্ছে

ভারতে ধর্মীয় স্বাধীনতা ‘খর্ব’ হচ্ছে, নতুন এক প্রতিবেদনে এমন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। সংস্থাটি...

Read moreDetails

ইরানের আকাশসীমা এড়াচ্ছে ঢাকা থেকে ইউরোপগামী এয়ারলাইন্সগুলো

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার ব্যবহার বন্ধ করেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ...

Read moreDetails

আরও বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে যাতে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন...

Read moreDetails

তিন দেশ থে‌কে বুলগেরিয়ান ভিসার আবেদন করতে পার‌বে শিক্ষার্থীরা

ভ‌ারতীয় ভিসা বন্ধ থাকায় বুল‌গে‌রিয়ায় বি‌ভিন্ন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে পড়‌তে যাওয়া বাংলা‌দে‌শি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পার‌বে।...

Read moreDetails

৭টি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১০১ জন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সিভিল সার্জনের কার্যালয়, গাইবান্ধা ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতের গ্রেড...

Read moreDetails

নির্বাচন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৩৬৯ জন

বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত ১৫টি পদে বিভিন্ন...

Read moreDetails

পুলিশ নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন করুন দ্রুত

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী...

Read moreDetails

ছাত্রশিবির ঢাকা পশ্চিম অঞ্চলের ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম অঞ্চলের উদ্যোগে 'সাথী সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। আজ, ৪ অক্টোবর ২০২৪, রাজধানীর পল্লবী ২নং ওয়ার্ড...

Read moreDetails

সাবেক এমপি লালু’র বোন ড.জান্নাতুল ফেরদৌসের রুহের মাগফিরাত কামনায় কলাকোপায় দোয়া মাহফিল

আল আমিন মন্ডল (বগুড়া)  শুক্রবার বাদজুম্মায় বগুড়া-৭ আসনের সাবেক এমপি লালু'র চতুর্থ বোন এবং 'গ্রীন কলাকোপা এষ্টেট' এর উপদেষ্টা মন্ডলীর...

Read moreDetails

১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানায়ায় রবিউল

পিলখানা হত্যাকাণ্ড ১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানায়ায় রবিউল জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর ৮ মাস পর বাবার শেষ ইচ্ছা পূরণে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে বাসায় এসে বাবার জানাজায় অংশ নিলেন রবিউল আলম। প্যারোলে মুক্তি পাওয়া ওই আসামি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর নেংটিহারা গ্রামের আ. রহমানের ছেলে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাবার জানাজায় অংশ নেওয়ার পর আবার পুলিশের প্রিজনভ্যানে চলে গেছেন ঢাকার উদ্দেশে। এর আগে গত বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান রবিউল ইসলামের বাবা আব্দুর রহমান। এরপরে আইনজীবীর মাধ্যমে প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করেন রবিউলের ভাই শাহাজাহান আলী। সে আবেদন আদালত মঞ্জুরের পর কাশিমপুর কারা কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সঙ্গে প্রিজনভ্যানে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান রবিউলকে। সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে ৫টার পর নেংটিহারা গ্রামে প্রিজন ভ্যানে পৌঁছান রবিউল। দীর্ঘদিন পর রবিউরের গ্রামে ফেরার খবরে বাড়িতে ভিড় জমান তার বাবার জানাজায় অংশ নেওয়া মানুষসহ আশপাশের গ্রামের লোকজন। বাড়িতে ফিরে মা, ভাইবোন ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে বাড়ির ছাদে ওঠেন রবিউল। হাত নাড়িয়ে সবার কাছে বাবার জন্য দোয়া চান তিনি। পরে সন্ধ্যা ৭টায় ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয় মাঠে বাবার জানাজার পূর্ব মুহূর্তে রবিউল সবার উদ্দেশ্যে বলেন, আমার শেষ ইচ্ছে ছিল বাবাকে এক পলক দেখবো, বাবার মৃত্যু হলে জানাজায় অংশ নিয়ে নিজ হাতে দাফন করবো। সেই ইচ্ছে পূরণ করেছেন আদালত। সবাই বাবা এবং আমার জন্য দোয়া করবেন। রবিউলের চাচা খলিলুর রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ডের মাত্র ৭ সপ্তাহ আগে বিডিআর সদর দপ্তরে চাকরিতে যোগ দেন রবিউল ইসলাম। এরপরেই ঘটে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। সেই ঘটনায় রবিউলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে সাজাভোগ করে মুক্তির কথা থাকলেও পুনরায় তাকে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। প্যারোলে মুক্তি দিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কারণে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন রবিউলের মা সালেহা বেগম ও তার ভাই সাহাজাহান আলী। বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, হাজতি আসামি বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তিতে এসেছিল। রবিউলের বাড়িতে পৌঁছানোর এবং বাড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের বালিয়াডাঙ্গী থানার একজন এসআই ও কয়েকজন কনস্টেবল সঙ্গে থেকে সহায়তা করেছে।

Read moreDetails
Page 875 of 1899 1 … 874 875 876 … 1,899

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.